Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কলাম

তিন মোড়লের হলো মেলা শেনঝেনে

মাহফুজুর রহমান
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০২:৫৩
শেয়ার করুন:
তিন মোড়লের হলো মেলা শেনঝেনে

গ্রাফিকস: আগামীর সময়

রাষ্ট্রনায়কদের পাগলের সঙ্গে তুলনা করা যায় না। আদর করেও না। আর যদি সেই রাষ্ট্রনায়করা প্রভাবশালী তিন বিশ্বনেতা হন? যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার ভ্লাদিমির পুতিন এবং চীনের শি জিনপিং! বর্তমান বিশ্বে এই তিন শীর্ষ নেতাই বিশ্বক্ষমতা ত্রিভুজের তিন বাহু। এখন পর্যন্ত এই তিন নেতা একত্রে কোনো একান্ত সভা করেননি। তবে সবকিছুরই একটা শুরু হয়। তিন নেতাও সহসা নিজেদের মধ্যে একান্ত বৈঠক করতে যাচ্ছেন। বৈঠকের বুদ্ধিটা প্রথম মাথায় আসে পুতিন মহাশয়ের। তিনি ট্রাম্পকে টেলিফোনে অনুরোধ করেন অক্টোবরে। চীনকে জানানো হয় কূটনৈতিক চ্যানেলে। দুদিকের সম্মতি পাওয়ায় ক্রেমলিন তা চাউর করে। হোয়াইট হাউজও জানায়। পরে বেইজিং থেকে বলা হয় শেনঝেনে ৩৩তম অ্যাপেক শীর্ষ সম্মেলনের সময় তিন নেতা একান্তে বৈঠক করবেন।

শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্প উভয়ই ইউক্রেন ইস্যুতে পুতিনের সমর্থক। পুতিন হয়তো এ সুযোগে ইউক্রেনের ওপর শেষবারের মতো সর্বোচ্চ কূটনৈতিক চাপ দেওয়ার চেষ্টা করবেন। কেননা, দুই বছরের মধ্যে ট্রাম্পের মেয়াদ শেষ হতে যাচ্ছে। এরপর হোয়াইট হাউজে পুতিন হয়তো আর ট্রাম্পের মতো বন্ধু না-ও পেতে পারেন। অন্যদিকে ট্রাম্প পারমাণবিক অস্ত্র সীমিতকরণের আলোচনা সামনে এনে ইরান ইস্যুতে চীন ও রাশিয়ার সমর্থন চাইবেন।

একুশ জাতি অ্যাপেক শীর্ষ সম্মেলন শুরু হয়েছে গতকাল। তিন নেতার বহুল আলোচিত বৈঠকটি আজ অনুষ্ঠিত হবে। বিশ্বব্যাপী কৌতূহলীরা অপেক্ষা করে আছেন তিন নেতার বৈঠকের দিকে; কিন্তু ব্যবসায়ী, বিনিয়োগকারী, ব্যাংকার বা শিল্প উদ্যোক্তারা তাকিয়ে আছেন অ্যাপেক শীর্ষ সম্মেলনের সিদ্ধান্তের দিকে।

ষাটের দশকে গঠিত আসিয়ান আশির দশকে পরিণত হতে থাকে। সে সময়ে আসিয়ানের উদ্যোগে মুক্তবাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে সদস্য দেশের বাইরেও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক হতে থাকে। সেই সুযোগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বব হক প্রশান্ত মহাসাগর ঘিরে থাকা দেশগুলো নিয়ে অর্থনৈতিক ফোরাম গঠনের প্রস্তাব দেন। আসিয়ানের তৎকালীন সদস্য ছয়টি দেশের সঙ্গে যুক্ত হয় আরও ছয়টি দেশ— অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। ১৯৮৯-এর শেষে গঠিত হয় এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক)। দুই বছর পর যুক্ত হয় চীন, হংকং ও তাইওয়ান। এরপর ধারাবাহিকভাবে যুক্ত হয় মেক্সিকো, পাপুয়া নিউগিনি, চিলি, পেরু, রাশিয়া ও ভিয়েতনাম। একদিকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান। অন্যদিকে কলম্বিয়া, পানামা, ইকুয়েডর কিংবা আসিয়ান সদস্য লাওস ও কম্বোডিয়া অ্যাপেকের সদস্য হওয়ার আবেদন করলেও ভিয়েতনামের পর আর কারও আবেদন গ্রহণ করা হয়নি। অ্যাপেক আপাতত সদস্য না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

মজার ব্যাপার হলো, অ্যাপেকে চীনের পাশাপাশি হংকং ও তাইওয়ান পৃথকভাবে পূর্ণ সদস্য হয়ে আছে। অ্যাপেকের শীর্ষ সম্মেলনে অধিকাংশ দেশের রাষ্ট্র বা সরকারপ্রধানরা নিয়মিত অংশ নিলেও এই সম্মেলনকে কাগজ-কলমে অ্যাপেক অর্থনৈতিক নেতাদের সম্মেলন বলা হয়। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি যদি সম্মেলনে অংশ নেন, তবে তিনি কৌতূহলীদের দৃষ্টি কাড়তে পারেন। গত বছর এরকম সময়ে জাপানি সংসদে দাঁড়িয়ে তাকাইচি বলেছিলেন, চীন যদি তাইওয়ান দখলের জন্য সৈন্যসমাবেশ ঘটায়, তবে তা জাপানের সৈন্যদেরও অ্যালার্ট করার মতো পরিস্থিতি সৃষ্টি করবে। চীন এ ধরনের কথা পছন্দ করেনি। সেই থেকে জাপান ও চীনের মধ্যে ঠান্ডা লড়াই চলছে। জাপান চেয়েছিল অ্যাপেক সম্মেলন চলাকালে তাকাইচি ও শি জিনপিংয়ের মধ্যে বৈঠক আয়োজন করতে। চীন সম্মত না হয়ে প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের প্রস্তাব দেয়। জাপান রাজি হয়নি। এখন সম্মেলন চলাকালে দুই নেতা হ্যান্ডশেক করেন কি না কে জানে। চীনারা চাইলে অনুষ্ঠান এমনভাবে সাজাতে পারে, যাতে দুই নেতার মুখোমুখি দেখা না হয়।

বৈঠকের বুদ্ধিটা প্রথম মাথায় আসে পুতিন মহাশয়ের। তিনি ট্রাম্পকে টেলিফোনে অনুরোধ করেন অক্টোবরে। চীনকে জানানো হয় কূটনৈতিক চ্যানেলে। দুদিকের সম্মতি পাওয়ায় ক্রেমলিন তা চাউর করে। হোয়াইট হাউজও জানায়

অস্ট্রেলিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের নেতারা রথ দেখা আর কলা বেচার মতো কাজ করে ফেলেছেন। অ্যাপেক সম্মেলনের ঠিক আগে ম্যানিলায় এই তিন দেশের শীর্ষ নেতারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে চার দেশীয় নিরাপত্তা জোটের সভা সেরে ফেলেছেন। ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো নিরাপত্তা জোটের সভায় অংশ নিলেন। সেখানে তার মূল ফোকাস ছিল বিরল মৃত্তিকা খনিজের সহজলভ্যতা। ইলেকট্রিক গাড়ি, মোবাইল ফোন, রোবট বা আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির গুরুত্বপূর্ণ উপাদান বিরল মৃত্তিকা। ঘটনাক্রমে চীনে এমন খনিজের মজুদ ৫০ শতাংশ। ব্রাজিলে ২০, ভারত ও অস্ট্রেলিয়ায় ৭-৮ শতাংশ। কিন্তু যুক্তরাষ্ট্রে মজুদের পরিমাণ অপর্যাপ্ত হওয়ায় চীনের কৃপার ওপর নির্ভর করা ছাড়া উপায় নেই। এতদিন দুই দেশের বাণিজ্য ভালোই ছিল। ট্রাম্প এসে চীনা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক বসানোর ফলে পাল্টা ব্যবস্থা হিসেবে চীন বিরল মৃত্তিকা খনিজ রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ করেছে। চার দেশীয় নিরাপত্তা জোটের সভা ছাড়াও অ্যাপেক সম্মেলনে, এমনকি শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায়ও ট্রাম্প বিরল মৃত্তিকা খনিজকে অবারিত করতে যারপরনাই চেষ্টা চালিয়ে যাবেন।

অ্যাপেক নেতারা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণের জন্য কোনো আন্তর্জাতিক প্রটোকল বা সংস্থা তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। তবে এ নিয়ে পশ্চিমা দেশের আগ্রহ আর উন্নয়নশীল দেশের অবস্থান একেবারে বিপরীত মেরুতে। সেজন্য মনে হয় না এ বিষয়ে কার্যকর কোনো সিদ্ধান্ত আসবে। তবে চীনা নেতারা শেনঝেন সম্মেলনকে স্মরণীয় করে রাখতে চান। সম্মেলন শেষে শেনঝেন ঘোষণায় এমন বিষয় অন্তর্ভুক্ত করতে চান, যা বিশ্ববাণিজ্য সম্প্রসারণে অ্যাপেককে দিকনির্দেশনা দেবে। দুই বছর ধরে চীনারা ছোট-বড় প্রায় তিনশটি প্রস্তুতি সভা করেছেন সম্মেলন সফল করতে।

মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে এ মুহূর্তে জ্বালানি নিরাপত্তা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে। সদস্য দেশগুলো হয়তো এ ব্যাপারে কোনো সাধারণ অবস্থান নিতে পারবে, কেননা ছোট-বড় সব দেশই জ্বালানি অনিশ্চয়তায় ভুগছে। ছত্রিশ বছর আগে মুক্তবাণিজ্যের জন্য আসিয়ানের যে আকুতি ছিল, চীনের দ্রুত অর্থনৈতিক উত্থান এবং পাশাপাশি তার রাজনৈতিক অ্যাম্বিশন স্পষ্ট হওয়ার কারণে অ্যাপেক এ ব্যাপারে কতটুকু কার্যকর হতে পারে, তাতে সন্দেহ আছে। চীন এখন রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ দিয়ে ইউরোপ, আফ্রিকা ও লাতিন আমেরিকা জুড়ে বহু দেশকে তার অর্থনৈতিক পরিকল্পনার অংশ করে নিয়েছে। আবার ব্রিকস জোট এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক ও নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠা করে উন্নয়নশীল বিশ্বের মধ্যে বিকল্প উন্নয়ন কৌশল জোরদার করছে।

ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং এ বছর এরই মধ্যে দুবার বৈঠক করেছেন। বৈঠক ঘিরে অনেক উত্তেজনা ও আশাবাদ ছিল। কিন্তু যত গর্জে তত বর্ষে না। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য বিরোধ দুই বৈঠকেও কমেনি। যুক্তরাষ্ট্রে নিত্যব্যবহার্য পণ্যের মূল্যবৃদ্ধিতে অতিষ্ঠ হয়ে এবারের মধ্যবর্তী নির্বাচনে ভোটাররা সরকারের শুল্কনীতির বিরুদ্ধে রায় দিয়েছেন। রিপাবলিকানদের ভরাডুবি হয়েছে। ট্রাম্প যদি এ নির্বাচন থেকে শিক্ষা নেন, তবে চীনের সঙ্গে শুল্ক দরকষাকষিতে হয়তো যৌক্তিক আচরণ করবেন। শেনঝেনের পর ট্রাম্প ও শি জিনপিং ডিসেম্বরে আবার ফ্লোরিডায়ও বৈঠকের সুযোগ পাবেন। তবে মেয়াদ কমতে থাকায় ট্রাম্পকে শি জিনপিং কতটা সিরিয়াসলি নেবেন, তা কৌতূহলের বিষয়। অর্থনৈতিকভাবে বিশ্বের শীর্ষ দুটি দেশ যদি নিজেদের মধ্যে বাণিজ্য বিরোধ কমিয়ে আনে, তবে এমনিতেই বিশ্বব্যাপী অবাধ বাণিজ্যের সুবাতাস বইবে।

অ্যাপেক সম্মেলনে ইউরোপের অন্তর্ভুক্তি নেই। তবু চীনের নেতৃত্বে অ্যাপেক নেতারা যদি অবাধ বাণিজ্যের লক্ষ্যে দিকনির্দেশনামূলক কোনো সিদ্ধান্ত নিতে পারেন, তবে তা বিশ্ববাণিজ্যের জন্যও ইতিবাচক ফল বয়ে আনবে। নয়তো অ্যাপেকও শেষ পর্যন্ত অর্থহীন আড্ডায় পর্যবসিত হবে। তখন অ্যাপেক সম্মেলনকে ছাপিয়ে তিন নেতার বৈঠক হয়ে উঠবে শিরোনাম। মহাত্মা লালন ফকির বলেছিলেন, ‘তিন পাগলে হলো মেলা নদে এসে’। লালন তাদের পাগল বলেছিলেন, যারা মানুষের চৈতন্যকে বদলে দেয়। রাষ্ট্রনায়করা অনেক কার্যকর সিদ্ধান্ত নিতে পারেন, যা মানুষের ভাগ্য বদলে দেয়; কিন্তু রাষ্ট্রনায়কদের পাগলের সঙ্গে তুলনা করা যায় না।

 

লেখক: সাবেক কূটনীতিক ও বিশ্লেষক

 

মোড়লশেনঝেনেবিশ্বক্ষমতারাষ্ট্রনায়কডোনাল্ড ট্রাম্পপুতিনশি জিনপিংকূটনৈতিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    ব‌রিশালে বাসে আগুন

    ব‌রিশালে বাসে আগুন

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    আগুন শুধু নেভানো নয়, প্রতিরোধেই প্রকৃত নিরাপত্তা

    আগুন শুধু নেভানো নয়, প্রতিরোধেই প্রকৃত নিরাপত্তা

    ছেলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির রাজনীতি করা বাবা পেলেন শাস্তি

    ছেলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির রাজনীতি করা বাবা পেলেন শাস্তি

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’

    চা বাগানে জামালের সুস্থতার পরিবার

    চা বাগানে জামালের সুস্থতার পরিবার

    বিতাড়িতদের মাথা এবার ‘গুঁড়িয়ে দিতে’ চান তারেক রহমান

    বিতাড়িতদের মাথা এবার ‘গুঁড়িয়ে দিতে’ চান তারেক রহমান