Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কলাম

স্কুলে সংগীত শিক্ষক কেন জরুরি

শেখ শামীম ইকবাল
agamir somoy
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০০:২৮
স্কুলে সংগীত শিক্ষক কেন জরুরি

গ্রাফিকস: আগামীর সময়

স্কুলশিক্ষা বলতে আমরা সাধারণত পাঠ্যবই, পরীক্ষা আর ফলাফলের কথাই বেশি ভাবি। কিন্তু একজন শিক্ষার্থীর পূর্ণাঙ্গ বিকাশ শুধু অ্যাকাডেমিক জ্ঞানেই সীমাবদ্ধ নয়; তার মানসিক, সৃজনশীল ও নৈতিক বিকাশও সমান গুরুত্বপূর্ণ। এ জায়গায় স্কুলের সংগীত শিক্ষক এক অনন্য ভূমিকা পালন করতে পারেন। সংগীত শিক্ষক শুধু গান শেখাবেন না, তিনি শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশের ভাষাও শেখাবেন। একটি সুন্দর সুর, একটি ছন্দময় গান একজন শিক্ষার্থীর মনে গভীর প্রভাব ফেলতে পারে। অনেক সময় যে অনুভূতি কথায় প্রকাশ করা যায় না, তা সংগীতের মাধ্যমে সহজেই প্রকাশ করা সম্ভব। ফলে শিক্ষার্থীদের আবেগীয় বুদ্ধিমত্তা বিকাশে সংগীত শিক্ষক গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। স্কুলে সংগীত শিক্ষার আরেকটি বড় দিক হলো, শৃঙ্খলা ও দলগত কাজ শেখানো। কোরাসে গান গাওয়া বা দলীয় পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থীরা একসঙ্গে কাজ করার বিষয়টি আত্মস্থ করবে। সংগীত শিক্ষক তার প্রশিক্ষণ ও দিকনির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে এ গুণের বিস্তার ঘটাবেন।

প্রযুক্তির ওপর নির্ভরশীলতা শিশুদের সৃজনশীল বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। একই সঙ্গে প্রযুক্তি ও প্রতিযোগিতার চাপে শিক্ষার্থীরা মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছে। এক্ষেত্রে সংগীত তাদের জন্য একধরনের আশ্রয় হয়ে উঠতে পারে। এই আশ্রয় তৈরি করবেন স্কুলের সংগীত শিক্ষক।

প্রযুক্তি ও প্রতিযোগিতার চাপে শিক্ষার্থীরা মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছে। এক্ষেত্রে সংগীত তাদের জন্য একধরনের আশ্রয় হয়ে উঠতে পারে

উন্নত দেশগুলোয় স্কুলে শিক্ষার্থীদের পড়াশোনা শুধু শিক্ষা সিলেবাসে সীমাবদ্ধ নয়। যেমন জাপানে স্কুলে শিক্ষকরা বাচ্চাদের পছন্দের বিষয় এবং ভবিষ্যতে তার কর্মপন্থা কী হবে, তা নির্ধারণ করে দেন।

তবে আমাদের দেশে উল্লেখযোগ্যসংখ্যক মানুষের ধারণা, গান-বাজনা আমাদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী। কিন্তু আমাদের হচ্ছে জারি, সারি, ভাটিয়ালির দেশ। এ দেশের কৃষক, শ্রমিক, মাঝি গলা ছেড়ে গান গেয়ে আসছেন শতাব্দীর পর শতাব্দী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটি ঈদুল ফিতরের বিভিন্ন অনুষ্ঠানের অঘোষিত থিম সং। আর পূজা-পার্বণ, নতুন বর্ষবরণে গান তো রয়েছেই। বাংলাদেশ এমন এক দেশ, যেখানে মানুষের হৃদয়ে গান।

প্রাথমিক বিদ্যালয়ে দক্ষ সংগীত শিক্ষক নিয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ বিকাশ নিশ্চিত করা জরুরি। একজন সংগীত শিক্ষক নিঃশব্দে যে সুরের বীজ বপন করবেন, তা একদিন শিক্ষার্থীর জীবনে মানবিকতা ও সংবেদনশীলতার মহীরুহ হয়ে দাঁড়াবে।

লেখক: ব্যাংক কর্মকর্তা, ঢাকা

 

স্কুলসংগীত শিক্ষকস্কুলশিক্ষা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর