Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রবাস

এক সপ্তাহে ১৮৩ ঘণ্টার চাকরি

পাঁচ সরকারি চাকরির জালিয়াতিতে দোষী ব্রিটিশ-বাংলাদেশি কাশিম চৌধুরী

  • তিন বছরে আট প্রতিষ্ঠানে চাকরি করে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড আয়
  • একসঙ্গে পাঁচ চাকরির তথ্য গোপন, প্রতারণার নয় অভিযোগেই দোষী
  • অসুস্থতার অভিনয়ে মুখে সাদা প্রসাধন, আদালতে উঠে এল অভিনব কৌশল
  • আগামী ২৯ জানুয়ারি সাজা ঘোষণা, অবৈধ অর্থ উদ্ধারেরও উদ্যোগ
লন্ডন প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ২২:২৮
শেয়ার করুন:
পাঁচ সরকারি চাকরির জালিয়াতিতে দোষী ব্রিটিশ-বাংলাদেশি কাশিম চৌধুরী

ব্রিটিশ-বাংলাদেশি কাশিম চৌধুরী

এক সপ্তাহে সাত দিন। সময় ১৬৮ ঘণ্টা। অথচ চাকরির হিসাবে কাজ করতে হতো ১৮৩ ঘণ্টা। একই মানুষ। পাঁচটি সরকারি চাকরি। পাঁচ জায়গা থেকে বেতন। কোথাও অসুস্থতার ছুটি, কোথাও নিয়মিত কাজের দাবি। বছরের পর বছর এভাবেই চলেছে এক অদ্ভুত প্রতারণা। শেষ পর্যন্ত আদালতে খুলেছে সেই জালিয়াতির জট। যুক্তরাজ্যে আলোচিত মামলায় বাংলাদেশি বংশোদ্ভূত কাশিম চৌধুরীকে নয়টি অভিযোগেই দোষী সাব্যস্ত করেছেন জুরিরা।

সোমবার (০৯ নভেম্বর) লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে প্রায় দুই সপ্তাহের বিচার শেষে রায় দেওয়া হয়। সাত ঘণ্টা আলোচনা করেন জুরিরা। রায় ঘোষণার দিনই ছিল কাশিমের ৫৬তম জন্মদিন। পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের বাসিন্দা এই ব্যক্তির বিরুদ্ধে একসঙ্গে একাধিক সরকারি চাকরি করে তথ্য গোপনের অভিযোগ আগেই সামনে এসেছিল। গত অক্টোবরে তাঁর বিচার শুরুর খবরও প্রকাশিত হয়। তখন সব অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি। এবার বিচার শেষে সেই অভিযোগগুলো প্রমাণিত হলো।

আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত আটটি সরকারি ও জনসেবামূলক প্রতিষ্ঠানে চাকরি করেন কাশিম। এ সময়ে তাঁর মোট আয় ছিল প্রায় তিন লাখ ৫০ হাজার পাউন্ড। এর মধ্যে একাধিক পূর্ণকালীন চাকরি করার সময় পাওয়া বেতনের পরিমাণ দুই লাখ ৮০ হাজার পাউন্ডের বেশি।

প্রথমে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে কাজ করতেন কাশিম। পরে যোগ দেন পরিবেশ, খাদ্য ও গ্রামীণবিষয়ক মন্ত্রণালয়ে। একে একে স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা, বাণিজ্য বিভাগ, খাদ্যমান সংস্থা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি নেন।

২০২৩ সালের মার্চ থেকে মে পর্যন্ত একই সঙ্গে পাঁচটি চাকরি করছিলেন তিনি। হিসাব অনুযায়ী, সেসব চাকরিতে সপ্তাহে কাজের সময় দাঁড়ায় ১৮৩ ঘণ্টা। অথচ এক সপ্তাহে মোট সময়ই ১৬৮ ঘণ্টা।

আদালতে অভিযোগপক্ষ জানিয়েছে, করোনাকালে ঘরে বসে কাজের সুযোগকে কাজে লাগিয়েছিলেন তিনি। নতুন চাকরিতে যোগ দেওয়ার সময় আগের কর্মস্থলের তথ্য গোপন করতেন। বৃদ্ধ মায়ের দেখাশোনার অজুহাতে বাড়িতে থাকার অনুমতিও নিতেন। একটি প্রতিষ্ঠানে অসুস্থতার ছুটি নিয়ে অন্য প্রতিষ্ঠানে কাজ করার অভিযোগও প্রমাণিত হয়েছে।

সবচেয়ে অদ্ভুত ঘটনা উঠে আসে একটি ভিডিও বৈঠক ঘিরে। অভিযোগ অনুযায়ী, অসুস্থ দেখাতে মুখে সাদা প্রসাধন মেখেছিলেন কাশিম। কিন্তু মুখের সঙ্গে গলার রঙের পার্থক্য নজরে পড়ে। বৈঠক চলাকালে কপালের প্রসাধন সরে যাওয়ায় সন্দেহ আরও বাড়ে।

অন্য একটি বৈঠকে ভিন্ন সরকারি মন্ত্রণালয়ের বৈদ্যুতিন ডাকের ঠিকানা ব্যবহার করাও সন্দেহের কারণ হয়। পরে বিভিন্ন দপ্তরের নিয়োগ ও কর্মসংস্থানের তথ্য মিলিয়ে তদন্তে অসংগতি ধরা পড়ে।

২০২৩ সালের জুলাইয়ে গ্রেপ্তার হন কাশিম। বিচার চলাকালে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে কাশিম বলেছেন, কাজ ছিল তাঁর ‘বেঁচে থাকার অবলম্বন’। অসুস্থ মায়ের দেখাশোনা এবং ব্যক্তিগত পরিস্থিতিতে বিপর্যস্ত হওয়ার কথাও জানিয়েছেন তিনি।

তবে অভিযোগপক্ষ তার বক্তব্য গ্রহণ করেনি। সরকারি কৌঁসুলি সারা মেলো আদালতে বলেছেন, ‘এটি ছিল দীর্ঘস্থায়ী ও ইচ্ছাকৃত অসততা।’

বিচার শেষে নয়টি প্রতারণার অভিযোগেই দোষী সাব্যস্ত হন কাশিম। বিচারক মার্ক উইকস তাঁকে জামিন না দিয়ে কারাগারে আটক রাখার নির্দেশ দেন। আগামী ২৯ জানুয়ারি তাঁর সাজা ঘোষণার কথা রয়েছে। অভিযোগপক্ষ পাঁচ বছরের কারাদণ্ডকে সাজা নির্ধারণের প্রাথমিক বিবেচনা হিসেবে উল্লেখ করেছে। প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ উদ্ধারের উদ্যোগও নেওয়া হবে।

একজন সরকারি কর্মী তিন বছরের বেশি সময় ধরে একের পর এক চাকরি নিয়েছেন। বিভিন্ন দপ্তর থেকে বেতন পেয়েছেন। অথচ কোথাও তাঁর পুরো কর্মসংস্থানের তথ্য একসঙ্গে যাচাই হয়নি। বিষয়টি এখন ব্রিটিশ সরকারি নিয়োগ ও তদারকিব্যবস্থার দুর্বলতা নিয়েও প্রশ্ন তুলেছে।

বাংলাদেশিব্রিটিশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ