হ্যান্ডলুমের আবেদন ফুরায় না; বরং সময়ের সঙ্গে মানিয়ে নতুন রূপে বিকশিত হয়। এর নান্দনিকতা টেকসই বৈশিষ্ট্য আধুনিক ফ্যাশন নিয়ে লিখেছেন স্বর্ণা রায় ভোরের আলো হয়তো পুরোপুরি ফোটেনি। গ্রামের উঠোনে রাতের শীতলতা ছুঁয়ে আছে। এরই মধ্যে কাঠের তাঁতে বসে গেছেন একজন তাঁতি। তারই পায়ের ছন্দ, হাতের টান আর মাকুর ওঠানামায় ধীরে ধীরে জন্ম নিতে থাকে একটি শাড়ি। কয়েক দিন পর সেই শাড়ি হয়তো শহরের কোনো বুটিকের শোকেসে জায়গা পাবে কিংবা কোনো নারীর আলমারিতে। সবাই শাড়ির রঙ, নকশা আর সৌন্দর্যের প্রশংসা করবেন; কিন্তু খুব কম মানুষই ভাব...