বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রামগতিতে, বেশি বৃষ্টি সৈয়দপুরে

ফাইল ছবি
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে লক্ষ্মীপুরের রামগতিতে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এরপরই মোংলায় ৩৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া রাজশাহীতে ৩৬ দশমিক ৯, যশোরে ৩৬ দশমিক ৮, চাঁদপুরে ৩৬ দশমিক ৭, ঈশ্বরদীতে ৩৬ দশমিক ৫, সাতক্ষীরায় ৩৬ দশমিক ৪, ঢাকা ও খুলনায় ৩৬ দশমিক ২ এবং টাঙ্গাইল ও তাড়াশে ৩৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
গতকাল বুধবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে নীলফামারীর সৈয়দপুরে। এখানে বৃষ্টি হয়েছিল ৮১ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ দেশের ১১টি জেলার ওপর দিয়ে ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বয়ে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (২১ মে) তাপমাত্রার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আজ রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।






