Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কলাম

হিজরি সনের প্রথম মাস মহররম কেন

মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০০:৩৯
হিজরি সনের প্রথম মাস মহররম কেন

গ্রাফিকস: আগামীর সময়

অনেকের ধারণা, মহানবী (সা.)-এর মদিনায় হিজরতের বছর থেকেই হিজরি সন চালু হয়েছিল। কিন্তু ইতিহাস বলে খলিফা উমর (রা.)-এর হাতে এর সূচনা হয়।

হিজরি বর্ষপঞ্জিতে গণনার সূচনাবিন্দু মক্কায় দীর্ঘদিনের নির্যাতন ও প্রতিকূলতার পর মুসলমানদের ৬২২ খ্রিস্টাব্দে মদিনায় গমন ছিল ইসলামের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা। সেখানে তারা প্রথমবারের মতো একটি সুসংগঠিত সমাজ ও রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ লাভ করেন।

তাই হিজরত ছিল একটি সভ্যতা রূপান্তরের সূচনা। এ কারণেই মুসলিমরা তাদের সময় গণনার সূচনাবিন্দু হিসেবে হিজরতকে নির্বাচন করেন।

রাসুলুল্লাহ (সা.)-এর জীবদ্দশায় কোনো পৃথক ইসলামি বর্ষপঞ্জি চালু ছিল না। প্রথম খলিফা হজরত আবু বকর (রা.)-এর সময়েও একই অবস্থা ছিল। তখন বিভিন্ন ঘটনা দ্বারা বছর চিহ্নিত করা হতো।

কিন্তু খলিফা উমর (রা.)-এর শাসনামলে ইসলামি রাষ্ট্র দ্রুত সম্প্রসারিত হয়। ইরাক, শাম ও মিসরের মতো অঞ্চল মুসলিম শাসনের অধীনে আসে। রাষ্ট্রীয় প্রশাসন, চিঠিপত্র, চুক্তি ও নথিপত্র সংরক্ষণের জন্য একটি নির্দিষ্ট সাল গণনার প্রয়োজন দেখা দেয়।

ইমাম বুখারি (রহ.) বর্ণনা করেছেন, বসরার গভর্নর আবু মুসা আল-আশআরি (রা.) খলিফা উমর (রা.)-এর কাছে লিখে জানান যে, তারিখবিহীন চিঠির কারণে প্রশাসনিক সমস্যার সৃষ্টি হচ্ছে। এরপর উমর (রা.) সাহাবিদের সঙ্গে পরামর্শ করেন। সেখানে বিভিন্ন মতামত আসে। কেউ নবীজি (সা.)-এর জন্ম থেকে, কেউ নবুওয়াতের সূচনা থেকে গণনার প্রস্তাব দেন। পরে সবার মতামতের আলোকে হিজরতকে ভিত্তি হিসেবে গ্রহণ করা হয়। উমর (রা.) বলেছেন, ‘হিজরত সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করেছে, তাই হিজরত থেকেই গণনা শুরু করা হবে।’ (ইবনু হাজর আল-আসকালানি, ফাতহুল বারি, ৭/২৬৮) বুখারির ৩৯৩৪ হাদিসেও এমন ইঙ্গিত পাওয়া যায়।

হিজরত সংঘটিত হয়েছিল রবিউল আউয়াল মাসে, তাহলে হিজরি বছরের প্রথম মাস মহররম কেন? ঐতিহাসিকদের মতে, হিজরি সনের সূচনা হিজরতের বছর থেকে হলেও মাসের বিন্যাসে আরবদের প্রচলিত মাসক্রম বজায় রাখা হয়। এ ছাড়া ইসলাম-পূর্ব আরব সমাজেও মহররম ছিল সম্মানিত মাসগুলোর একটি। হজের পর আরবরা জিলহজ মাস শেষে নিজ নিজ এলাকায় ফিরে যেত এবং মহররম ছিল নতুন যাত্রা ও কার্যক্রম সূচনার সময়।

হিজরি সন ধর্মীয় মাস নির্ধারণের পাশাপাশি মুসলিম সভ্যতার ঐতিহাসিক স্মৃতি বহনকারী সময় পদ্ধতি

ইবনে হাজার (রহ.) উল্লেখ করেছেন, সাহাবিরা বছরের প্রথম মাস হিসেবে মহররমকে গ্রহণ করেন। কারণ এটি ছিল হজের পর মানুষের ফিরে আসার সময় এবং আগে থেকেই এটি সম্মানিত মাস হিসেবে পরিচিত ছিল। (ফাতহুল বারি, খণ্ড ৭)

ইসলামি দর্শনেও মহররম একটি মর্যাদাপূর্ণ মাস। পবিত্র কোরআনে এসেছে— ‘নিশ্চয়ই আল্লাহর কাছে মাসের সংখ্যা ১২টি, যেদিন তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। এর মধ্যে চারটি সম্মানিত মাস।’ (সুরা আত-তাওবা, আয়াত: ৩৬) এই চার মাসের একটি হচ্ছে মহররম।

হিজরি সনের বৈশিষ্ট্য হলো, এটি চন্দ্রভিত্তিক বর্ষপঞ্জি। এতে পৃথিবীকে চাঁদের প্রদক্ষিণ চক্রের ওপর ভিত্তি করে মাস নির্ধারিত হয়। জ্যোতির্বিজ্ঞানের হিসাব মতে, নতুন চাঁদ থেকে পরবর্তী নতুন চাঁদ পর্যন্ত সময়কে সিনোডিক মাস বলা হয়, যার গড় দৈর্ঘ্য প্রায় ২৯ দশমিক ৫৩ দিন। ১২টি চন্দ্রমাসে মোট সময় দাঁড়ায় প্রায় ৩৫৪ দিন ৮ ঘণ্টা ৪৮ মিনিট। ফলে হিজরি বছর সৌর বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন ছোট। এ কারণে রমজান, হজ বা অন্যান্য ইসলামি মাস প্রতি বছর সৌর ক্যালেন্ডারের তুলনায় কিছুটা আগে আসে এবং প্রায় ৩৩ বছরে সব ঋতু অতিক্রম করে।

পবিত্র কোরআনেও সূর্য ও চাঁদের গতিকে সময় গণনার মাধ্যম হিসেবে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ‘তিনিই সূর্যকে করেছেন দীপ্তিমান এবং চাঁদকে করেছেন আলোকময় এবং তার জন্য নির্ধারণ করেছেন বিভিন্ন অবস্থান, যাতে তোমরা বছরের গণনা ও সময়ের হিসাব জানতে পার।’ (সুরা ইউনুস, আয়াত: ৫)

রাসুলুল্লাহ (সা.) চন্দ্রমাস নির্ধারণের ক্ষেত্রে চাঁদ দেখার নির্দেশ দিয়ে বলেছেন, ‘তোমরা চাঁদ দেখে রোজা রাখবে এবং চাঁদ দেখে রোজা শেষ করবে। যদি তা তোমাদের কাছে অস্পষ্ট হয়, তবে মাসের সংখ্যা ৩০ পূর্ণ করো।’ (বুখারি, হাদিস: ১৯০০)

আধুনিক জ্যোতির্বিজ্ঞানও বলে, চাঁদ দেখা শুধু গাণিতিক হিসাব নয়, এটি বাস্তব পর্যবেক্ষণের সঙ্গেও সম্পর্কিত।

ইতিহাস থেকে প্রমাণিত যে, মুসলিম বিজ্ঞানীরা ইতিহাসে জ্যোতির্বিজ্ঞানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আবু রাইহান আল-বিরুনি তার আল-আসার আল-বাকিয়া গ্রন্থে বিভিন্ন জাতির ক্যালেন্ডার, চন্দ্র-সৌর হিসাব এবং সময় গণনার পদ্ধতি বিশদভাবে আলোচনা করেছেন। (আল-বিরুনি, দ্য ক্রোনোলজি অব এন্সিয়েন্ট নেশনস, অনুবাদ: সি. এডওয়ার্ড সাখাউ)

মুসলিম সভ্যতা ও সময়চেতনা হিজরি সন মুসলিম সভ্যতার প্রশাসন, ইতিহাসচর্চা ও জ্ঞান-বিজ্ঞানের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল। ইবনে খালদুনসহ মুসলিম ঐতিহাসিকরা তাদের গ্রন্থে হিজরি সাল ব্যবহার করেছেন, যা প্রমাণ করে যে, হিজরি সন শুধু ধর্মীয় মাস নির্ধারণের পাশাপাশি মুসলিম সভ্যতার ঐতিহাসিক স্মৃতি বহনকারী সময় পদ্ধতি।

হিজরি সনকে শুধু একটি ক্যালেন্ডার হিসেবে দেখলে এর প্রকৃত গুরুত্ব বোঝা যাবে না। এর মধ্যে রয়েছে হিজরতের ত্যাগ ও পরিবর্তনের ইতিহাস, সাহাবায়ে কেরামের দূরদর্শী সিদ্ধান্ত, চন্দ্রভিত্তিক সময় গণনার বৈজ্ঞানিক বাস্তবতা এবং মুসলিম সভ্যতার দীর্ঘ ঐতিহ্য, যা মুসলমানদের ধর্মীয় জীবন ও ঐতিহাসিক পরিচয়ের একটি অপরিহার্য অংশ।

লেখক: আলেম ও সাংবাদিক

 

হিজরি সনমহররমখলিফা উমরইসলাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের