Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

হাসিনার বক্তব্য প্রচার ঠিক নয়, সরকারের নজরে আরবি হরফের পতাকা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১৭:১৬
হাসিনার বক্তব্য প্রচার ঠিক নয়, সরকারের নজরে আরবি হরফের পতাকা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান- ভিডিও থেকে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, দলটির সভানেত্রী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার ও সম্প্রতি রাজধানীসহ দেশের কয়েকটি জায়গায় আরবি হরফসংবলিত পতাকার বিষয়ে ব্রিফ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে বিষয়গুলো সম্পর্কে সরকারের অবস্থান বর্ণনা করেছেন তিনি।

শেখ হাসিনার বক্তব্য ও আওয়ামী লীগ সম্পর্কে ডা. জাহেদ বললেন, ‘আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে, ততদিন তারা কোনো নামেই রাজনীতি করতে পারবে না। শেখ হাসিনার বক্তব্য দেশের গণমাধ্যমে প্রচার করার বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এর পরও সম্প্রতি তার দেওয়া এনডিটিভিতে প্রচার করা সাক্ষাৎকার দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচার হচ্ছে, যা ঠিক নয়। তাই গণমাধ্যমকে অনুরোধ করছি, তারা যেন শেখ হাসিনার বক্তব্য প্রচার না করে।’

রিফাইন্ড আওয়ামী লীগ বিষয়ে কোথাও কোথাও আলাপ দেখা যায় উল্লেখ করে তিনি বলেছেন, ‘রিফাইন্ড হোক বা অন্য কোনো, নতুন আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ- যাই বলি না কেন, আওয়ামী লীগ নামে কোনো কর্মসূচি পালন করতে পারবে না।’

তবে আদালতের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দলটি কার্যক্রম পরিচালনা করতে পারবে বলেও মন্তব্য করেন তিনি। ‘খুব দ্রুত তথ্য কমিশন গঠন করা হবে। আর গণমাধ্যম কমিশন নতুন করে আলোচনা করে গঠন করা হবে,’ বলছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীরা জানতে চান, গত কয়েকদিন ধরে দেখেছেন আরবি হরফসংবলিত পতাকা বিভিন্ন জেলায় টানানো হয়েছে। বিভিন্ন স্থাপনায়, সড়কে। সরকার এটা জানে কি না, আর সরকারের সঙ্গে কোনো সম্পর্ক আছে কি না? সরকার কী ব্যবস্থা নেবে এ বিষয়ে?

জবাবে তথ্য উপদেষ্টা বললেন, ‘খুব বিস্তারিত বলছি না। বিষয়টি সরকার কগনিজেন্সে (নজরে) নিয়েছে। সরকার এটা দেখেছে। এর সঙ্গে সরকারের সম্পর্ক থাকার কোনো কারণ নেই। বরং এসব কেন হচ্ছে সরকার তা খতিয়ে দেখছে।’

‘কারণ এটা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে ভুল বার্তা যাওয়ার সম্ভাবনা আছে গ্লোবালি। এ ব্যাপারে আমরা সচেতন। আমরা এটা নিয়ে ব্যবস্থা নিতে যাচ্ছি। আমি ব্যক্তিগতভাবেও এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। আশা করি এই জিনিস আর এভাবে কন্টিনিউ করবে না। এটা খতিয়ে দেখার প্রশ্ন আছে। যেহেতু এত বিস্তীর্ণভাবে হয়েছে, এর পেছনে নিশ্চয়ই কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। সেটাই আমরা খতিয়ে দেখছি,’ যোগ করেন তিনি।

ডা. জাহেদ উর রহমানতথ্য উপদেষ্টাআল কায়েদাশেখ হাসিনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে