Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কলাম

সংকটের সেলাই খুলবে যেভাবে

মাহমুদুল হাসান
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪২
শেয়ার করুন:
সংকটের সেলাই খুলবে যেভাবে

সাম্প্রতিক সময়ে ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে সাভার, আশুলিয়া, গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়েছে। শ্রমিকদের বক্তব্য, বর্তমান ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা দিয়ে বাড়ি ভাড়া, খাদ্য, চিকিৎসা ও সন্তানদের শিক্ষার ব্যয় মেটানো কঠিন। এ কারণে তারা ৩০ থেকে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানাচ্ছেন। অন্যদিকে মালিকপক্ষের যুক্তি, উৎপাদন ব্যয়, জ্বালানি ও অর্থায়ন খরচ বেড়ে যাওয়ায় হঠাৎ বড় অঙ্কের মজুরি বৃদ্ধি অনেক কারখানার পক্ষে বহন করা কঠিন। দুপক্ষের এই দাবির বাস্তবতা উপেক্ষা করে সংকটের টেকসই সমাধান সম্ভব নয়।

অস্থিরতার ভয়াবহতা বোঝা যায় ১৫ নভেম্বরের কারখানা বন্ধের চিত্রে। বিজিএমইএর তথ্য অনুযায়ী, সেদিন প্রায় ১২১টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। এর মধ্যে ৬৫টি কারখানা বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। আরও ৫৬টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

সংকটের ব্যাপ্তি আরও স্পষ্ট হয় কারখানা বন্ধের পরিসংখ্যানে। সংসদে দেওয়া বাণিজ্যমন্ত্রীর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত তিন বছরে বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যভুক্ত ৪০২টি পোশাক কারখানা বন্ধ হয়েছে। বৈশ্বিক মন্দা, রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি সংকট এবং উৎপাদন ব্যয় বৃদ্ধি এ পরিস্থিতির পেছনে ভূমিকা রেখেছে।

কারখানা বন্ধ হলে প্রথম আঘাতটি আসে শ্রমিকের জীবনে। আয় বন্ধ হয়ে পরিবারগুলো পড়ে অনিশ্চয়তায়। অন্যদিকে, উৎপাদন ও পণ্য সরবরাহে বিঘ্ন ঘটলে বিদেশি ক্রেতারা বিকল্প দেশের দিকে ঝুঁকতে পারেন। সময়মতো পণ্য সরবরাহে ব্যর্থ হলে ক্রয়াদেশ বাতিল, মূল্যছাড় কিংবা বাড়তি পরিবহন ব্যয়ের মতো ঝুঁকিও তৈরি হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় দেশের রপ্তানি আয় ও আন্তর্জাতিক বাজারে ভাবমূর্তি। শেষ পর্যন্ত এর মাশুল দিতে হয় জাতীয় অর্থনীতিকে।

এই সংকট থেকে উত্তরণে শ্রমিক ও মালিককে মুখোমুখি দাঁড় করিয়ে রাখার সুযোগ নেই। শ্রমিকের ন্যায্য মজুরি, নিয়মিত বেতন, নিরাপদ কর্মপরিবেশ ও শ্রম অধিকার নিশ্চিত করতে হবে। পাশাপাশি কারখানার উৎপাদন সক্ষমতা, জ্বালানি সরবরাহ, সহজ অর্থায়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে হবে। এ ক্ষেত্রে শ্রমিক, মালিক ও সরকারের মধ্যে কার্যকর ত্রিপক্ষীয় সংলাপের বিকল্প নেই। শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে শ্রমিক অসন্তোষের সমাধান যেমন জরুরি, তেমনি সহিংসতা ও ভাঙচুর প্রতিরোধে আইনের

লেখক: গণমাধ্যমকর্মী, বগুড়া

মজুরিদাবিশ্রমিককারখানান্যূনতমবিজিএমইএজ্বালানিআঘাতকলাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ককটেল তৈরি হচ্ছে সাভারে, কাঁচামাল পদ্মার ওপারের

    ককটেল তৈরি হচ্ছে সাভারে, কাঁচামাল পদ্মার ওপারের

    নিরপেক্ষ
    প্রয়োগও
    অপরিহার্য।