Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কলাম

আমাদের দায় ও উত্তরণের উপায়

তানজিদ শুভ্র
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৫:৪০
আমাদের দায় ও উত্তরণের উপায়

সংগৃহীত ছবি

আধা ঘণ্টা একনাগাড়ে বৃষ্টি হলেই আমাদের শহরের চেনা রূপ বদলে যায়। রাস্তায় পানি থইথই করে। অফিসগামী মানুষ, স্কুলের শিক্ষার্থী কিংবা জরুরি কাজে ছুটতে থাকা পথচারীকে নাকাল হতে হয়। কখনো কখনো এই ভোগান্তি রূপ নেয় মর্মান্তিক দুর্ঘটনায়। গত বছরের আগস্ট মাসের একটি ঘটনার কথা আমরা অনেকেই হয়তো ভুলে গেছি। গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে খোলা ড্রেনে পড়ে নিখোঁজ হন ফারিয়া তাসনিম নামের ৩২ বছর বয়সী এক নারী। তিন দিন পর শালিকচূড়া বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জলাবদ্ধতা এবং এ-সংক্রান্ত দুর্ঘটনার জন্য সিটি করপোরেশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও অব্যবস্থাপনাকে দায়ী করা খুবই স্বাভাবিক। অপরিকল্পিত নগরায়ণ, নিয়মিত নালা বা খাল পরিষ্কার না করা এবং উন্নয়ন প্রকল্পের দীর্ঘসূত্রতা এর প্রধান কারণ। ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন না করে শুধু রাস্তা উঁচু করার যে প্রবণতা, তাও জলাবদ্ধতা বাড়াতে ভূমিকা রাখছে। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন থেকেই যায়। শুধু কর্তৃপক্ষকে দোষারোপ করে কি আমাদের নিজেদের দায় এড়ানোর সুযোগ আছে? একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের ভূমিকা নিয়েও এবার খোলামেলা কথা প্রয়োজন।

আমরা অনেকেই যত্রতত্র ময়লা ফেলতে অভ্যস্ত। হাতের ময়লাটি নির্দিষ্ট ডাস্টবিনে না ফেলে অবলীলায় ড্রেনে বা রাস্তায় ছুড়ে ফেলি। এই ছোট ছোট প্লাস্টিক বর্জ্যই বৃষ্টির সময় পানির স্বাভাবিক প্রবাহ পুরোপুরি বন্ধ করে দেয়। ফলে সামান্য বৃষ্টিতেও পানি সরতে পারে না, রাস্তায় জমতে শুরু করে। বাড়ির আশপাশের নালা পরিষ্কার রাখার ক্ষেত্রেও আমাদের চরম উদাসীনতা কাজ করে। নিজেদের ড্রেন আটকে গেলে আমরা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীর অপেক্ষায় বসে থাকি, অথচ বাড়ির সামনের ড্রেনটি সচল রাখলে যে নিজেদেরই সুবিধা, সেই সহজ কথাটি আমরা ভুলে যাই।

নাগরিক হিসেবে আমাদের অভ্যাসের পরিবর্তন ঘটাতে হবে। বুঝতে হবে, শহরটা আমাদের সবার। এলাকাভিত্তিক স্বেচ্ছাসেবী দল গঠন করে নিজ নিজ এলাকার ড্রেনেজ ব্যবস্থা তদারকি করা যেতে পারে। কোথাও কোনো ড্রেনের ঢাকনা ভাঙা বা খোলা দেখলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর ব্যবস্থা করতে হবে। কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ার আগে অন্তত সাময়িকভাবে সেখানে একটি লাল পতাকা বা সতর্কচিহ্ন ঝুলিয়ে দেওয়ার মতো ছোট উদ্যোগও একজন মানুষের অমূল্য জীবন বাঁচাতে পারে। পরিশেষে বলা যায়, একটি বাসযোগ্য ও নিরাপদ শহর গড়ে তুলতে হলে প্রশাসন এবং নাগরিকের যৌথ উদ্যোগের কোনো বিকল্প নেই।

লেখক: শিক্ষার্থী, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর

 

জলাবদ্ধতাসিটি করপোরেশনদুর্ঘটনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে