Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

‘আন্তর্জাতিক শিশু, বাল্য ও জোরপূর্বক বিবাহ নির্মূল দিবস’

শোভার মুখের ‘শোভায়’ এখন বয়সের ছাপ

  • সাতে বিয়ে চৌদ্দতে মা মেয়েরও বাল্যবিয়ে
  • আইনের অপব্যবহারে বাড়ছে বাল্যবিয়ের ঝুঁকি
শম্পা বিশ্বাস
শম্পা বিশ্বাস
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩০
শেয়ার করুন:
শোভার মুখের ‘শোভায়’ এখন বয়সের ছাপ

প্রেমের টানে ভারতের গুজরাট থেকে বরিশালের গৌরনদীতে ছুটে এসেছেন ২০ বছর বয়সী সোরঠিয়া ফাইজানশাহ ওরফে হামজা নামের এক তরুণ। গত রবিবার বাংলাদেশে আসার পরদিনই এক আইনজীবীর চেম্বারে নোটারি পাবলিকের মাধ্যমে এবং মৌলবির উপস্থিতিতে বিয়ে করেন বাটাজোর ইউনিয়নের পশ্চিম চন্দ্রহার গ্রামের ১৭ বছর বয়সী মাহি আক্তার নামের কিশোরীকে। মাহি স্থানীয় বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউটের নবম শ্রেণির শিক্ষার্থী। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় সৃষ্টি হয়েছে কৌতূহল ও চাঞ্চল্য। বাংলাদেশের বাল্যবিয়ে নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী, নারীর বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর এবং পুরুষের ২১ বছর।  একইভাবে ভারতের বাল্যবিয়ে নিষিদ্ধ আইন, ২০০৬ অনুযায়ীও নারীর ক্ষেত্রে ১৮ এবং পুরুষের ক্ষেত্রে ২১ বছর নির্ধারিত। সে হিসাবে মাহি ও হামজা দুজনই নিজ নিজ দেশের আইন অনুযায়ী পৌঁছাননি বিয়ের নির্ধারিত বয়সে। ফলে উভয় দেশের আইন অনুযায়ী এই বিয়ে আইনত দণ্ডনীয় অপরাধ।

বিষয়টি নিয়ে কথা হয় গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীমের সঙ্গে। তিনি আগামীর সময়কে জানিয়েছেন, বাল্যবিয়ের বিষয়টি তার নজরে এসেছে। তার ভাষ্য, গতকাল বৃহস্পতিবার মাহির বাড়িতে ম্যাজিস্ট্রেট, মহিলাবিষয়ক কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও পুলিশের একটি দল সরেজমিনে গেলেও সেখানে পাওয়া যায়নি কাউকে। তারা এলাকা ছেড়ে চলে গেছেন। ভবিষ্যতে তাদের খুঁজে পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। পাশাপাশি বাল্যবিয়ে নিরোধ আইনে থাকা ‘বিশেষ পরিস্থিতি’র সুযোগ নিয়ে কেউ যাতে এর অপব্যবহার করতে না পারে, সে বিষয়টিও সরকারের নজরে আনার চেষ্টা করছেন বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

বাল্যবিয়ের শিকার আরেক নারী বরিশালের উজিরপুর উপজেলার হারতা গ্রামের শোভা রানী রায়। ২০০১ সালে দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময় মাত্র সাত বছর বয়সে বিয়ে হয় তার। সেখানেই পাট চুকে পড়াশোনার। মাত্র ১৪ বছর বয়সে মা হয় শিশু শোভা। বর্তমানে তার মেয়ের বয়স ১৮ বছর, আর শোভার বয়স ৩২। তবে দেখে চেনা দায় শোভাকে। পান খেয়ে মুখের সব দাঁত কালো করে ফেলেছেন। শোভার মুখের ‘শোভায়’ এখন বয়সের ছাপ। দেখে বয়স ঠাহর করা মুশকিল হলেও কেউ তাকে এখন আর ত্রিশের কোটায় মনে করবে না। সমবয়সী কিংবা অবিবাহিত কোনো সাবেক সহপাঠীর সামনে পড়লে লজ্জায় কথা বলতে চান না তিনি। শুধু শোভার জীবনেই থেমে থাকেনি বাল্যবিয়ের প্রভাব; তার বড় মেয়েরও হয়েছে বাল্যবিয়ে। অর্থাৎ এক প্রজন্মের অভিজ্ঞতা যেন ফিরে এসেছে পরের প্রজন্মেও। 

এমন বাস্তবতার মধ্যেই আজ শুক্রবার প্রথমবারের মতো বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক শিশু, বাল্য ও জোরপূর্বক বিবাহ নির্মূল দিবস’। এর আগে জাতিসংঘ স্বীকৃত পৃথক আন্তর্জাতিক দিবস হিসেবে দিনটি পালিত হতো না। ২০২৬ সালের ৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে সিয়েরা লিওনের নেতৃত্বে একটি প্রস্তাব গৃহীত হয়। এর মধ্য দিয়ে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। ২০৩০ সালের মধ্যে বাল্যবিয়ে বন্ধ এবং শতভাগ জন্মনিবন্ধন নিশ্চিত করার বৈশ্বিক অঙ্গীকারকে সামনে রেখেই দিবসটির সূচনা। জাতিসংঘের সদস্যরাষ্ট্র হিসেবে বাংলাদেশেও এবার প্রথমবারের মতো পালিত হচ্ছে দিবসটি।

এর আগে বাংলাদেশে বাল্যবিয়ে প্রতিরোধে সরকারি ও বেসরকারি পর্যায়ে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। বিশেষ করে ২০১৭ সালে বাল্যবিয়ে নিরোধ আইন প্রণয়নের পর বিষয়টি আরও গুরুত্ব পায়। ওই বছরের অক্টোবরে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় শিশু অধিকার সপ্তাহের অংশ হিসেবে ১২ অক্টোবর জাতীয়ভাবে ‘বাল্যবিবাহ নিরোধ দিবস’ পালন করা হয়েছিল। তবে এটি স্থায়ী কোনো আলাদা জাতীয় দিবস হিসেবে প্রতিষ্ঠিত ছিল না।

বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, ২১ বছরের কম বয়সী পুরুষ এবং ১৮ বছরের কম বয়সী নারী বিবেচিত হন অপ্রাপ্তবয়স্ক হিসেবে। তাদের মধ্যে কোনো একপক্ষ বা উভয়পক্ষ অপ্রাপ্তবয়স্ক হলে সেই বিয়ে গণ্য হয় বাল্যবিয়ে হিসেবে। তবে আইনে বিশেষ পরিস্থিতিতে অপ্রাপ্তবয়স্কের সর্বোত্তম স্বার্থে, আদালতের নির্দেশে এবং পিতা-মাতা বা বৈধ অভিভাবকের সম্মতিক্রমে বিধি দ্বারা নির্ধারিত প্রক্রিয়ায় বিয়ের একটি সুযোগ রাখা হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে দেশে হরদম হচ্ছে বাল্যবিয়ে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা মনে করেন, বাংলাদেশে বাল্যবিয়ের প্রবণতার পেছনে সাংস্কৃতিক ও সামাজিক বাস্তবতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আগামীর সময়কে বলছিলেন, সমাজে ‘কুড়িতে বুড়ি’ ধরনের ধারণা বাল্যবিয়েকে উসকে দেয়। আবার প্রেমের সম্পর্ক কিংবা বাড়ি থেকে পালিয়ে যাওয়ার ঘটনাকে সামাল দিতেও পরিবারগুলো সমাধান হিসেবে বেছে নেয় বিয়েকে। এর পাশাপাশি রয়েছে অর্থনৈতিক কারণও।

বিশেষ করে উপকূলীয় ও নদীভাঙনপ্রবণ এলাকার দরিদ্র পরিবারগুলো মেয়ের নিরাপত্তা ও অভিভাবকত্ব নিশ্চিত করার আশায় অল্প বয়সেই বিয়ে দিয়ে থাকে। এ পরিস্থিতি থেকে উত্তরণে কন্যাশিশুদের জন্য কর্মমুখী শিক্ষাব্যবস্থা চালুর ওপর গুরুত্ব দেন অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা।

অন্যদিকে সমাজবিজ্ঞানীরা বলছেন, সরকারনির্ধারিত বয়সসীমা লঙ্ঘন করে বাল্যবিয়ে করলে সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড এবং ১ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে আইনে। এ ছাড়া অপ্রাপ্তবয়স্ক বর-কনের পিতা-মাতা বা অভিভাবক, বিয়ে পরিচালনাকারী এবং বিবাহনিবন্ধকেরও শাস্তির বিধান রয়েছে। তবে বাস্তবে সেই আইনের প্রয়োগ তেমন একটা চোখে পড়ে না। ফলে আইন থাকলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না বাল্যবিয়ে। বাল্যবিয়ে রোধে সবার আগে অভিভাবকদের দৃষ্টিভঙ্গি ও সামাজিক মনোভাবে পরিবর্তন আনা জরুরি বলে মনে করেন তারা।

 

 

বিবাহবাল্য বিবাহশিশু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন