Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রবাস

বেদুইন নারীদের হাত ধরে শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে থাকা প্রাচীন বয়নশিল্প

কুয়েতের প্রাণভোমরা ‘আল-সাদু’

লুৎফুর রহমান, কুয়েত থেকে
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ২২:১৫
শেয়ার করুন:
কুয়েতের প্রাণভোমরা ‘আল-সাদু’

সংগৃহীত ছবি

মরুভূমির জীবনযাত্রা, বেদুইন সংস্কৃতি ও প্রাচীন আরব ঐতিহ্যের এক অনন্য পরিচয় বহন করছে কুয়েতের আল-সাদু বয়নশিল্প। প্রজন্মের পর প্রজন্ম ধরে নারীদের হাতে গড়ে ওঠা এই কারুশিল্প শুধু কাপড় তৈরির মাধ্যম নয়, বরং কুয়েতের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। আরব ইতহাসের প্রাণ ভ্রমরা নামেও পরিচিত পুরো কুয়েত জনপদে।

আল-সাদু মূলত একটি ঐতিহ্যবাহী বয়নপদ্ধতি। যার শিকড় আরব উপদ্বীপের বেদুইন সমাজে বিস্তৃত। একসময় মরুভূমিতে বসবাসকারী যাযাবর পরিবারগুলোর দৈনন্দিন প্রয়োজন মেটাতে এই বয়নশিল্পের ব্যবহার ছিল ব্যাপক। তাঁবুর পর্দা, মেঝের পাটি, বিছানার চাদর, উটের সাজসজ্জা এবং বিভিন্ন গৃহস্থালি সামগ্রী তৈরিতে আল-সাদুর কাপড় ব্যবহৃত হতো।

এই শিল্পে প্রধানত ব্যবহার করা হয় ভেড়ার পশম, ছাগলের লোম ও উটের লোম। সংগৃহীত পশম ও লোম প্রথমে পরিষ্কার ও শুকিয়ে নেওয়া হয়। এরপর হাতে কাটা ও পাকিয়ে সুতা তৈরি করা হয়। ঐতিহ্যবাহী অনুভূমিক তাঁতে সেই সুতা দিয়ে তৈরি হয় নানা ধরনের বস্ত্র ও ব্যবহার্য সামগ্রী।

আল-সাদুতে ব্যবহৃত প্রতিটি উপকরণের রয়েছে আলাদা বৈশিষ্ট্য। ভেড়ার পশম তুলনামূলক নরম এবং উষ্ণতা ধরে রাখতে সক্ষম। ছাগলের লোম দিয়ে তৈরি সুতা সাধারণত শক্ত ও টেকসই হয়। অন্যদিকে উটের লোমও বস্ত্রের দৃঢ়তা ও স্বতন্ত্র বুননশৈলী তৈরিতে ভূমিকা রাখে। এসব প্রাকৃতিক তন্তু মরুভূমির পরিবেশে ব্যবহারের উপযোগী হওয়ায় ঐতিহ্যগতভাবে এর গুরুত্ব ছিল অনেক।

আল-সাদুর কাপড়ে সাধারণত লাল, কালো, সাদা, বাদামি ও কমলা রঙের ব্যবহার দেখা যায়। ঐতিহ্যগতভাবে প্রাকৃতিক উৎস থেকে রং তৈরি করা হলেও বর্তমানে রয়েছে কৃত্রিম রঙের ব্যবহারও। জ্যামিতিক নকশা, রেখা ও বিভিন্ন প্রতীকের সমন্বয়ে তৈরি এসব বস্ত্র বেদুইনদের জীবনযাপন, প্রকৃতি ও সাংস্কৃতিক পরিচয়ের প্রতিফলন ঘটায়।

একসময় বেদুইন নারীরা পরিবারের প্রয়োজনেই মূলত এসব সামগ্রী তৈরি করতেন। তাঁবুর জন্য প্রয়োজনীয় কাপড় থেকে শুরু করে গৃহস্থালি ব্যবহার্য জিনিসপত্র—সবকিছুই তৈরি হতো তাদের দক্ষ হাতে। সময়ের সঙ্গে সঙ্গে এই বয়নশিল্প বাণিজ্যিক ও সাংস্কৃতিক গুরুত্বও অর্জন করে।

বর্তমানে আল-সাদু দিয়ে তৈরি হয় দেয়ালে সাজানোর বস্ত্র, কার্পেট, কুশন, ব্যাগ, ছোটখাটো উপহারসামগ্রী ও বিভিন্ন নকশার হস্তশিল্প। এসব পণ্যের দাম নির্ভর করে আকার, ব্যবহৃত উপকরণ, নকশার জটিলতা, তৈরিতে ব্যয় হওয়া সময় এবং কারিগরের দক্ষতার ওপর। হাতে বোনা বিশেষ নকশার পণ্য সাধারণত বেশি শ্রমসাধ্য ও মূল্যবান হয়ে থাকে।

আল-সাদু শিল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর হাতে বোনার কৌশল। আধুনিক যন্ত্রে তৈরি কাপড়ের মতো দ্রুত উৎপাদন সম্ভব নয়। প্রতিটি নকশা ও বুননের পেছনে থাকে কারিগরের সময়, অভিজ্ঞতা ও সৃজনশীলতা। এ কারণেই হাতে তৈরি প্রতিটি আল-সাদু পণ্য ঐতিহ্য ও কারুশিল্পের স্বতন্ত্র নিদর্শন হিসেবে বিবেচিত হয়।

এই শিল্পকে সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তুলতে ১৯৭৮ সালে কুয়েতে আল-সাদু সংরক্ষণ উদ্যোগ শুরু হয়। পরবর্তী সময়ে এটি একটি সাংস্কৃতিক সংরক্ষণ কার্যক্রম হিসেবে বিস্তৃত হয়। ১৯৮০ সালে কুয়েত সিটির আরবিয়ান গালফ স্ট্রিটে অবস্থিত ঐতিহাসিক ভবনে আল-সাদু বয়নকেন্দ্রের কার্যক্রম শুরু হয়।

ভবনটির ইতিহাসও বেশ সমৃদ্ধ। ১৯৩৬ সালে কুয়েতের ব্যবসায়ী ইউসুফ আল-মারজুক এটি নির্মাণ করেন। চারটি আঙিনা ও ঐতিহ্যবাহী স্থাপত্য বৈশিষ্ট্য নিয়ে তৈরি ভবনটি পরবর্তী সময়ে বিভিন্ন মালিকানার হাত ঘুরে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আসে। বর্তমানে এটি আল-সাদু ঐতিহ্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত।

১৯৯১ সালে আল-সাদু সংরক্ষণ প্রকল্পটি ‘আল-সাদু উইভিং কো-অপারেটিভ সোসাইটি’ নামে সমবায়ভিত্তিক প্রতিষ্ঠানে রূপ নেয়। এর মাধ্যমে স্থানীয় তাঁতি ও কারুশিল্পীদের সম্পৃক্ত করে ঐতিহ্যবাহী বয়নকৌশল সংরক্ষণ, প্রশিক্ষণ এবং পণ্য তৈরির কার্যক্রম আরও সংগঠিত করা হয়।

২০০৬ সালে ঐতিহাসিক ভবনটির সংস্কার করা হয়। বর্তমানে আল-সাদু হাউসে রয়েছে ঐতিহ্যবাহী বয়নশিল্পের প্রদর্শনী, সংগ্রহশালা, গ্রন্থাগার, গবেষণা ও প্রশিক্ষণের সুযোগ। পাশাপাশি দর্শনার্থীরা আল-সাদুর বিভিন্ন নকশা ও হাতে তৈরি পণ্য সম্পর্কে জানার সুযোগ পান।

এখানে পুরোনো বস্ত্র ও ঐতিহ্যবাহী নকশা সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মকে এই শিল্পের সঙ্গে পরিচিত করতে প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হয়। বিশেষজ্ঞ ও কারুশিল্পীরা পুরোনো বয়নকৌশল নথিভুক্ত করা এবং ঐতিহাসিক বস্ত্রের যত্ন নেওয়ার কাজও করে থাকেন।

আল-সাদু শিল্পের আন্তর্জাতিক স্বীকৃতিও রয়েছে। ২০২০ সালের ডিসেম্বরে ইউনেস্কোর ১৫তম আন্তসরকারি অধিবেশনে কুয়েত ও সৌদি আরবের যৌথ মনোনয়নে ‘Traditional Weaving of Al Sadu’ মানবজাতির অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বমূলক তালিকায় অন্তর্ভুক্ত হয়। এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে এ ঐতিহ্যবাহী বয়নশিল্পের গুরুত্ব আরও প্রতিষ্ঠিত হয়।

পরবর্তী সময়ে ২০২৫ সালের ডিসেম্বরে ইউনেস্কোর ২০তম অধিবেশনে কাতারকেও এই ঐতিহ্যের সম্প্রসারিত স্বীকৃতির সঙ্গে যুক্ত করা হয়। ফলে আল-সাদু শুধু কুয়েতের ঐতিহ্য হিসেবেই নয়, বরং উপসাগরীয় অঞ্চলের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবেও গুরুত্ব পায়।

বিশেষজ্ঞদের মতে, আধুনিক প্রযুক্তি ও শিল্পায়নের যুগে ঐতিহ্যবাহী কারুশিল্প টিকিয়ে রাখা একটি বড় চ্যালেঞ্জ। তবে প্রশিক্ষণ, গবেষণা, প্রদর্শনী ও নতুন প্রজন্মের অংশগ্রহণের মাধ্যমে আল-সাদুর মতো শিল্পকে বাঁচিয়ে রাখা সম্ভব।

কুয়েতের আল-সাদু বয়নশিল্প তাই কেবল অতীতের স্মৃতি নয়, এটি মরুর মানুষের জীবনসংগ্রাম, নারীদের সৃজনশীলতা এবং প্রজন্মান্তরে সংস্কৃতি বহন করার এক জীবন্ত নিদর্শন। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে ঐতিহ্যকে সংরক্ষণের এই প্রচেষ্টা কুয়েতের সাংস্কৃতিক পরিচয়কে আরও সমৃদ্ধ করছে।

কুয়েতবয়নশিল্পবেদুইন সমাজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ