Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
এক হাতেই মানবতার জয়
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের চেয়ারপারসন ড. মোশাররফ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ২২:৩৫
বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের চেয়ারপারসন ড. মোশাররফ

ড. খন্দকার মোশাররফ হোসেন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কন্নোয়ন, পারস্পরিক সহযোগিতা এবং সংসদীয় সম্পৃক্ততাকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে প্রবীণ রাজনীতিক ড. খন্দকার মোশাররফ হোসেনকে চেয়ারপারসন করে ১০ সদস্য বিশিষ্ট বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপ গঠিত হয়েছে।

বাংলাদেশ সংসদ সচিবালয়ে আলোচনা শেষে জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমেদ এই সিদ্ধান্ত নিয়েছেন।

সংসদ সচিবালয়ের সহকারী সচিব মো. ইকবাল বাশারের (১৩ জুলাই) সই করা এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে।

নবগঠিত বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের সদস্যরা হলেন, বিএনপির মো. শহিদুল ইসলাম এমপি (ফরিদপুর-৪), মো. হাসান রাজিব প্রধান এমপি (লালমনিরহাট-১), মো. খালেদ হোসেন মাহবুব এমপি (ব্রাহ্মণবাড়ীয়া-৩), শাকিলা ফারজানা এমপি (সংরক্ষিত মহিলা আসন-৮), জাহরাত আদিব চৌধুরী এমপি (সংরক্ষিত মহিলা আসন-২৭), মাহমুদা হাবিবা এমপি (সংরক্ষিত মহিলা আসন-১৩), জামায়াতে ইসলামীর মুহাম্মদ নাজিবুর রহমান এমপি (পাবনা-১) ও মো. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি (যশোহর-২) এবং এনসিপির মো. আবুল হাসানাত এমপি (কুমিল্লা -৪)।

নবগঠিত বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের চেয়ারপারসন বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন একাধিক মেয়াদে বাংলাদেশ চীন মৈত্রী সমিতির সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন।

দুই দেশের সম্পর্কন্নোয়নে ড. খন্দকার মোশাররফ নিরলসভাবে কাজ করেছেন।

তিনি কুমিল্লা-১ এবং ২ আসন থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ৩ মেয়াদে বিএনপি সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ড. মোশাররফ ২০০১-০৬ মেয়াদে স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৫৬তম স্বাস্থ্য সম্মেলনে ১৯২টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সম্মেলনে ‘ওয়ার্ল্ড নো টোবাকো’ আইনসহ বিশ্ব স্বাস্থ্য সেবার মানোন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

খন্দকার মোশাররফ তার নির্বাচনী এলাকায় সর্বক্ষেত্রে সহস্রাধিক কোটি টাকার যুগান্তকারী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছেন। স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন তিনি ২০০৪ সালে দাউদকান্দি উপজেলার উত্তর এলাকায় ৯টি নিয়ে তিতাস উপজেলা এবং দাউদকান্দি পৌর এলাকায় হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী থাকাকালে দাউদকান্দিতে পৌরসভা প্রতিষ্ঠা করেছেন। নিজ নামে প্রতিষ্ঠিত ড. মোশাররফ ফাউন্ডেশনের উদ্যোগে দাউদকান্দি ও ইলিয়টগঞ্জে ২টি ডিগ্রি কলেজ, গৌরীপুরে গার্লস হাইস্কুল, নৈয়াইরে হাইস্কুল, সোনাকান্দায় দাখিল মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স এবং তিতাসের গোপালপুর হাইস্কুল প্রতিষ্ঠা করে শিক্ষাক্ষেত্রে আলোড়ন সৃষ্টি করেছেন। ড. মোশাররফ এখনো দাউদকান্দি ও মেঘনার উন্নয়নে অফুরান কাজ করছেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৫ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    ফ্রান্স
    ০
    স্পেন
    ০
    ১৬ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    এক হাতেই মানবতার জয়

    এক হাতেই মানবতার জয়

    ১৪ জুলাই ২০২৬, ০২:১০

    এমসিকিউর পূর্ণ সময় পাননি কুমিল্লা বোর্ডের শতাধিক পরীক্ষার্থী

    এমসিকিউর পূর্ণ সময় পাননি কুমিল্লা বোর্ডের শতাধিক পরীক্ষার্থী

    ১৪ জুলাই ২০২৬, ০০:১৫

    প্রধানমন্ত্রীর বহরের গাড়িতে ইটের টুকরা, রাত পর্যন্ত সূত্র পেল না পুলিশ

    প্রধানমন্ত্রীর বহরের গাড়িতে ইটের টুকরা, রাত পর্যন্ত সূত্র পেল না পুলিশ

    ১৪ জুলাই ২০২৬, ০১:১৪

    সড়ক ধসে পাঁচ দিন ধরে বিচ্ছিন্ন বাঘাইছড়ি, চরম দুর্ভোগে মানুষ

    সড়ক ধসে পাঁচ দিন ধরে বিচ্ছিন্ন বাঘাইছড়ি, চরম দুর্ভোগে মানুষ

    ১৪ জুলাই ২০২৬, ০৫:৩৯

    বুকে সন্তান, চোখে ক্ষুধা—মা বানরের পাশে মানুষ

    বুকে সন্তান, চোখে ক্ষুধা—মা বানরের পাশে মানুষ

    ১৪ জুলাই ২০২৬, ০৫:১৬

    দলের স্বার্থে ইচ্ছে করে কার্ড দেখেন লোপেজ!

    দলের স্বার্থে ইচ্ছে করে কার্ড দেখেন লোপেজ!

    ১৪ জুলাই ২০২৬, ০৯:৩৪

    ৯ দিন পর কক্সবাজার সৈকতে সূর্যাস্তের দেখা

    ৯ দিন পর কক্সবাজার সৈকতে সূর্যাস্তের দেখা

    ১৪ জুলাই ২০২৬, ০৫:৪৬

    মঙ্গলবার ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

    মঙ্গলবার ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

    ১৪ জুলাই ২০২৬, ০৭:৪১

    আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, কাউকে ভয় পাই না

    আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, কাউকে ভয় পাই না

    ১৪ জুলাই ২০২৬, ০৯:৫৫

    ৪ মাসে ২০০০ বদলি চক্রের পকেটে ৬০ কোটি

    ৪ মাসে ২০০০ বদলি চক্রের পকেটে ৬০ কোটি

    ১৪ জুলাই ২০২৬, ০২:৫০

    চার সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে সর্বোচ্চ তেলের দাম

    চার সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে সর্বোচ্চ তেলের দাম

    ১৪ জুলাই ২০২৬, ০৮:৪১

    দুপুরের মধ্যে বৃষ্টি হতে পারে ঢাকায়

    দুপুরের মধ্যে বৃষ্টি হতে পারে ঢাকায়

    ১৪ জুলাই ২০২৬, ০৮:১৩

    আজকের নামাজের সময়সূচি (১৪ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (১৪ জুলাই)

    ১৪ জুলাই ২০২৬, ০৭:২৫

    আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে সেই বিতর্কিত রেফারি

    আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে সেই বিতর্কিত রেফারি

    ১৪ জুলাই ২০২৬, ১০:৩৯

    ১৩৬ বছরের পুরোনো মসজিদে সাময়িকভাবে নামাজ বন্ধ

    ১৩৬ বছরের পুরোনো মসজিদে সাময়িকভাবে নামাজ বন্ধ

    ১৪ জুলাই ২০২৬, ০৪:৫৮

    advertiseadvertise