সাম্প্রতিক সময়ে ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে সাভার, আশুলিয়া, গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়েছে। শ্রমিকদের বক্তব্য, বর্তমান ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা দিয়ে বাড়ি ভাড়া, খাদ্য, চিকিৎসা ও সন্তানদের শিক্ষার ব্যয় মেটানো কঠিন। এ কারণে তারা ৩০ থেকে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানাচ্ছেন। অন্যদিকে মালিকপক্ষের যুক্তি, উৎপাদন ব্যয়, জ্বালানি ও অর্থায়ন খরচ বেড়ে যাওয়ায় হঠাৎ বড় অঙ্কের মজুরি বৃদ্ধি অনেক কারখানার পক্ষে বহন করা কঠিন। দুপক্ষের এই দাবির বাস্তবতা উপেক্ষা করে সংক...