Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

বিকল্প উৎসের গ্যাসে দ্রুত সংকট কাটার আশা জ্বালানিমন্ত্রীর

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০১
বিকল্প উৎসের গ্যাসে দ্রুত সংকট কাটার আশা জ্বালানিমন্ত্রীর

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত

ইরান-ইসরায়েল সংঘাত এবং মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) দুর্ঘটনার কারণে দেশে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটেছিল বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তবে বিকল্প উৎস থেকে উচ্চমূল্যে গ্যাস এনে সাপ্লাই লাইন পুনর্গঠন করা হয়েছে জানিয়ে তিনি আশা প্রকাশ করেছেন, নতুন করে আর দুর্ঘটনা না ঘটলে আগামী দিনে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক থাকবে।

আজ রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

সাময়িক এই জনভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেছেন, ‘ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের প্রধান তেল ও গ্যাস সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিকল্প উৎস খুঁজতে গিয়ে কিছুটা সময় লেগেছে। আবার জ্বালানি কেনা হলেও কারিগরি দুর্ঘটনার কারণে তা সময়মতো আনা সম্ভব হয়নি। তবে সব সংকট উত্তরণ করে এখন সাপ্লাই লাইন ঠিক করা হয়েছে এবং নির্ধারিত শিডিউল অনুযায়ী জ্বালানি আসছে।’

জনগণ আস্থা রেখে ভোট দিয়েছে উল্লেখ করে তিনি আরও বলেছেন, সাময়িক এই সংকটে জনগণ যে কষ্ট পেয়েছে, সে জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সরকার ইচ্ছে করে এটি করেনি, এটি প্রাকৃতিক দুর্যোগ ও বৈশ্বিক পরিস্থিতির ফল। তবে জনগণের কষ্ট লাঘবে সরকার বেশি দামে হলেও বিকল্প উৎস থেকে গ্যাস আমদানির ব্যবস্থা করেছে।

‘‘এখানে ‘আমি’ বলে কিছু নেই; প্রধানমন্ত্রী নিজে বিষয়টি তদারকি করেছেন এবং দিকনির্দেশনা দিয়েছেন বলেই এত দ্রুত সমাধান সম্ভব হয়েছে। আমাদের একটি পুরো টিম কাজ করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সচেষ্ট আছি যেন জনগণকে আর কোনো ভোগান্তির শিকার হতে না হয়’’, দ্রুততম সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পেছনে প্রধানমন্ত্রীর ভূমিকার কথা উল্লেখ করেন মন্ত্রী। 

ইকবাল হাসান মাহমুদ জানান, বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলে সামনের দিনগুলোয় বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখা সম্ভব হবে।

জাতীয়গ্যাস-বিদ্যুৎ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর