মরুভূমির জীবনযাত্রা, বেদুইন সংস্কৃতি ও প্রাচীন আরব ঐতিহ্যের এক অনন্য পরিচয় বহন করছে কুয়েতের আল-সাদু বয়নশিল্প। প্রজন্মের পর প্রজন্ম ধরে নারীদের হাতে গড়ে ওঠা এই কারুশিল্প শুধু কাপড় তৈরির মাধ্যম নয়, বরং কুয়েতের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। আরব ইতহাসের প্রাণ ভ্রমরা নামেও পরিচিত পুরো কুয়েত জনপদে। আল-সাদু মূলত একটি ঐতিহ্যবাহী বয়নপদ্ধতি। যার শিকড় আরব উপদ্বীপের বেদুইন সমাজে বিস্তৃত। একসময় মরুভূমিতে বসবাসকারী যাযাবর পরিবারগুলোর দৈনন্দিন প্রয়োজন মেটাতে এই বয়নশিল্পের ব্যবহার ছিল ব্যাপক। ত...