প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সাক্ষাৎ
আগামীর সময় প্রতিবেদক

শনিবার রাতে গুলশানে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে শহীদ জেহাদের পরিবার
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নব্বইয়ের স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ কে. এম. নাজির উদ্দিন জেহাদের পরিবারের সদস্যরা
শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে আটটায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আজ (শনিবার) শহীদ জেহাদের ৩৬তম শাহাদাৎবার্ষিকী।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন— বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান



