শুক্রবার, ১ মে, ২০২৬
আগামীর সময়
মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

শুক্রবার, ১ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

গণ–অভ্যুত্থানের পর প্রথম নির্বাচন, যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

অনলাইন ডেস্কপ্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৮
গণ–অভ্যুত্থানের পর প্রথম নির্বাচন, যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

সংগৃহীত ছবি

গণ–অভ্যুত্থানের পর প্রায় ১৭ মাসের বিরতির পর বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। একই সঙ্গে রাষ্ট্র সংস্কারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে গণভোটও অনুষ্ঠিত হবে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এই নির্বাচনের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করছে।

রয়টার্স জানিয়েছে, বাংলাদেশের জেন-জি প্রজন্মের ভোটারদের মূল প্রত্যাশা হলো চাকরি, সুশাসন এবং স্বাধীনভাবে কথা বলার সুযোগ। ২০২৪ সালের শিক্ষার্থীদের নেতৃত্বে গণ–অভ্যুত্থানের পর দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটি এখন জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, আজকের ভোট মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে ২০০৯ সালের পর প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হিসেবে বিবেচিত হচ্ছে। তবে শেখ হাসিনার আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি, কারণ নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে।

এএফপি জানিয়েছে, নির্বাচন কমিশন ব্যাপক ভোটারের অংশগ্রহণ আশা করছে। ২০২৪ সালের গণ–অভ্যুত্থানে ১৫ বছরের স্বৈরশাসনের অবসানের পর এটি দেশের প্রথম নির্বাচন। নির্বাচন কমিশনের কর্মকর্তা আবুল ফজল মুহাম্মদ সানাউল্লাহ বলেন, ২০–৩০ বছরের তরুণরা পূর্বে ভোটের স্বাধীনতা থেকে বঞ্চিত ছিলেন।

দ্য নিউইয়র্ক টাইমস প্রতিবেদনে জানিয়েছে, তরুণ ভোটাররা ২০২৪ সালের সরকার পতনের আন্দোলনে অংশ নিয়েছিলেন। তারা আশা করছেন, আসন্ন নির্বাচন দেশের জন্য নতুন দিকনির্দেশনা বয়ে আনবে।

আল-জাজিরা জানায়, ১৩শ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ১ লাখ ৫৭ হাজার পুলিশ সদস্য মোতায়েন, সেনাসদস্যসহ অন্যান্য বাহিনীর সহায়তায় নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। মোট ভোটার সংখ্যা প্রায় ১২ কোটি ৭০ লাখ।

ডয়চে ভেলে অনুসারে, দীর্ঘদিন ক্ষমতাসীন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ায় শিক্ষার্থীদের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও একটি ইসলামপন্থী দল শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে। স্বাধীনতার পর প্রথমবারের মতো ইসলামপন্থী শক্তিগুলো তাদের সবচেয়ে শক্তিশালী নির্বাচনী উপস্থিতি প্রদর্শন করতে যাচ্ছে।

দ্য হিন্দু জানায়, বাংলাদেশের সাধারণ নির্বাচনের জন্য অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে ৯০ শতাংশে সিসিটিভি নজরদারি থাকবে। ঢাকায় মোতায়েন থাকা পুলিশ সদস্যরা বডি ক্যামেরা ব্যবহার করবেন।

বাংলাদেশের এই নির্বাচনের ফলাফল দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে দীর্ঘ অস্থিরতার পর শিল্প ও অর্থনীতির পুনরুদ্ধারের জন্য। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নির্বাচনের প্রতি বিশেষ মনোযোগ দিয়ে এই নির্বাচনকে দেশটির ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছে।

নির্বাচনবাংলাদেশের রায়
    শেয়ার করুন:
    Advertisement
    সালথায় একমাত্র চলাচলের রাস্তা বন্ধে ১৫ পরিবার অবরুদ্ধ

    সালথায় একমাত্র চলাচলের রাস্তা বন্ধে ১৫ পরিবার অবরুদ্ধ

    ৩০ এপ্রিল ২০২৬, ২২:৫১

    মামুনুলের কান্নাভেজা বিদায়ের গল্প

    মামুনুলের কান্নাভেজা বিদায়ের গল্প

    ৩০ এপ্রিল ২০২৬, ২৩:১৬

    'ক্যামনে বছর কাটবো, এই চিন্তায় চোখোর পাটি আটে না'

    'ক্যামনে বছর কাটবো, এই চিন্তায় চোখোর পাটি আটে না'

    ০১ মে ২০২৬, ০০:১৭

    ঘামের গন্ধে লুকানো এক অদৃশ্য মর্যাদা

    ঘামের গন্ধে লুকানো এক অদৃশ্য মর্যাদা

    ০১ মে ২০২৬, ০০:০১

    দেড়শ বছর ধরে শ্রমিকের মর্যাদা ও অধিকারের লড়াই

    দেড়শ বছর ধরে শ্রমিকের মর্যাদা ও অধিকারের লড়াই

    ০১ মে ২০২৬, ০১:২৯

    বিদ্যুৎ বিভ্রাটে নষ্ট ৬০ হাজার কেজি চা পাতা

    বিদ্যুৎ বিভ্রাটে নষ্ট ৬০ হাজার কেজি চা পাতা

    ৩০ এপ্রিল ২০২৬, ২০:৪৯

    বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি করল বিমান

    বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি করল বিমান

    ৩০ এপ্রিল ২০২৬, ২২:০৭

    স্কুলে দ্বিতল ভবন, রাখা হয়নি সিঁড়ি

    স্কুলে দ্বিতল ভবন, রাখা হয়নি সিঁড়ি

    ৩০ এপ্রিল ২০২৬, ২২:০৪

    কাচ কারখানা বন্ধ করে চালু করতে সময় লাগবে দেড় বছর, খরচ ৫০০ কোটি টাকা

    কাচ কারখানা বন্ধ করে চালু করতে সময় লাগবে দেড় বছর, খরচ ৫০০ কোটি টাকা

    ০১ মে ২০২৬, ০১:০৮

    শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি অভিযোগে উত্তেজনা

    শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি অভিযোগে উত্তেজনা

    ৩০ এপ্রিল ২০২৬, ২৩:৪৯

    নিজামীপুত্র নাদিমুর নাম লেখাচ্ছেন এনসিপিতে

    নিজামীপুত্র নাদিমুর নাম লেখাচ্ছেন এনসিপিতে

    ৩০ এপ্রিল ২০২৬, ১৬:০৩

    অবশেষে সিডিএ চেয়ারম্যানের দুঃখ প্রকাশ

    অবশেষে সিডিএ চেয়ারম্যানের দুঃখ প্রকাশ

    ৩০ এপ্রিল ২০২৬, ২২:৩৪

    মজুরি চড়া, তার ওপর বৃষ্টি, মাঠেই নষ্ট হচ্ছে সোনালি ধান

    মজুরি চড়া, তার ওপর বৃষ্টি, মাঠেই নষ্ট হচ্ছে সোনালি ধান

    ০১ মে ২০২৬, ০০:২৭

    হালদায় ডিমের দেখা, বড় আহরণের আশায় জেলেরা

    হালদায় ডিমের দেখা, বড় আহরণের আশায় জেলেরা

    ৩০ এপ্রিল ২০২৬, ২২:৪৫

    বিনামূল্যের কাজে এগিয়ে নারী, পিছিয়ে উপার্জনে

    বিনামূল্যের কাজে এগিয়ে নারী, পিছিয়ে উপার্জনে

    ০১ মে ২০২৬, ০১:১৬

    advertiseadvertise