Agamir Somoy E-Paper
শনিবার, ৩০ মে, ২০২৬
আগামীর সময়
সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’
শনিবার, ৩০ মে, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

মাংস গলায় আটকে মৃত্যু, বাঁচানো যেত ‘হাইমলিখ’ কৌশলে

মুসলিমা জাহান সেতু
মুসলিমা জাহান সেতু
agamir somoy
প্রকাশ: ৩০ মে ২০২৬, ১৫:১৯
মাংস গলায় আটকে মৃত্যু, বাঁচানো যেত ‘হাইমলিখ’ কৌশলে

গ্রাফিকস: আগামীর সময়

ঈদ মানেই আনন্দ। কোরবানির পশুকে ঘিরে শিশুদের আনন্দ আরও বেড়ে যায়। পশু জবাই হওয়ার সময় মন কিছুটা খারাপ হয় বটে। তবে মাংসের টুকরোর স্বাদে মন তৃপ্ত হয়ে ওঠে। এবারের পবিত্র ঈদুল আজহার প্রথম দিন মাংস গলায় আটকে পৃথক ঘটনায় দুই শিশু মারা গেছে।

গত ২৮ মে, বৃহস্পতিবার জামালপুরের ইসলামপুর এবং চুয়াডাঙ্গার দামুড়হুদায় এ দুই ঘটনা ঘটে। খাবার শ্বাসনালিতে আটকে অক্সিজেনের অভাবে তারা মারা গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যায় শিশু দুটো।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ছোট-বড় যে কারোরই খাবার গলায় আটকে যেতে পারে। সাধারণত দ্রুত খাবার খেলে অথবা খাওয়ার সময় কথা বললে শ্বাসনালিতে খাবার আটকে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ সময় দ্রুত 'হাইমলিখ' কৌশলসহ কয়েকটি পদ্ধতি ব্যবহার করলে জীবন বাঁচতে পারে।

জামালপুরের ইসলামপুর উপজেলায় ইয়াসিন হোসেন নামে ১৪ বছরের এক কিশোর গলায় মাংসের টুকরা আটকে কোরবানির দিন মারা গেছে। ষষ্ঠ শ্রেণির এই ছাত্র হাসপাতালে নেওয়ার আগেই মারা যায় বলে জানিয়েছেন স্বজনেরা।

স্বজনেরা বলছেন, দুপুরের পর পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খাচ্ছিল ইয়াসিন। এ সময় হঠাৎ মাংসের টুকরো গলায় আটকে যায়। ইয়াসিন শ্বাস নিতে না পেরে ছটফট করছিল। পরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই দিনে চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুপুরের খাবার খাওয়ার সময় গলায় মাংস আটকে ১১ বছরের আঁখিতারা খাতুন মারা যায়। শিশুটির স্বজনেরা জানান, ঈদের আমেজে পরিবারের সঙ্গে বসে খাবার খাচ্ছিল আঁখিতারা। খাওয়ার সময় অসাবধানতাবশত মাংসের টুকরো তার গলায় আটকে যায়। শিশুটি শ্বাস নিতে পারছিল না। হাসপাতালে নেওয়ার আগেই মারা যায় পঞ্চম শ্রেণির এই ছাত্রী। মুহূর্তেই পরিবারটির ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়। পুরো এলাকায় শোক নেমে আসে।

তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারলে দুই শিশুর জীবনই রক্ষা পেত বলে মনে করছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নবজাতক বিভাগের অধ্যাপক সঞ্জয় কুমার দে। তিনি বললেন, 'হাইমলিখ কৌশলের সঠিক ব্যবহার করতে পারলে গলায় আটকে যাওয়া খাবার বেরিয়ে আসে। দুই বছর পর্যন্ত শিশুদের ক্ষেত্রে এক ধরনের নিয়ম। এর বেশি বয়সীদের জন্য নিয়ম আলাদা। তবে অনেক সময় জোরে কাশি দিতে পারলেও খাবার বের হয়ে আসে।'

'খাবার বের না হওয়া পর্যন্ত হাইমলিখ প্রক্রিয়াটি বারবার করতে থাকতে হবে এবং যত দ্রুত সম্ভব জরুরি চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে।' যোগ করলেন তিনি।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা আরও বলছেন, সাধারণ মানুষের জন্য হাইমলিখ কৌশল জানা বাধ্যতামূলক নয়। তবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন রক্ষাকারী প্রাথমিক চিকিৎসা কৌশল। এটি স্কুলে এবং কমিউনিটিতে শেখালে মানুষ উপকৃত হবে, অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধ করা যাবে। কেউ ব্যক্তিগতভাবে আগ্রহী হলে ইউটিউবের ভিডিও দেখেও শেখা যাবে বলে জানান তারা।

হাইমলিখ কৌশল যেভাবে প্রয়োগ করবেন

হাইমলিখ কৌশল প্রয়োগ করতে হলে আক্রান্ত ব্যক্তির ঠিক পেছনে দাঁড়িয়ে দুই হাত দিয়ে তার কোমর জড়িয়ে ধরতে হবে। এরপর এক হাত মুষ্টিবদ্ধ করে নাভির ঠিক ওপরে এবং বুকের পাঁজরের নিচে রাখতে হবে। অন্য হাত দিয়ে সেই মুঠো শক্ত করে ধরে ভেতরের দিকে ও ওপরের দিকে দ্রুত চাপ দিতে হবে। আটকে থাকা বস্তু বের হয়ে না আসা পর্যন্ত অথবা আক্রান্ত ব্যক্তি স্বাভাবিকভাবে শ্বাস নেওয়া বা কাশতে শুরু না করা পর্যন্ত এ প্রক্রিয়া চালিয়ে যেতে হবে।

হাইমলিখ
    শেয়ার করুন:
    ব্রাশফায়ারে ঝাঁঝরা রাষ্ট্রপতি, ২০০ গজ দূরে আমি

    ব্রাশফায়ারে ঝাঁঝরা রাষ্ট্রপতি, ২০০ গজ দূরে আমি

    ৩০ মে ২০২৬, ০৭:৪৯

    জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

    জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

    ৩০ মে ২০২৬, ০১:৪২

    ৪০ গরু কোরবানি দিয়ে অস্বচ্ছল নেতাকর্মীদের দিলেন মীর হেলাল

    ৪০ গরু কোরবানি দিয়ে অস্বচ্ছল নেতাকর্মীদের দিলেন মীর হেলাল

    ২৯ মে ২০২৬, ২২:৪৭

    চট্টগ্রামে আসার আগে জিয়া কেন ঢাকায় ডেকেছিলেন দুই বিএনপি নেতাকে?

    চট্টগ্রামে আসার আগে জিয়া কেন ঢাকায় ডেকেছিলেন দুই বিএনপি নেতাকে?

    ৩০ মে ২০২৬, ০৭:৪৪

    ঢাকা সিটির ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

    ঢাকা সিটির ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

    ২৯ মে ২০২৬, ২২:৫১

    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনে আপত্তি কেন, নেপথ্যে কী?

    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনে আপত্তি কেন, নেপথ্যে কী?

    ২৯ মে ২০২৬, ২৩:০৩

    মেসি জানে কোন পজিশন থাকতে হবে

    মেসি জানে কোন পজিশন থাকতে হবে

    ৩০ মে ২০২৬, ০০:২৩

    একক চীনা বাজারে নির্ভরতা, ডুবছে চামড়া খাত

    একক চীনা বাজারে নির্ভরতা, ডুবছে চামড়া খাত

    ২৯ মে ২০২৬, ২০:৩৯

    নতুন প্রজন্মের তরুণীরাই পথ দেখাচ্ছে : ড. ইউনূস

    নতুন প্রজন্মের তরুণীরাই পথ দেখাচ্ছে : ড. ইউনূস

    ২৯ মে ২০২৬, ২৩:২৮

    সমৃদ্ধ ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশে দেবে না ইরান

    সমৃদ্ধ ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশে দেবে না ইরান

    ৩০ মে ২০২৬, ০১:৫২

    ক্রেতার স্বস্তি কৃষকের দীর্ঘশ্বাস

    ক্রেতার স্বস্তি কৃষকের দীর্ঘশ্বাস

    ৩০ মে ২০২৬, ০৮:৩৫

    সাংস্কৃতিক স্বাধীনতায় হুমকি হিসেবে দেখছে ঢাবি চলচ্চিত্র সংসদ

    সাংস্কৃতিক স্বাধীনতায় হুমকি হিসেবে দেখছে ঢাবি চলচ্চিত্র সংসদ

    ৩০ মে ২০২৬, ০০:০৭

    যুক্তরাষ্ট্র থেকে ৫০ হাজার কোটি ডলারের পণ্য কেনার প্রতিশ্রুতি নিয়ে চাপে ভারত

    যুক্তরাষ্ট্র থেকে ৫০ হাজার কোটি ডলারের পণ্য কেনার প্রতিশ্রুতি নিয়ে চাপে ভারত

    ৩০ মে ২০২৬, ০৩:৫৫

    সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’

    সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’

    ২৬ মে ২০২৬, ০৩:৫৫

    গুপ্ত শব্দ প্রত্যাখ্যান করেছে জনগণ : ছাত্রশিবির সভাপতি

    গুপ্ত শব্দ প্রত্যাখ্যান করেছে জনগণ : ছাত্রশিবির সভাপতি

    ৩০ মে ২০২৬, ০০:২৬

    advertiseadvertise