Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কলাম

গ্যাস অনুসন্ধান বাড়ানো দরকার

এস এম ইমরানুল ইসলাম রাজন
agamir somoy
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৬:১৫
গ্যাস অনুসন্ধান বাড়ানো দরকার

ফাইল ছবি

সম্প্রতি দেশ জুড়ে তীব্র গ্যাস সংকট গৃহস্থালি, পরিবহন ও শিল্প খাত স্থবির করে দিয়েছে। কলকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ায় আমদানি-রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ছে; উদ্যোক্তারা লোকসানের মুখে পড়ছেন এবং কর্মসংস্থান হারিয়ে বাড়ছে বেকারত্ব। আমাদের সামগ্রিক অর্থনীতির জন্য এটি এক বড় ধাক্কা।

কয়েক মাস আগে বৈশ্বিক উত্তেজনার কারণে সংকট দেখা দিলেও এবারের সংকটের উৎস সম্পূর্ণ অভ্যন্তরীণ। মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে যান্ত্রিক ত্রুটির কারণে সরবর বিপর্যয় ঘটেছে। দেশীয় বিশেষজ্ঞরা প্রাথমিক পর্যায়ে ত্রুটি চিহ্নিত করতে না পারায় যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাত থেকে বিশেষজ্ঞ আনতে হয়েছে। ফলে সাময়িক বলা হলেও এই সংকট দীর্ঘায়িত হচ্ছে।

দৈনিক ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস চাহিদার বিপরীতে দেশীয় সরবরাহ সক্ষমতা মাত্র ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। ঘাটতি পূরণে বিগত সরকার দীর্ঘমেয়াদি স্বনির্ভরতার কৌশল উপেক্ষা করে শত শত কোটি ডলার ব্যয়ে বিদেশি এলএনজি আমদানির ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল। পরিতাপের বিষয়, বর্তমান সরকারও সেই একই ভুল নীতির পথে হাঁটছে।

আমদানি করা এলএনজি দিয়ে কোনো দেশের টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়— বর্তমান সংকটই তার বড় প্রমাণ। এ পরিস্থিতি থেকে উত্তরণে স্থলভাগের থমকে থাকা গ্যাস অনুসন্ধান দ্রুত বেগবান করার পাশাপাশি বঙ্গোপসাগরের গভীর ও অগভীর ব্লকে তেল-গ্যাস উত্তোলনে জোরালো পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে পাইপলাইনের অবৈধ সংযোগ ও সিস্টেম লস বন্ধে কঠোর হওয়া জরুরি। জাতীয় সম্পদের নিজস্ব সক্ষমতা বৃদ্ধিই জ্বালানি খাতে স্বাবলম্বী হওয়ার একমাত্র উত্তম পথ।

লেখক: প্রিন্সিপাল অফিসার, জনতা ব্যাংক পিএলসি, ঢাকা

তেল-গ্যাস অনুসন্ধানবাপেক্স
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর