Agamir Somoy E-Paper
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অভুক্ত মানুষের খাবার জোগান আজাদ
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রবাস

ফ্রান্সের বুকে এক টুকরো বাংলাদেশ ‘গারে দু নর্দ’

সরদার হাসান ইলিয়াছ তানিম, প্যারিস (ফ্রান্স)
agamir somoy
প্রকাশ: ১০ মে ২০২৬, ২৩:১৬
ফ্রান্সের বুকে এক টুকরো বাংলাদেশ ‘গারে দু নর্দ’

সংগৃহীত ছবি

প্যারিসের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা গারে দু নর্দ  ইউরোপের অন্যতম ব্যস্ততম রেলস্টেশন। প্রতিদিন হাজারো ট্রেন ও লাখো যাত্রীর আনাগোনায় মুখর এই স্টেশন শুধু ফ্রান্সের নয়, পুরো ইউরোপের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র। লন্ডন, বেলজিয়াম, নেদারল্যান্ডস, জার্মানিসহ বিভিন্ন দেশের সঙ্গে সংযোগ স্থাপনকারী স্টেশনটি আন্তর্জাতিক যাতায়াতের অন্যতম প্রধান হাব হিসেবে পরিচিত। তবে এই আধুনিক ব্যস্ততার ভিড়ে আলাদা করে চোখে পড়ে ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি। স্টেশন থেকে বের হলেই যেন ভিন্ন এক চিত্র। চারপাশে বাংলা ভাষার সাইনবোর্ড, দেশি মুদি দোকান, রেস্টুরেন্ট, মিষ্টির দোকান, হালাল খাবারের দোকান এবং মানি ট্রান্সফার সেন্টার। সব মিলিয়ে তৈরি হয়েছে এক অনানুষ্ঠানিক বাংলাদেশি বলয়, অর্থাৎ— ‘মিনি বাংলাদেশ’।

এই এলাকা জুড়ে শোনা যায় বাংলা ভাষা। দোকানের ভেতরে আড্ডা, চায়ের কাপে গল্প, আর দেশি খাবারের গন্ধ মিলিয়ে এক ধরনের পরিচিত আবহ তৈরি হয়। বিরিয়ানি, ভুনা খিচুড়ি, শিঙাড়া কিংবা মিষ্টি পানের সুবাস প্রবাসের ব্যস্ত জীবনের মধ্যে দেশকে নতুন করে মনে করিয়ে দেয়।

ঐতিহাসিকভাবে ফ্রান্সে বাঙালির উপস্থিতি শুরু হয় ১৯৭০-এর দশকের শেষ ভাগ থেকে এবং ১৯৮০-এর দশকে। শুরুতে ছিল সীমিতসংখ্যক শ্রমিক ও শিক্ষার্থী। এরপর ১৯৯০-এর দশকে অভিবাসন ধীরে ধীরে স্থায়ী রূপ নেয়। অনেকেই কাজ শুরু করেন রেস্টুরেন্ট ব্যবসা, ছোট দোকান ও সার্ভিস সেক্টরে।

২০০০ সালের পর গারে দু নর্দের আশপাশে বাংলাদেশিদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়ে। ব্যবসা-বাণিজ্য, পরিবারভিত্তিক বসবাস এবং নতুন প্রজন্মের বেড়ে ওঠার মাধ্যমে এই এলাকা ধীরে ধীরে গড়ে ওঠে একটি প্রবাসী বাংলাদেশি কেন্দ্র হিসেবে। সময়ের সঙ্গে সঙ্গে এটিই অনেকের কাছে হয়ে ওঠে এক ধরনের ‘মিনি বাংলাদেশ’।

রমজান মাসে ইফতার আয়োজন, ঈদ ঘিরে কেনাকাটার ব্যস্ততা, পহেলা বৈশাখের রঙিন আয়োজন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শ্রদ্ধা— সব মিলিয়ে এখানে বাংলাদেশি সংস্কৃতির একটি জীবন্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। ইউরোপের ব্যস্ততম এই স্টেশনের আশপাশে তাই শুধু বাণিজ্য নয়, সংস্কৃতিরও এক নীরব বিস্তার ঘটেছে।

প্রবাসে নতুন আসা অনেক বাংলাদেশির জন্য গারে দু নর্দ প্রথম স্বস্তির জায়গা। অচেনা শহরে নিজের ভাষা শোনা, পরিচিত খাবারের গন্ধ পাওয়া এবং দেশি মানুষের দেখা পাওয়া তাদের প্রবাস জীবনের শুরুর দিনগুলো কিছুটা সহজ করে তোলে।

সব মিলিয়ে গারে দু নর্দ শুধু একটি রেলস্টেশন নয়। এটি ইউরোপের ব্যস্ততার মধ্যে বেঁচে থাকা বাংলাদেশি সমাজ, সংস্কৃতি এবং শিকড়ের এক নীরব প্রতিচ্ছবি।

প্যারিসমিনি বাংলাদেশ
    শেয়ার করুন:
    Advertisement
    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৫

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৮

    ‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

    ‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

    ০৯ আগস্ট ২০২৬, ০০:২২

    জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৩১

    বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

    বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৩৭

    বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

    বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

    ০৯ আগস্ট ২০২৬, ০০:১৪

    বড় সাজ্জাদের ফুপাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

    বড় সাজ্জাদের ফুপাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১১

    সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

    সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১৩

    ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

    ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

    ০৯ আগস্ট ২০২৬, ০১:০৭

    গাবতলীতে সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত

    গাবতলীতে সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত

    ০৯ আগস্ট ২০২৬, ০১:০৭

    সালতার পর্ষদের ব্যাংক হিসাব জব্দের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত

    সালতার পর্ষদের ব্যাংক হিসাব জব্দের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত

    ০৯ আগস্ট ২০২৬, ০১:৪৬

    ২০ টাকাতে বাজিমাত, লটারিতে পেলেন ৩০ লাখ টাকার পুরস্কার

    ২০ টাকাতে বাজিমাত, লটারিতে পেলেন ৩০ লাখ টাকার পুরস্কার

    ০৯ আগস্ট ২০২৬, ০২:১৯

    ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল!

    ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল!

    ০৯ আগস্ট ২০২৬, ০২:১৭

    আলাউদ্দিন আলী স্মরণে

    আলাউদ্দিন আলী স্মরণে

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৫২

    বাংলাদেশ থেকে যাচ্ছে  যন্ত্রাংশ-প্রকৌশলী দল

    বাংলাদেশ থেকে যাচ্ছে যন্ত্রাংশ-প্রকৌশলী দল

    ০৯ আগস্ট ২০২৬, ০২:৪৮

    advertiseadvertise