Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
প্রবাসী বাকারের টাকায় শিক্ষার প্রসার
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আবহাওয়া

সিলেটসহ তিন বিভাগে বৃষ্টির আভাস, গরম কমবে?

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৭:৫২
সিলেটসহ তিন বিভাগে বৃষ্টির আভাস, গরম কমবে?

আবহাওয়া অফিস। ছবি : সংগৃহীত

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলসহ বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলমান বৃষ্টি বলয় ‘স্পার্ক’ সক্রিয় থাকায় আগামী ২৬ বা ২৭ মে পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও কালবৈশাখী ও শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আজ রবিবার (২৪ মে) আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে এসব তথ্য। বৃষ্টির আভাস থাকলেও গরম কমা নিয়ে নেই তেমন কোনো সুখবর। আজও দেশের অধিকাংশ জায়গায় গরম আবহাওয়া বিরাজ করতে পারে। কিছু জায়গায় ভ্যাপসা ও গুমোট গরম অনুভূত হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশের বেশির ভাগ এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে শুরু করে কিছু কিছু জায়গায় মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে মেঘের ফাঁকে দিনে বেশ কিছু সময় রোদের দেখাও মিলবে। স্থানভেদে দৈনিক ৬ থেকে ৯ ঘণ্টা পর্যন্ত স্বাভাবিক সূর্যালোক পাওয়া যেতে পারে। তবে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে এর পরিমাণ কিছুটা কম থাকবে।

সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় আজ বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টির সম্ভাবনা বেশি। এ ছাড়া ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। দেশের অন্য এলাকার দু-এক জায়গায় বিচ্ছিন্নভাবে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি এবং কালবৈশাখী হতে পারে। বৃষ্টিবাহী মেঘ গড়ে উত্তর-পশ্চিম দিক থেকে দক্ষিণ-পূর্ব দিকে এবং অন্যান্য মেঘ দক্ষিণ-পশ্চিম থেকে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে।

বজ্রবৃষ্টির সম্ভাবনাময় এলাকায় মাঝারি থেকে তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টিপাতের পাশাপাশি দু-এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ সময় ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার বা তার চেয়েও বেশি বেগে কালবৈশাখী বয়ে যেতে পারে।

দেশের অধিকাংশ এলাকায় আজ হালকা গরম আবহাওয়া বিরাজ করতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে অথবা অপরিবর্তিত থাকতে পারে। খুলনা ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে তাপপ্রবাহ না থাকলেও দেশের অনেক এলাকায় ভ্যাপসা ও গুমোট গরম অনুভূত হতে পারে। বর্তমানে কোথাও কোনো কুয়াশার আভাস নেই।

দেশের সমুদ্র উপকূলীয় এলাকা ও সাগর এখন পর্যন্ত প্রায় নিরাপদ রয়েছে। তবে কালবৈশাখী বা বজ্রবৃষ্টির সময় সাগর সাময়িকভাবে কিছুটা উত্তাল হয়ে উঠতে পারে।

গত ২৩ মে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে, ১১০ মিলিমিটার। এই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে, ৩৭ দশমিক ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা যৌথভাবে রেকর্ড করা হয়েছে নিকলি, সৈয়দপুর ও সিলেটে, ২২ ডিগ্রি সেলসিয়াস।

আজ ২৪ মে ঢাকায় সূর্যোদয় হয়েছে সকাল ৫টা ১৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে। দিনের দৈর্ঘ্য ১৩ ঘণ্টা ২৪ মিনিট। আজ দুপুরে দেশের মধ্য অঞ্চল থেকে সূর্য দক্ষিণ আকাশে ০৪ দশমিক ৩৩ ডিগ্রি কোণে হেলে থাকবে।

এ ছাড়া, চলতি বছরের আগামী ১২ আগস্ট একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এবং ২৮ আগস্ট একটি আংশিক চন্দ্রগ্রহণ হওয়ার কথা রয়েছে। তবে এই দুটি গ্রহণের কোনোটিই বাংলাদেশ থেকে দেখা যাবে না।

আজকের আবহাওয়াবৃষ্টিগরম
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১০ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ফ্রান্স
    ০
    মরক্কো
    ০
    ১১ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    স্পেন
    ০
    বেলজিয়াম
    ০
    ১২ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    নরওয়ে
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    হাসপাতাল ছাড়া জন্ম নিবন্ধনের লক্ষ্য অর্জন সম্ভব নয়

    হাসপাতাল ছাড়া জন্ম নিবন্ধনের লক্ষ্য অর্জন সম্ভব নয়

    ০৯ জুলাই ২০২৬, ০০:৩০

    শোকের মধ্যেই ইরানে পাল্টা হামলা, ভাঙনের মুখে যুদ্ধবিরতি সমঝোতা

    শোকের মধ্যেই ইরানে পাল্টা হামলা, ভাঙনের মুখে যুদ্ধবিরতি সমঝোতা

    ০৯ জুলাই ২০২৬, ০০:৪৯

    আবার কাঁদল কারবালা

    আবার কাঁদল কারবালা

    ০৯ জুলাই ২০২৬, ০১:১১

    প্রবাসী বাকারের টাকায় শিক্ষার প্রসার

    প্রবাসী বাকারের টাকায় শিক্ষার প্রসার

    ০৯ জুলাই ২০২৬, ০৪:১৫

    খামেনি অমর, অম্লান তার আদর্শ

    খামেনি অমর, অম্লান তার আদর্শ

    ০৯ জুলাই ২০২৬, ০২:০৭

    ‘কপালে ভাঁজ’ প্রশাসনের হাজার কর্মকর্তার

    ‘কপালে ভাঁজ’ প্রশাসনের হাজার কর্মকর্তার

    ০৯ জুলাই ২০২৬, ০৬:২৮

    বিপিডিবির সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি

    বিপিডিবির সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি

    ০৯ জুলাই ২০২৬, ০৩:২৭

    বাংলাদেশ-তাজিকিস্তান সম্পর্ক বহুমুখীকরণে জোর

    বাংলাদেশ-তাজিকিস্তান সম্পর্ক বহুমুখীকরণে জোর

    ০৯ জুলাই ২০২৬, ০৩:২৭

    ভারতের সরকার ও প্রত্নতত্ত্ব বিভাগকে জবাবদিহির নির্দেশ হাইকোর্টের

    ভারতের সরকার ও প্রত্নতত্ত্ব বিভাগকে জবাবদিহির নির্দেশ হাইকোর্টের

    ০৯ জুলাই ২০২৬, ০২:১৫

    পরিকল্পনার গলদে মিলছে না মুক্তি

    পরিকল্পনার গলদে মিলছে না মুক্তি

    ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৩

    মাঠে তার হাঁটুজল থাকে

    মাঠে তার হাঁটুজল থাকে

    ০৯ জুলাই ২০২৬, ০৬:৩০

    ছুটির ঘণ্টার আগেই শিশুদের মৃত্যুঘণ্টা

    ছুটির ঘণ্টার আগেই শিশুদের মৃত্যুঘণ্টা

    ০৯ জুলাই ২০২৬, ০৬:২৮

    বৃহস্পতিবার ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

    বৃহস্পতিবার ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

    ০৯ জুলাই ২০২৬, ০৭:৫৪

    আজকের নামাজের সময়সূচি (০৯ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৯ জুলাই)

    ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৬

    ট্রাম্পের হুমকির পরপরই ইরানে ফের বোমা হামলা

    ট্রাম্পের হুমকির পরপরই ইরানে ফের বোমা হামলা

    ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৯

    advertiseadvertise