Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

বিশ্ব পরিচ্ছন্নতা দিবস আজ

ম্যানহোলের তেলাপোকাই বাঁচায় পরিচ্ছন্নতাকর্মীদের

  • প্রতি বছর বিষাক্ত গ্যাসে ২০-৩০ জন শ্রমিক প্রাণ হারান
  • বাংলাদেশে ৫০-৬০ লাখ পরিচ্ছন্নতাকর্মীর অধিকাংেশর নিরাপত্তাসামগ্রী নেই: আইএলও
শম্পা বিশ্বাস
শম্পা বিশ্বাস
agamir somoy
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৬
ম্যানহোলের তেলাপোকাই বাঁচায় পরিচ্ছন্নতাকর্মীদের

গ্রাফিকস: আগামীর সময়

তেলাপোকা দেখলেই শান্তি! বিশেষ করে ম্যানহোলের ঢাকনা খোলার পর। মিথেন গ্যাসে কোনো প্রাণীই বাঁচে না। তেলাপোকা আছে মানেই— গ্যাস নেই। এই তুচ্ছ পোকাটার ভরসায় পরিচ্ছন্নতাকর্মী (সুইপার) টুপ করে ডুব দেন ময়লাপানিতে। চলে যান বর্জ্যের গভীরে। কখনো কখনো ১০ ফুট বা আরও বেশি।

সিটি করপোরেশন বা ওয়াসার স্যুয়ারেজ লাইনের সমস্যা সমাধানে এখনো শত বছরের পুরনো পদ্ধতিতেই ভরসা করতে বাধ্য পরিচ্ছন্নতাকর্মীরা। তবে ডুব দিয়ে সবাই আর ভাসেন না; ময়লাপানিতেই শেষ হয়ে যায় অনেকের জীবন। এই ‘মৃত্যুফাঁদে’ কোনো কর্মী ডুবে েগলে শোরগোল চলে দিনকয়েক। পরিবারের সদস্যদের ডেকে ছবি তুলে ধরিয়ে দেওয়া হয় কিছু ক্ষতিপূরণ। কমিটি করে তদন্তের আশ্বাসও মেলে। কিন্তু বদলায় না কিছুই।

গত ১৬ জুলাই রাজধানীর লালবাগের নলগোলা এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের আটকে যাওয়া ড্রেন পরিষ্কার করতে নেমেছিলেন পরিচ্ছন্নতাকর্মী ‘ডুবুরি মিলন’। ড্রেনের জটিল সমস্যা সমাধানে সিদ্ধহস্ত এ কর্মীর জন্য ওপর থেকে নামানো হয়েছিল একটি পাতলা অক্সিজেনের পাইপ। কিন্তু কাজের একপর্যায়ে পানির ভেতরেই অক্সিজেনের লাইনটি বিচ্ছিন্ন হয়ে যায়। বিষাক্ত গ্যাস আর পানির তোড়ে মুহূর্তে নিখোঁজ হন মিলন। টানা ২৫ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে প্রায় ৪০০ মিটার দূরের এক নর্দমা থেকে মেলে তার নিথর দেহ।

যুবদলের প্রভাবশালী এক নেতার ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে প্রাতিষ্ঠানিক সুরক্ষা ছাড়াই কাজ করছিলেন মিলন। ঘটনার পর তদন্ত আর কিছু আর্থিক অনুদানের আশ্বাসে ঠিকই শোরগোল থেমেছে। ক্ষমতার প্রভাবে মর্মান্তিক দুর্ঘটনাটি ধামাচাপা পড়েছে। ডিএসসিসির এক কর্মকর্তা জানিয়েছেন, নর্দমা পরিষ্কারের কাজে ঠিকাদার জাকির আহমেদ বাবুর প্রতিষ্ঠানের মাধ্যমে ড্রেনে নেমেছিলেন মিলন। প্রতিষ্ঠানটির কর্ণধার জাকির আহমেদ বাবু ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং লালবাগ থানা ছাত্রদলের সাবেক সভাপতি। এর আগেও ডিএসসিসির বর্জ্য পরিদর্শকের কার্যালয় দখল করে ঠিকাদারি কার্যক্রম চালানোর অভিযোগ ও প্রমাণ রয়েছে তার বিরুদ্ধে।

সুরক্ষাহীনভাবে নর্দমায় নেমে মিলনদের এই মৃত্যু শুধু একক কোনো দুর্ঘটনা নয়, এটি প্রতিদিনের বাস্তবতা। ওয়াটারএইড ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রায় ৫০ থেকে ৬০ লাখ পরিচ্ছন্নতাকর্মী কাজ করলেও তাদের সিংহভাগই নিরাপত্তাসামগ্রী পান না। দক্ষিণ এশিয়ায় ম্যানহোল ও ড্রেনে কাজ করা কর্মীরা অন্যান্য শ্রমিকের চেয়ে আটগুণ বেশি পেশাগত দুর্ঘটনার শিকার হন। আজ বিশ্ব পরিচ্ছন্নতা দিবস। দিবসটি আন্তর্জাতিক। অর্থাৎ প্রাসঙ্গিকতা আছে সারা বিশ্বেই। তবে বাংলাদেশে কাগজে-কলমে পালন করা হলেও পরিচ্ছন্নতাকর্মীদের জীবনে কোনো বদল আনে না দিনটি।

এদিকে, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)-এর তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ড্রেন ও সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে মারা গেছেন অন্তত ১৩৬ জন কর্মী। আর বর্তমানে প্রতি বছর গড়ে ২০ থেকে ৩০ জন শ্রমিক একইভাবে প্রাণ হারাচ্ছেন। অন্যদিকে সেফটি অ্যান্ড রাইটস সোসাইটির (এসআরএস) গবেষণায় দেখা গেছে, অপ্রাতিষ্ঠানিক খাতের প্রায় ৮০ শতাংশ দুর্ঘটনারই কোনো আইনি রেকর্ড বা মামলা হয় না; প্রভাবশালীদের অর্থে স্বজনদের মুখ বন্ধ করিয়ে দেওয়া হয়।

সুরক্ষাসামগ্রীর অভাবই পরিচ্ছন্নতাকর্মীদের নর্দমা ও সেপটিক ট্যাংকে নামার ক্ষেত্রে প্রাণঘাতী ঝুঁকির প্রধান কারণ। বছরখানেক আগে ম্যানহোলে নামার আগে পরিচ্ছন্নতাকর্মীরা ভেতরে তেলাপোকা বা কোনো জীবিত পোকার অস্তিত্ব দেখে বিষাক্ত গ্যাসের উপস্থিতি যাচাই করতেন। পোকা বেঁচে থাকলে ধরে নেওয়া হতো জায়গাটি নিরাপদ। তবে আধুনিক যুগে এসেও চিত্রটি বদলায়নি; ঢাকা সিটি করপোরেশন ও ওয়াসার একটি বড় অংশের কাজ এখনো কোনো জীবনরক্ষাকারী সরঞ্জাম ছাড়াই পরিচালিত হচ্ছে। যদিও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ম্যানহোলে মানুষ নামানোর উপযোগী আধুনিক যন্ত্রপাতি আনার আশ্বাস দিচ্ছে, তবে সেই বাস্তবায়ন এখনো বহু দূরে।

নগরবিদ ও শ্রমিক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ড্রেন বা ম্যানহোলে কাজের সময় একজন কর্মীর সুরক্ষায় ওয়াটারপ্রুফ বুট ও বিশেষ পোশাক, হেলমেটের সঙ্গে সংযুক্ত অক্সিজেন মাস্ক এবং শক্ত গ্লাভস থাকা অপরিহার্য। তবে বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন— ঢাকার দুই সিটি করপোরেশন কিংবা ওয়াসার কাছে কোনো গ্যাস ডিটেক্টর যন্ত্রই নেই।

ডিএসসিসির এক কর্মকর্তা আগামীর সময়কে জানালেন, মূল কাজগুলো যেসব ঠিকাদারি প্রতিষ্ঠান করে, তারা কর্মীদের কোনো সেফটি গিয়ার দেয় না। পর্যাপ্ত স্কুবা গিয়ার বা অক্সিজেন ট্যাংক ছাড়া কর্মীদের গভীর ও বিষাক্ত নর্দমায় নামানোর জন্য ঠিকাদার ও সেবা সংস্থাগুলোকে দায়ী করছেন নগরবিদরা। পরিচ্ছন্নতাকর্মী মিলনের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে নগরবিদ ড. আদিল মুহাম্মদ খান বলেছেন, রুদ্ধ ড্রেনে বিষাক্ত গ্যাস থাকে জেনেও সুরক্ষা নিশ্চিত না করে কাউকে সেখানে নামানোর অনুমতি রাষ্ট্রের দেওয়া উচিত নয়। চুক্তিপত্রে এসব শর্ত রাখা এবং ঠিকাদার তা মানছে কি না, তা তদারকি করা সরকারি সংস্থারই দায়িত্ব।

ডিএসসিসি জানিয়েছে, প্রতি ওয়ার্ডে নিযুক্ত ঠিকাদার ছাড়া সিটির নিজস্ব ২৫০-৩০০ জন কর্মী ড্রেন পরিষ্কার করেন। প্রায় পাঁচ হাজার পরিচ্ছন্নতাকর্মীকে সিটির পক্ষ থেকে দেওয়া হয় শুধু কাঁটা, ঝাড়ু, টুকরি, হাতগাড়ি ও বেলচা— এ পাঁচটি প্রাথমিক সরঞ্জাম। কখনো কখনো শুধুই হাতমোজাই দেওয়া হয়। কোনো ভারী সুরক্ষাসামগ্রী সংস্থাটি দেয় না। ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপক এয়ার কমোডর মো. মাহবুবুর রহমান বললেন, ‘আমরা প্রয়োজনের ভিত্তিতে নিজস্ব কর্মী ব্যবহার করি, তবে মূল কাজ ঠিকাদাররা করেন। চুক্তি অনুযায়ী কর্মীদের নিরাপত্তা সরঞ্জাম দেওয়ার কথা তাদেরই।’

অন্যদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বর্ষার আগে থার্ড পার্টি দিয়ে এবং বাকি সময় নিজস্ব প্রায় ২০০ জন ড্রেন লেবার দিয়ে কাজ করালেও তাদেরও নিরাপত্তা সরঞ্জাম দেওয়া হয় না। আর ঢাকা ওয়াসার জনতথ্য কর্মকর্তা মো. আব্দুল কাদের বললেন, পরিচ্ছন্নতাকর্মীদের জীবনের সুরক্ষায় অন্তত গ্যাস ডিটেক্টর থাকা দরকার।

ম্যানহোলপরিচ্ছন্নতাবিশ্ব পরিচ্ছন্নতা দিবসতেলাপোকাসিটি করপোরেশন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে,  এখন তাদেরই জানাজা

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে, এখন তাদেরই জানাজা

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, তৌসিফ ও সাদনিমা

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, তৌসিফ ও সাদনিমা

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে

    গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে

    মোবাইল ফোনের জন্য অপ্রতিমকে হত্যা : পুলিশ

    মোবাইল ফোনের জন্য অপ্রতিমকে হত্যা : পুলিশ

    মেসে ‘ভাত চুরি’ করে খাওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্রকে ‘পিটিয়ে হত্যা’

    মেসে ‘ভাত চুরি’ করে খাওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্রকে ‘পিটিয়ে হত্যা’

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি

    অপ্রতিম হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

    অপ্রতিম হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল