Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

আড়াই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, বিনা খরচে যাচ্ছেন ১১২ জন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০
শেয়ার করুন:
আড়াই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, বিনা খরচে যাচ্ছেন ১১২ জন

মালয়েশিয়া যাওয়ার অপেক্ষায় বোয়েসেল কার্যালয়ে কর্মীরা। ছবি : আগামীর সময়

দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি কর্মীদের জন্য আজ বৃহস্পতিবার আবার খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। প্রথম ধাপে সম্পূর্ণ বিনা খরচে ১১২ জন কর্মী যাচ্ছেন দেশটিতে। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের নিয়ে প্রথম বিশেষ ফ্লাইটটি ছাড়বে।

তারা যাচ্ছেন সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে। সংস্থাটি জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মীদের বিদায় ও শুভেচ্ছা জানাবেন।

রাজধানীর নিউস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনে আজ সকালে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাশেদুল হক।

রাশেদুল হক বললেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে সরকারি ব্যবস্থায় বিনা খরচে কর্মী পাঠানোর কর্মসূচি শুরু হচ্ছে। ১১২ জন কর্মী মালয়েশিয়ার ডিএসএল সাপ্লাই চেইনে মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত মূল বেতনে তিন বছরের নবায়নযোগ্য চুক্তিতে কাজ করবেন।

‘তাদের আবাসন ও চিকিৎসা সুবিধা দেবেন নিয়োগকর্তা’, যোগ করেন তিনি।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাশেদুল হক। ছবি: আগামীর সময়এসব কর্মীর সব ব্যয় নিয়োগকর্তা বহন করছেন বলে জানিয়েছেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক। বললেন, এই কর্মসূচিতে কর্মীদের কাছ থেকে কোনো অর্থ নেওয়া হয়নি। পাসপোর্ট, মেডিকেল পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ফি, প্রাক-বহির্গমন প্রশিক্ষণ, বীমা, যাতায়াত ও আবাসনসহ বাংলাদেশের অংশে প্রতি কর্মীর ব্যয় ২৬ হাজার ৩৫০ টাকা এবং ভিসা ফি ও বিমান টিকিটের সম্পূর্ণ খরচ বহন করছে নিয়োগকর্তা।

রাশেদুল হকের তথ্য অনুযায়ী, জনপ্রতি আনুমানিক দুই লাখ টাকা হিসাবে ১১২ কর্মীর সাশ্রয় হবে প্রায় ২ কোটি ১০ লাখ টাকা।

কর্মী বাছাই প্রক্রিয়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বললেন, এ প্রক্রিয়া দালালমুক্ত ও স্বচ্ছ। ‘৪ হাজার ৩৯ জনের অনলাইন আবেদন থেকে গণমাধ্যমের সামনে প্রকাশ্য ই-লটারিতে ৩০০ জনকে বাছাই করা হয়। পরে নিয়োগকর্তার সরাসরি তত্ত্বাবধানে সাক্ষাৎকার নিয়ে ১১২ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।’

মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে বিনা খরচে মোট ১ হাজার ৪৮ জন কর্মীর চাহিদা পাওয়া গেছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে।

জানানো হয়, এর মধ্যে ডিএসএলে ১১২, টপ গ্লোবে ৩৭৯, তাকাওয়া ইন্ডাস্ট্রিতে ৩২ এবং ইউনাইটেড প্লান্টেশনে ৫২৫ জন কর্মীর চাহিদা রয়েছে।

সরকার বিনা খরচে আরও কর্মী পাঠানোর পরিকল্পনা করছে বলে জানানো হয় ব্রিফিংয়ে।

প্রশ্নোত্তর পর্বে বোয়েসেলের এমডি জানান, প্রথম ফ্লাইটের পর দ্বিতীয় ফ্লাইট ৫ অথবা ৯ ডিসেম্বর চালু করার চেষ্টা চলছে। এতে টপ গ্লোবসের পুরোনো কর্মীদের মধ্য থেকে প্রায় ২০০ জন যেতে পারেন। তারাও সম্পূর্ণ বিনা খরচে যাবেন।

তাদের প্রয়োজনীয় সব খরচ নিয়োগকর্তা বহন করবেন। তিন বছর পর চুক্তি নবায়ন নির্ভর করবে কর্মীর পরিশ্রম, মেধা, অভিজ্ঞতা ও নিয়োগকর্তার প্রয়োজনের ওপর, যোগ করলেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক।

২০২৪ সাল থেকে বাংলাদেশিদের জন্য বন্ধ মালয়েশিয়ায় শ্রমবাজার। বিএনপি সরকার গঠনের পর গুরুত্বপূর্ণ এই জনশক্তি বাজার আবার উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। জুনে মালয়েশিয়া সফরে গিয়ে বাংলাদেশিদের জন্য শ্রমবাজারটি খুলে দিতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রী।

শ্রমিকশ্রমবাজার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও