Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

আ.লীগ-ভারত মোকাবিলায় রূপরেখা চায় এনসিপি

  • ‘বর্তমান পরিস্থিতিটা আসলে একদিনে হয়নি। নির্বাচনের পর থেকেই গত সাত-আট মাসে ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি’
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৪
শেয়ার করুন:
আ.লীগ-ভারত মোকাবিলায় রূপরেখা চায় এনসিপি

সংগৃহীত ছবি

জাতীয় ঐক্যের প্রশ্নে চব্বিশের গণঅভ্যুত্থানের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে সংলাপের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু করেছেন তিনি। সংলাপে মত-পথ, আদর্শ ও দর্শনের ঊর্ধ্বে উঠে জুলাইয়ের ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার প্রত্যয় জানিয়েছে সরকার। তবে চলমান রাজনৈতিক অস্থিরতা মোকাবিলায় ঐক্যের প্রশ্নে আলোচনার টেবিলে বসলেও সংস্কার প্রশ্নে নিজেদের অবস্থান থেকে সরেনি এনসিপি।

সংবিধান সংশোধন কমিটিকে ‘একদলীয়’ আখ্যা দিয়ে তা বাতিল, গণভোটের রায় অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি সামনে এনেছেন এনসিপি নেতারা। জবাবে সরকার বলেছে, স্বাক্ষরিত জুলাই সনদ, অর্থাৎ ‘নোট অব ডিসেন্ট’সহ সনদ শতভাগ বাস্তবায়ন করা হবে। সরকার এ-ও বলেছে, চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে দৃঢ় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। নতুন করে তা গড়ার প্রয়োজন নেই; তারা সেই ঐক্য এখন আরও শক্তিশালী ও সুসংহত করতে চায়।

দুপুর ১টা ২০ মিনিটে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন। ৩৫ মিনিট ধরে চলা ওই বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুও উপস্থিত ছিলেন।

চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সেখান থেকে ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি। এ ঘোষণাকে সামনে রেখে সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ কয়েকটি স্থানে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, পুলিশের একাধিক স্থাপনা, গ্রামীণ ব্যাংকের বেশ কয়েকটি শাখা কার্যালয় এবং বিএনপির সংসদ সদস্যসহ নেতাদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এমন অবস্থার মধ্যে গত ১৮ নভেম্বর সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে সংসদের ভেতরে-বাইরের গণতান্ত্রিক শক্তিকে একমঞ্চে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে আলোচনার মধ্যে এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। পরে তাদের সঙ্গে মধ্যাহ্নভোজও সারেন তিনি। আলোচনা ও মধ্যাহ্নভোজের পর বেরিয়ে দুই পক্ষ থেকেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন দায়িত্বশীল নেতারা।

আ.লীগ ও ভারত ইস্যুতে রোডম্যাপ চেয়েছেন— বললেন নাহিদ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ভারতের বিষয় ভবিষ্যতে কীভাবে মোকাবিলা (ডিল) করা হবে— সে বিষয়ে এনসিপি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দীর্ঘমেয়াদি রূপরেখা চেয়েছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বললেন, ‘সরকারপ্রধান ঐক্যের আহ্বান জানিয়েছেন। কী কী হলে এই ঐক্যটা আরও সুদৃঢ় হবে এবং জুলাই অভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে থাকা সব শক্তিকে একটা জায়গায় এনে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়— তার একটি ভিত্তি ও রোডম্যাপ প্রস্তুত করা উচিত, সেটি আমরা বলেছি। এটা শুধু ডিসেম্বরকেন্দ্রিক হলে হবে না। আওয়ামী লীগ ও ভারতের ইস্যুটা আমাদের আগামীতে ডিল করতে হবে। ফলে আমাদের একটা দীর্ঘমেয়াদি রোডম্যাপ (পথনকশা) প্রয়োজন।’

‘বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, সমসাময়িক রাজনীতি, সংকট ইত্যাদি নিয়ে কথা হয়েছে। কিছু দিন ধরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি, জনগণের নিরাপত্তা ব্যাপকভাবে বিঘ্নিত হওয়া, পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস-অগ্নিসংযোগ ঘটছে। কীভাবে দেশের এ পরিস্থিতি থেকে উত্তরণ ঘটানো সম্ভব, একটা রাজনৈতিক ঐক্য সম্ভব কি না— এ বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তার জায়গা থেকে বর্তমান উদ্বেগগুলো ব্যক্ত করেছেন এবং ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানিয়েছেন’— যোগ করেন এনসিপির আহ্বায়ক।

নাহিদ বলছিলেন, ‘আমাদের জায়গা থেকে আমরা বলেছি, বর্তমান পরিস্থিতিটা আসলে এক দিনে হয়নি। নির্বাচনের পর থেকেই গত সাত-আট মাসে ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচার বিষয়ে আপসকামিতা, আওয়ামী লীগ প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া, ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো আরও স্পষ্ট না করার ফলে আজকের পরিস্থিতি তৈরি হয়েছে। যেকোনো ধরনের ঐক্যের প্রশ্নে আমাদের অবশ্যই সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে। এই ঐক্যপ্রক্রিয়ায় সংস্কারকে এজেন্ডাভুক্ত করার আহ্বান বা সুপারিশ জানিয়েছি।’

একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান জানানোর কথা উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বললেন, ‘বিচারের বিষয়ে আমরা বলেছি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সক্ষমতা বাড়িয়ে জেলাপর্যায়সহ বিভিন্ন জায়গায় হওয়া মামলাগুলোর তদন্ত করে অভিযোগপত্র দেওয়া ইত্যাদি আইনিপ্রক্রিয়া যাতে দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হয়, জুলাইয়ের ভুক্তভোগীরা যাতে ন্যায়বিচার পান।’

সংবিধান সংশোধন কমিটি বাতিল দাবির বিষয়ে এনসিপির আহ্বানের জবাবে প্রধানমন্ত্রী কী বলেছেন— সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা চেয়েছি সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। ওনারা বলছেন, ওনারা এগুলো বিবেচনা করবেন।’

নতুন করে গঙ্গার পানিবণ্টন চুক্তি করার বিষয়ে ভারতকে খুবই কঠোরভাবে বার্তা দিতে সরকারপ্রধানকে আহ্বান জানিয়েছেন বলে সাংবাদিকদের জানান নাহিদ ইসলাম।

ফ্যাসিবাদবিরোধী শক্তি ঐক্যবদ্ধই রয়েছে— বললেন মাহদী

বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার পরিস্থিতিতে এনসিপির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে নতুনভাবে ঐক্য হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বললেন, ‘বৈঠকে শর্তের বিষয় ছিল না। এনসিপির প্রতিনিধিদল ওনাদের বিষয়গুলো তুলে ধরেছেন এবং প্রধানমন্ত্রী সরকারের অবস্থান তুলে ধরেছেন। এখানে ঐক্য নতুনভাবে হওয়ার কিছু নেই।

‘জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানেই কিন্তু আমাদের মধ্যে একটা ঐক্য ফুটে উঠেছিল। সে ঐক্যের সময় কেউ চিন্তা করেনি কার রাজনৈতিক আদর্শ কী। আমাদের দেশে-বিদেশে সব শ্রেণি-পেশার মানুষ এক হয়েছিল। সেই স্বাধীন, সার্বভৌম ও তাঁবেদারমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে তো গণতন্ত্রকামী মানুষের এরই মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়ে রয়েছে— আমরা সে ঐক্যটাকে আরও সুসংহত করতে চাই’— বলছিলেন মাহদী।

এনসিপির সঙ্গে প্রধানমন্ত্রীর খোলামেলা আলোচনা হওয়ার কথা তুলে ধরে তিনি বললেন, ‘পতিত স্বৈরাচারের অপশক্তি দেশের ভেতরে বা বাইরে থেকে যেন দেশে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি করতে না পারে— সে বিষয়ে গণতন্ত্রকামী প্রতিটি রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী শক্তি ঐক্যবদ্ধ রয়েছে। এই মতবিনিময়ের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই— সবার কাছে সেই বার্তা পৌঁছে দিতে চাই যে, ফ্যাসিবাদবিরোধী অবস্থানের ক্ষেত্রে আমরা আমাদের মত-পথ, আদর্শ ও দর্শনের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ রয়েছি।’

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেছেন, ‘প্রধানমন্ত্রী এনসিপি নেতাদের সঙ্গে কথা বলেছেন, মতবিনিময় করেছেন। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এখন সারা দেশে যে অবস্থাগুলো চলছে, সব বিষয় আলোচনায় উঠে এসেছে।’

তিনি আরও যোগ করেন, ‘এনসিপি নেতৃবৃন্দ তাদের বিভিন্ন কথাবার্তা বলেছেন, প্রধানমন্ত্রীও কথাবার্তা বলেছেন। মতবিনিময় সভায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলাপ-আলোচনা হয়েছে।’

সংস্কারের প্রশ্নে মাহদী আমিন বললেন, ‘সংস্কারের বিষয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট। প্রধানমন্ত্রী জাতীয় সংসদেও এ বিষয়ে সরকারের অবস্থান জানিয়েছেন। নির্বাচনী ইশতেহার ও নোট অব ডিসেন্টসহ জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে দেওয়া প্রতিশ্রুতি শতভাগ বাস্তবায়ন করা হবে। এক্ষেত্রে ন্যূনতম কোনো বিচ্যুতি হবে না। সরকার গঠনের পর আমাদের জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রেকর্ড শতাধিক অর্ডিনেন্সকে আইনে রূপান্তর করা হয়েছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং সেটা অবশ্যই আমরা নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইনশাআল্লাহ বাস্তবায়ন করব।’

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, সুজন মাহমুদ, সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক, প্রধানমন্ত্রী কার্যালয়ের গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারী উপস্থিত ছিলেন।

আ.লীগভারতমোকাবিলারূপরেখাএনসিপিঅবনতিগণঅভ্যুত্থানজাতীয় ঐক্যসংলাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম