Agamir Somoy E-Paper
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
প্রতিবন্ধীদের ভরসা হোসনা আক্তার
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় প্রবাস

ইতালিতে তিন বাংলাদেশি হত্যা: দেড় মাসেও অধরা সন্দেহভাজন

শরিফুল ইসলাম টগর, ইতালি
agamir somoy
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১২:১৮
ইতালিতে তিন বাংলাদেশি হত্যা: দেড় মাসেও অধরা সন্দেহভাজন

হত্যার শিকার কামাল উদ্দিন, তার স্ত্রী হোসনে জাহান মমতাজ এবং মেয়ে আরওয়া (বামে), প্রধান সন্দেহভাজন শাহাদাত হোসেন (ডানে)

ইতালির রাজধানী রোমে তিন বাংলাদেশিকে হত্যার দেড় মাস পেরিয়ে গেলেও প্রধান সন্দেহভাজন শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার পরপরই অভিযুক্তের ছবি ও পরিচয় প্রকাশ করে দেশজুড়ে সতর্কতা জারি ও তল্লাশি চালালেও মেলেনি তার খোঁজ। তিনি ইতালিতে লুকিয়ে আছেন নাকি অন্য কোনো দেশে পালিয়ে গেছেন, সেটিও নিশ্চিতভাবে জানা যায়নি।

গত ২৬ জুন রাতে রোমের ক্যাসালোত্তি এলাকায় নিজ বাসায় খুন হন বাংলাদেশি নাগরিক কামাল উদ্দিন, তার স্ত্রী হোসনে জাহান মমতাজ এবং মেয়ে আরওয়া। হামলায় গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান ওই দম্পতির বড় ছেলে আমির।

ঘটনার পরপরই ইতালির পুলিশ ৪৩ বছর বয়সী শাহাদাত হোসেনের ছবি ও পরিচয় প্রকাশ করে দেশজুড়ে তল্লাশি শুরু করে। রোমের প্রসিকিউটর অফিসের সমন্বয়ে তদন্তের দায়িত্ব নেয় পুলিশের মোবাইল স্কোয়াড। বিভিন্ন স্থানে তল্লাশি, সড়কে চেকপোস্ট, রেলস্টেশন, বাস টার্মিনাল, বিমানবন্দর ও সীমান্ত এলাকায় নজরদারি চালানোর কথাও জানানো হয়। প্রথম কয়েক দিনে পুলিশের কাছে ৭০-এর বেশি তথ্য ও সম্ভাব্য অবস্থানসংক্রান্ত খবর পৌঁছেছিল। তা সত্ত্বেও গ্রেপ্তার করা যায়নি তাকে।

হত্যাকাণ্ডের পরপরই ঘটনাস্থল থেকে অস্ত্রসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেন তদন্তকারীরা। একই সঙ্গে বিশ্লেষণ করা হয় সন্দেহভাজনের মোবাইল ফোন, যোগাযোগের তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ড।

ইতালীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, তদন্তকারীরা তার মোবাইলের চ্যাট বিশ্লেষণ করে হত্যাকাণ্ডের পেছনে পূর্বপরিকল্পনা এবং পালিয়ে যাওয়ার পরিকল্পনার কিছু ইঙ্গিত পেয়েছেন। সেইসঙ্গে পালানোর ক্ষেত্রের তাকে কেউ সহযোগিতা করেছে কি না, সেটিও খতিয়ে দেখেছেন তারা। শাহাদাতের পূর্বপরিচয় ও যোগাযোগের নেটওয়ার্ক নিয়েও তদন্ত করা হয়েছে। এতে উঠে এসেছে, তিনি এর আগে যুক্তরাজ্যে ছিলেন এবং ইতালিতে এসে বসবাসের অনুমতি পেতে আবেদন করেছিলেন। তার স্ত্রী-সন্তান যুক্তরাজ্যে থাকায় তদন্তের এক পর্যায়ে লন্ডনের দিকেও নজর দেওয়া হয়েছিল বলেও উঠে এসেছে প্রতিবেদনে।

তবে প্রশ্ন উঠেছে এতকিছু পরও কেন গ্রেপ্তার করা যাচ্ছে না তিন হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজনকে। প্রশ্ন উঠেছে ইতালি পুলিশের কার্যক্রম নিয়েও।

তদন্তকারীদের আশঙ্কা, ঘটনার পর থেকেই শাহাদাত আত্মগোপনে রয়েছেন। ধারণা করা হচ্ছে, এ কাজে তাকে সাহায্য করছে কেউ। জুলাইয়ের শেষের দিকে রাই নিউজের প্রতিবেদনে বলা হয়, ইতালি ছেড়ে অন্য কোনো দেশের পালিয়ে গিয়ে থাকতে পারেন শাহাদত।

তবে তদন্তের অগ্রগতি সম্পর্কে না জানানোয় উদ্বেগ বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। একটি পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরেও গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন অনেকে। নিহতদের স্বজনদের চাওয়া, দ্রুত শেষ হোক তদন্ত, গ্রেপ্তার হোক সন্দেহভাজন।

ইতালিরোমহত্যা
    শেয়ার করুন:
    Advertisement
    নারীদের জন্য সড়কে গোলাপি বাস নামছে মঙ্গলবার

    নারীদের জন্য সড়কে গোলাপি বাস নামছে মঙ্গলবার

    ১৬ আগস্ট ২০২৬, ১৯:২৯

    শেখ হাসিনাকে ফেরতের সিদ্ধান্ত হবে ‘ভারতের আদালতে’

    শেখ হাসিনাকে ফেরতের সিদ্ধান্ত হবে ‘ভারতের আদালতে’

    ১৬ আগস্ট ২০২৬, ১৪:১০

    নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

    নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

    ১৬ আগস্ট ২০২৬, ১৬:২৮

    বিদ্যুৎ সংকট মোকাবিলায় ১০ বছরের পরিকল্পনা সংসদে তুলে ধরা হবে

    বিদ্যুৎ সংকট মোকাবিলায় ১০ বছরের পরিকল্পনা সংসদে তুলে ধরা হবে

    ১৬ আগস্ট ২০২৬, ১৬:২৪

    যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন

    যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন

    ১৬ আগস্ট ২০২৬, ২২:২৭

    ‘হাসিনা ইস্যুতে’ আটকে গেল প্রধানমন্ত্রীর দিল্লি সফর!

    ‘হাসিনা ইস্যুতে’ আটকে গেল প্রধানমন্ত্রীর দিল্লি সফর!

    ১৬ আগস্ট ২০২৬, ২৩:০০

    শোলাকিয়া মাঠে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প

    শোলাকিয়া মাঠে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প

    ১৬ আগস্ট ২০২৬, ২২:৫১

    বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে

    বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে

    ১৬ আগস্ট ২০২৬, ১৭:৪১

    প্রতিবন্ধীদের ভরসা হোসনা আক্তার

    প্রতিবন্ধীদের ভরসা হোসনা আক্তার

    ১৭ আগস্ট ২০২৬, ০৪:১৭

    কলকাতা চলচ্চিত্র উৎসবে ডাক না পেয়ে মিঠুনের খোঁচা, ‘আমি তো তুচ্ছ শিল্পী’

    কলকাতা চলচ্চিত্র উৎসবে ডাক না পেয়ে মিঠুনের খোঁচা, ‘আমি তো তুচ্ছ শিল্পী’

    ১৭ আগস্ট ২০২৬, ১০:৫২

    শেখ হাসিনার বিলম্ব মওকুফের সুযোগ নেই: প্রসিকিউটর

    শেখ হাসিনার বিলম্ব মওকুফের সুযোগ নেই: প্রসিকিউটর

    ১৬ আগস্ট ২০২৬, ২২:৫২

    ঢাবির এফএইচ হলের প্রভোস্ট অবরুদ্ধ

    ঢাবির এফএইচ হলের প্রভোস্ট অবরুদ্ধ

    ১৬ আগস্ট ২০২৬, ২২:৫৮

    ইতালির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ৪ শিল্পকর্ম চুরি

    ইতালির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ৪ শিল্পকর্ম চুরি

    ১৭ আগস্ট ২০২৬, ১০:৫১

    মুনাফা করেও ৭ মিউচুয়াল ফান্ডে লভ্যাংশ নেই

    মুনাফা করেও ৭ মিউচুয়াল ফান্ডে লভ্যাংশ নেই

    ১৭ আগস্ট ২০২৬, ১০:৫৩

    গ্যাস দুর্যোগই বড় চ্যালেঞ্জ

    গ্যাস দুর্যোগই বড় চ্যালেঞ্জ

    ১৭ আগস্ট ২০২৬, ০৭:২৩

    advertiseadvertise