শুক্রবার, ১ মে, ২০২৬
আগামীর সময়
মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

শুক্রবার, ১ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মজুরি চড়া, তার ওপর বৃষ্টি, মাঠেই নষ্ট হচ্ছে সোনালি ধান

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিপ্রকাশ: ০১ মে ২০২৬, ০০:২৭
মজুরি চড়া, তার ওপর বৃষ্টি, মাঠেই নষ্ট হচ্ছে সোনালি ধান

ছবি: আগামীর সময়

ময়মনসিংহের ভালুকায় গত চার দিন ধরে থেমে থেমে চলা ভারী বর্ষণ এবং তীব্র শ্রমিক সংকটে বিপাকে পড়েছেন বোরো চাষিরা। খেতে সোনালি ধান পেকে থাকলেও শ্রমিকের অভাবে তা ঘরে তোলা যাচ্ছে না। অল্পসংখ্যক স্থানীয় শ্রমিক পাওয়া গেলেও তাদের দৈনিক মজুরি হাজার টাকার বেশি হওয়ায় উৎপাদন খরচ নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এ অঞ্চলের কৃষকেরা।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এবার ভালুকায় ১৮ হাজার ৬৭০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত মাত্র ২ হাজার ৪২৭ হেক্টর জমির ধান কাটা সম্ভব হয়েছে। টানা বৃষ্টিতে নিচু জমিগুলোতে জলাবদ্ধতা তৈরি হওয়ায় পচন ধরার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় কৃষকদের ভাষ্য, প্রতি মণ ধান ৭০০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে, অথচ একজন শ্রমিকের দৈনিক মজুরি দিতে হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ৪০০ টাকা। ফলে লাভের আশা ছেড়ে দিয়ে এখন কেবল পুঁজি বাঁচানোই কঠিন হয়ে পড়েছে।

মল্লিকবাড়ি ইউনিয়নের ভান্ডাব গ্রামের কৃষক আব্দুল কদ্দুস আক্ষেপ করে জানান, এক একর জমির ধান পেকে থাকলেও কাটার মানুষ পাওয়া যাচ্ছে না। দূর-দূরান্ত থেকে প্রতি বছর শ্রমিক এলেও এবার তাদের দেখা নেই। যে কয়েকজন আসছেন, তারা আকাশছোঁয়া মজুরি দাবি করছেন।

আতাউর রহমান নামের আরেক কৃষক জানান, ফলন ভালো হলেও বৃষ্টির কারণে মাঠের অর্ধেকের বেশি ধান এখনো কেটে উঠতে পারেননি। অন্যদিকে নিচু জমির চাষি আব্দুল হক বলেন, সামান্য বৃষ্টিতেই তার জমি তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। রোদ না থাকায় কেটে রাখা ধান শুকাতেও পারছেন না তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে মন্তব্য করেন, কৃষি উপকরণের পাশাপাশি শ্রমিকের মজুরি অস্বাভাবিক বেড়ে যাওয়ায় বোরো চাষ এখন অনেক ব্যয়বহুল হয়ে পড়েছে। তিনি উল্লেখ করেন, যান্ত্রিক পদ্ধতিতে ধান কাটার জন্য ১০টি কম্বাইন্ড হারভেস্টারের মধ্যে ৫টি সচল থাকলেও অতিবৃষ্টির কারণে জলাবদ্ধ জমিতে সেগুলো চালানো যাচ্ছে না। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ১৫ দিনের মধ্যে অধিকাংশ ধান কাটা শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে এই দীর্ঘ অপেক্ষায় মাঠের ফসল কতটুকু রক্ষা পাবে, তা নিয়ে শঙ্কা কাটছে না কৃষকদের।

    শেয়ার করুন:
    Advertisement
    মামুনুলের কান্নাভেজা বিদায়ের গল্প

    মামুনুলের কান্নাভেজা বিদায়ের গল্প

    ৩০ এপ্রিল ২০২৬, ২৩:১৬

    ঘামের গন্ধে লুকানো এক অদৃশ্য মর্যাদা

    ঘামের গন্ধে লুকানো এক অদৃশ্য মর্যাদা

    ০১ মে ২০২৬, ০০:০১

    'ক্যামনে বছর কাটবো, এই চিন্তায় চোখোর পাটি আটে না'

    'ক্যামনে বছর কাটবো, এই চিন্তায় চোখোর পাটি আটে না'

    ০১ মে ২০২৬, ০০:১৭

    সালথায় একমাত্র চলাচলের রাস্তা বন্ধে ১৫ পরিবার অবরুদ্ধ

    সালথায় একমাত্র চলাচলের রাস্তা বন্ধে ১৫ পরিবার অবরুদ্ধ

    ৩০ এপ্রিল ২০২৬, ২২:৫১

    শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি অভিযোগে উত্তেজনা

    শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি অভিযোগে উত্তেজনা

    ৩০ এপ্রিল ২০২৬, ২৩:৪৯

    স্কুলে দ্বিতল ভবন, রাখা হয়নি সিঁড়ি

    স্কুলে দ্বিতল ভবন, রাখা হয়নি সিঁড়ি

    ৩০ এপ্রিল ২০২৬, ২২:০৪

    বিদ্যুৎ বিভ্রাটে নষ্ট ৬০ হাজার কেজি চা পাতা

    বিদ্যুৎ বিভ্রাটে নষ্ট ৬০ হাজার কেজি চা পাতা

    ৩০ এপ্রিল ২০২৬, ২০:৪৯

    বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি করল বিমান

    বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি করল বিমান

    ৩০ এপ্রিল ২০২৬, ২২:০৭

    অবশেষে সিডিএ চেয়ারম্যানের দুঃখ প্রকাশ

    অবশেষে সিডিএ চেয়ারম্যানের দুঃখ প্রকাশ

    ৩০ এপ্রিল ২০২৬, ২২:৩৪

    নিজামীপুত্র নাদিমুর নাম লেখাচ্ছেন এনসিপিতে

    নিজামীপুত্র নাদিমুর নাম লেখাচ্ছেন এনসিপিতে

    ৩০ এপ্রিল ২০২৬, ১৬:০৩

    মজুরি চড়া, তার ওপর বৃষ্টি, মাঠেই নষ্ট হচ্ছে সোনালি ধান

    মজুরি চড়া, তার ওপর বৃষ্টি, মাঠেই নষ্ট হচ্ছে সোনালি ধান

    ০১ মে ২০২৬, ০০:২৭

    ৭০ বিঘা জমি দুই লাখে ইজারা, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা

    ৭০ বিঘা জমি দুই লাখে ইজারা, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা

    ০১ মে ২০২৬, ০০:২৪

    হালদায় ডিমের দেখা, বড় আহরণের আশায় জেলেরা

    হালদায় ডিমের দেখা, বড় আহরণের আশায় জেলেরা

    ৩০ এপ্রিল ২০২৬, ২২:৪৫

    নিঃসঙ্গ হ্যারিসন ফোর্ড যেভাবে হলিউড মাতালেন

    নিঃসঙ্গ হ্যারিসন ফোর্ড যেভাবে হলিউড মাতালেন

    ৩০ এপ্রিল ২০২৬, ২২:৫৮

    কচুরিপানায় ঢাকা তিতাস নদী, সংকটে জীববৈচিত্র্য ও জনজীবন

    কচুরিপানায় ঢাকা তিতাস নদী, সংকটে জীববৈচিত্র্য ও জনজীবন

    ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১১

    advertiseadvertise