Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিদেশ

নতুন প্রজন্মের তরুণীরাই পথ দেখাচ্ছে : ড. ইউনূস

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ মে ২০২৬, ২৩:২৮
নতুন প্রজন্মের তরুণীরাই পথ দেখাচ্ছে : ড. ইউনূস

সংগৃহীত ছবি

বাংলাদেশের সমাজ পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছে নতুন প্রজন্মের তরুণীরাই। নতুন প্রযুক্তি ও সামাজিক পরিবর্তনের মাধ্যমে আরও ক্ষমতাবান ও সম্ভাবনাময় হয়ে উঠছে তরুণদের ভবিষ্যৎ।

ফ্রান্সের প্যারিসে আয়োজিত এক সংলাপে এসব বলেছেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার প্যারিসের ক্রেডিট এগ্রিকোল ফেডারেশন অডিটোরিয়ামে গ্রামীণ ক্রেডিট এগ্রিকোল ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই সংলাপ। অনুষ্ঠানে নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে আলোচনা হয়। এতে অংশ নেন ফ্রান্সের নারী ও সমতা বিষয়ক মন্ত্রীসহ বিভিন্ন দেশের প্রায় ১৫০ জন উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক বিশেষজ্ঞ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ভেরোনিক ফোজো। এতে আলোচনা করা হয় গ্রামীণ ব্যাংকের অভিজ্ঞতা এবং সামাজিক উন্নয়নে তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে। বৈষম্য কমাতে প্রযুক্তি ও শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মত দিয়েছেন বক্তারা।

সংলাপে অধ্যাপক ইউনূস বলেছেন, গ্রামীণ ব্যাংকের অভিজ্ঞতা দেখিয়েছে কীভাবে প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করা যায়। জুলাই অভ্যুত্থানে তরুণ শিক্ষার্থীদের নেতৃত্বের প্রসঙ্গ টেনে বাংলাদেশের পরিবর্তনশীল সামাজিক বাস্তবতার কথা উল্লেখ করেছেন তিনি।

নোবেল বিজয়ী এ অধ্যাপক জানিয়েছেন, বাংলাদেশের নতুন প্রজন্মের তরুণীরাই দেখাচ্ছে পথ। প্রযুক্তির প্রসার আরও শক্তিশালী করে তুলবে তরুণদের। ভবিষ্যতে সমাজ ও রাজনীতিতে বড় ভূমিকা রাখবে তারা।

ফরাসি মন্ত্রী অরোরে বের্জে বলেছেন, ফ্রান্সসহ বিশ্বজুড়ে বৈষম্য ও অসমতা এখন পরিণত হয়েছে বড় চ্যালেঞ্জে। তরুণদের, বিশেষ করে নারীদের ক্ষমতায়নের ওপর আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আয়োজকদের ভাষ্য, এই সংলাপের উদ্দেশ্য ছিল সামাজিক অন্তর্ভুক্তি, নারীর ক্ষমতায়ন এবং অর্থনৈতিক বৈষম্য হ্রাসে অভিজ্ঞতা বিনিময়।

ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন অংশগ্রহণকারীরা।

ড. ইউনূসফ্রান্সনারী নেতৃত্ব
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise