Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রবাস

রোমে বাংলাদেশ দূতাবাসের ক্রিকেট জয়, টানা চতুর্থবার অপরাজিত চ্যাম্পিয়ন

শরিফুল ইসলাম টগর, ইতালি থেকে
agamir somoy
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৯
রোমে বাংলাদেশ দূতাবাসের ক্রিকেট জয়, টানা চতুর্থবার অপরাজিত চ্যাম্পিয়ন

ছবি: আগামীর সময়

ইতালির রাজধানী রোমে কমনওয়েলথ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এ টানা চতুর্থবারের মতো অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দূতাবাসের ক্রিকেট দল। ফাইনালে জাতিসংঘের রোমভিত্তিক একটি এজেন্সির দলকে হারিয়ে শিরোপা জয়ের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব তুলে ধরেছে দূতাবাসের এই দল।

বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন, আন্তর্জাতিক সংস্থা ও প্রবাসী কমিউনিটির অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্ট ক্রিকেট প্রতিযোগিতার পাশাপাশি পরিণত হয়েছে আন্তর্জাতিক বন্ধুত্ব, সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক সৌহার্দ্যের মিলনমেলায়। পুরো আসরে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে ধারাবাহিক নৈপুণ্য দেখিয়ে অপরাজিত থাকার কৃতিত্ব অর্জন করে বাংলাদেশ দূতাবাসের দল। ফাইনালে জয়ের পর খেলোয়াড়দের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে টুর্নামেন্ট প্রাঙ্গণ।

বাংলাদেশ দূতাবাসের এই সাফল্যে গর্ব ও আনন্দ প্রকাশ করেন রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক। তিনি বিজয়ী দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেছেন, অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার এই অর্জনে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। রাষ্ট্রদূত বলেছেন, ইতালিতে ফুটবলের জনপ্রিয়তা থাকলেও প্রবাসীদের উদ্যোগে ক্রিকেটের প্রসার ঘটছে। দূতাবাস সবসময় প্রবাসীদের খেলাধুলা ও তরুণদের উদ্যোগকে উৎসাহিত করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে আর্থিক ও সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি দলের এই বিজয় ইতালিতে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশিকে উৎসর্গ করেন। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ দলের অধিনায়কও বাংলাদেশ দূতাবাসের ক্রিকেট দলের প্রশংসা করেন। তার মতে, বাংলাদেশের দুর্দান্ত ব্যাটিং, নিখুঁত বোলিং ও পরিচ্ছন্ন ফিল্ডিং শিরোপা জয়ের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছে।

এবারের টুর্নামেন্টে তৃতীয় হয়েছে শ্রীলঙ্কা দূতাবাস ক্রিকেট দল এবং চতুর্থ স্থান অর্জন করেছে রোটারি ইন্টারন্যাশনাল ইউএনআই ক্যাসিনো ইউনিভার্সিটি ক্রিকেট দল।

বাংলাদেশ দূতাবাসের এই জয় কূটনৈতিক মিশনগুলোর মধ্যে ক্রীড়াভিত্তিক যোগাযোগের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রীতি ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রেও বাংলাদেশের অংশগ্রহণকে সামনে এনেছে। রোমে প্রবাসী বাংলাদেশিদের কাছে এই শিরোপা তাই আনন্দ ও গর্বের উপলক্ষ হয়ে উঠেছে।

রোমবাংলাদেশ দূতাবাসক্রিকেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের