Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কলাম

জলবায়ু পরিবর্তন সংকট ঘনীভূত করেছে

মিজান মনির
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৫:৩৯
জলবায়ু পরিবর্তন সংকট ঘনীভূত করেছে

সংগৃহীত ছবি

বাংলাদেশে বর্ষাকাল একসময় ছিল প্রকৃতি ও প্রাণের পুনর্জাগরণের প্রতীক। সাম্প্রতিক বছরগুলোতে এই বর্ষাই দেশের নগরজীবনে চরম সংকটের অপর নাম হয়ে উঠেছে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা কিংবা সিলেট— প্রায় সব বড় শহরে কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতেই তৈরি হচ্ছে তীব্র জলাবদ্ধতা। সড়ক নিমজ্জিত হওয়া, স্থবির যানজট, অফিসগামী যাত্রী, শিক্ষার্থী ও রোগীদের অন্তহীন দুর্ভোগ এখন প্রাত্যহিক চিত্র। প্রতি বছর একই পরিস্থিতির পুনরাবৃত্তি প্রমাণ করে, জলাবদ্ধতা কোনো আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ নয়; বরং এটি অপরিকল্পিত নগরায়ণ, ত্রুটিপূর্ণ অবকাঠামো এবং দীর্ঘস্থায়ী অব্যবস্থাপনারই অমোঘ পরিণতি।

এই সংকটের মূলে রয়েছে দূরদর্শিতাহীন নগর উন্নয়ন। সম্প্রসারণের নামে নির্বিচারে ভরাট করা হয়েছে শহরের খাল, জলাধার ও প্রাকৃতিক নিম্নাঞ্চল। ফলে বৃষ্টির পানির স্বাভাবিক নিষ্কাশন পথ রুদ্ধ হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, নিয়মিত নালা পরিষ্কারের অভাব এবং ভঙ্গুর বর্জ্য ব্যবস্থাপনা। সেবাদানকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাব এবং প্রাকৃতিক জলপ্রবাহ বাধাগ্রস্ত করে বহুতল ভবন নির্মাণ সমস্যাটিকে দীর্ঘস্থায়ী করছে।

জলবায়ু পরিবর্তন এই সংকটকে আরও ঘনীভূত করেছে। বৈশ্বিক উষ্ণায়নের ফলে এখন স্বল্প সময়ে অতিবৃষ্টির প্রবণতা বাড়ছে। বিদ্যমান সেকেলে নগর অবকাঠামো এই বিপুল পরিমাণ পানি দ্রুত নিষ্কাশন করতে সম্পূর্ণ ব্যর্থ। ফলে এই জলাবদ্ধতা কেবল সাময়িক নাগরিক ভোগান্তির মধ্যে সীমাবদ্ধ নেই; এটি এখন জনস্বাস্থ্য, পরিবেশ ও অর্থনীতির জন্য মারাত্মক হুমকি। দীর্ঘ সময় পানি জমে থাকায় সড়ক ও অবকাঠামো ধ্বংস হচ্ছে, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, ব্যাহত হচ্ছে ব্যবসা-বাণিজ্য। একই সঙ্গে বাড়ছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। এই বিপর্যয় থেকে মুক্তি পেতে প্রয়োজন দীর্ঘমেয়াদি, বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত মহাপরিকল্পনা। প্রথমে আগে শহরের অবশিষ্ট খাল ও জলাভূমি উদ্ধার করে তা সংরক্ষণ করতে হবে। আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, নিয়মিত বর্জ্য অপসারণ এবং সংস্থাগুলোর জবাবদিহি নিশ্চিত করা জরুরি। পাশাপাশি বৃষ্টির পানি সংরক্ষণ ও সবুজ উন্মুক্ত অঞ্চল বৃদ্ধির মাধ্যমে নগরের পানি ধারণক্ষমতা বাড়াতে হবে।

বর্ষার বৃষ্টি প্রকৃতির নিয়ম। কিন্তু তা যেন মানুষের দুর্ভোগের কারণ না হয়, তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের। দূরদর্শী পরিকল্পনা, কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা এবং সচেতন নাগরিক সমাজই পারে এই সংকট দূর করতে। জলাবদ্ধতাকে সাময়িক সমস্যা না ভেবে একে জাতীয় নগর ব্যবস্থাপনা সংকট হিসেবে বিবেচনা করে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। তবেই বর্ষা আবার আমাদের জীবনে সমৃদ্ধির বার্তা নিয়ে আসবে।

লেখক: সম্পাদক, নাগরিক চোখ, চট্টগ্রাম

 

জলবায়ু পরিবর্তনবর্ষাকালনগরজীবনসংকট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার