আগামীর সময়

রপ্তানি ভর্তুকি নিরীক্ষায় অনুমোদন পেল ৭টি সিএমএ ফার্ম

রপ্তানি ভর্তুকি নিরীক্ষায় অনুমোদন পেল ৭টি সিএমএ ফার্ম

গ্রাফিক্স: আগামীর সময়

দেশের রপ্তানি খাতকে উৎসাহ যোগাতে সরকার ঘোষিত ভর্তুকি বা প্রণোদনা বাবদ নগদ সহায়তার (ক্যাশ ইনসেন্টিভ) নিরীক্ষা বা অডিট করার সুযোগ পেয়েছে সাতটি কস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেট (সিএমএ) ফার্ম।

নতুন নির্দেশান অনুযায়ী, এই ফার্মগুলো এখন থেকে ব্যাংকগুলোর মাধ্যমে জমা পড়া রপ্তানি ভর্তুকির আবেদনগুলো যাচাই ও নিরীক্ষা (ভেরিভিকেশন অ্যান্ড অডিট) করার আইনি ভিত্তি পেল। যদিও আগে চার্টার্ড অ্যাকাউন্টন্ট্যান্ট পরিচালিত প্রতিষ্ঠানের মাধ্যমে এস ধরণের অডিট করা হতো।

গতকাল বুধবার (১ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। যেখানে সব তফসিলি ব্যাংকে পরিপালনের নির্দেশনা রয়েছে। তবে নতুন নিয়মে একটি ফার্ম সর্বোচ্চ তিনটি ব্যাংকের নগদ প্রণোদনার নথিপত্র অডিট করতে পারবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, অনুমোদিত ৭টি সিএমএ ফার্ম হলো- এ হান্নান কো, হোসাইন অ্যান্ড কো, মুজিবুর রহমান অ্যান্ড কো, পোদ্দার অ্যান্ড অ্যাসোসিয়েটস, সেইফ-কিউ অ্যাসোসিয়েট অ্যান্ড কো, সাইফুর এনায়েট অ্যান্ড অ্যাসোসিয়েটস এবং এসএএম অ্যান্ড অ্যাসোসিয়েটস।

    শেয়ার করুন: