Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

নতুন মজুরি পুরোপুরি সন্তোষজনক না হলেও একেবারে কম নয় : বাবুল আখতার

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৮
শেয়ার করুন:
নতুন মজুরি পুরোপুরি সন্তোষজনক না হলেও একেবারে কম নয় : বাবুল আখতার

নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার। ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশ্রমিকদের নতুন নির্ধারিত ন্যূনতম মজুরি পুরোপুরি সন্তোষজনক না হলেও একেবারে কম নয় বলে মন্তব্য করেছেন নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার। দেশের বর্তমান ক্রান্তিলগ্নে নতুন করে অসন্তোষ বা আন্দোলনে না জড়িয়ে ঘোষিত মজুরি দ্রুত সব কারখানায় কার্যকর করার জন্য মালিকপক্ষ ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) ভোর ৪টার দিকে নিম্নতম মজুরি বোর্ডের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাবুল আখতার।

তিনি বলেন, ‘বাংলাদেশে আমাদের সব সময় ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হয়, যাতে আমরা কখনোই পুরোপুরি সন্তুষ্ট থাকি না। আজকে যে মজুরি নির্ধারণ করা হয়েছে, সেখানে প্রথম তিনটি গ্রেডে আমরা যৌথভাবে আলাপ-আলোচনার পর একমত হয়েছি। তবে চতুর্থ গ্রেডে শ্রমিকদের পক্ষ থেকে আমাদের সপ্তম দফার সংশোধিত প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা। আমরা এর নিচে নামিনি। কিন্তু বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং আমরা শ্রমিক পক্ষের দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দিই। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বোর্ড চেয়ারম্যান ১৭ হাজার টাকা ঘোষণা করেছেন।’

আরও পড়ুন

তৈরি পোশাকশ্রমিকদের চার গ্রেডে নতুন মজুরি ঘোষণা

২৫ নভেম্বর ২০২৬

নতুন মজুরি নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বা আন্দোলনের আশঙ্কা আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাবুল আখতার বলেন, ‘এর আগে পাঁচ বছর পরপর মজুরি নির্ধারণ করা হতো। যেমন, ২০২৩ সালে পাঁচ বছর পর ৪ হাজার ৫০০ টাকা মজুরি বৃদ্ধি পেয়েছিল। সে তুলনায় এবার তিন বছর পরই মজুরি নির্ধারণ করা হলো। তাই নতুন এই মজুরি পুরোপুরি সন্তোষজনক না হলেও একেবারে কম নয়।’

শ্রমিকদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘দেশে এখন একটি ক্রান্তিলগ্ন চলছে। সামনেই ডিসেম্বর মাস। আমরা চেয়েছিলাম বিষয়টির একটি সুষ্ঠু নিষ্পত্তি হোক। এখন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী যে মজুরি নির্ধারণ করা হয়েছে, তা যেন দ্রুত সব কারখানায় বাস্তবায়ন করা হয়। মালিকপক্ষ ও সরকারের কাছে আমরা সেই অনুরোধ জানাচ্ছি।’

তৈরি পোশাকশ্রমিকন্যূনতম মজুরিনিম্নতম মজুরি বোর্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা