Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

বাংলাদেশ-পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

নিরাপত্তা সহযোগিতা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে গুরুত্বারোপ

আগামীর সময় রিপোর্টার
agamir somoy
প্রকাশ: ০৮ মে ২০২৬, ১৮:৪৭
নিরাপত্তা সহযোগিতা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে গুরুত্বারোপ

ছবি: আগামীর সময়

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি। আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এই বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন, মানবপাচার প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধিসহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমর্থন বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয় বৈঠকে।

এতে আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে উভয়পক্ষ। আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি, বিচারিক সহযোগিতা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা নিয়েও আলোচনা করেন তারা।

মানবপাচার ও অভিবাসীদের অবৈধ চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং পাচারকারী চক্র দমনে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে একমত পোষণ করে দুই দেশ। পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা এবং সচেতনতা কার্যক্রম বাড়ানোর বিষয়েও আলোচনা হয় বৈঠকে।

ফৌজদারি অপরাধ তদন্তে দ্রুত তথ্য ও সাক্ষ্য বিনিময়ের জন্য ‘মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ইন ক্রিমিনাল ম্যাটারস’ চুক্তির গুরুত্ব তুলে ধরা হয়। এ ছাড়া অপরাধীরা যাতে এক দেশ থেকে অন্য দেশে পালিয়ে বিচার এড়াতে না পারে, সে জন্য কার্যকর প্রত্যর্পণ ব্যবস্থা নিয়েও কথা হয় বৈঠকে।

এতে আধুনিক পুলিশিং, অপরাধ তদন্ত, সাইবার অপরাধ ও সংগঠিত অপরাধ দমনে প্রশিক্ষণ সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। নিরাপদ যোগাযোগব্যবস্থার মাধ্যমে গোয়েন্দা তথ্য বিনিময়ের বিষয়েও গুরুত্বারোপ করেন দুই মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন বাড়ানোর আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে মিয়ানমারের সঙ্গে আন্তর্জাতিক সম্পৃক্ততা বৃদ্ধিতে পাকিস্তান ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলেও আলোচনা হয়।

সন্ত্রাসবাদ, মাদক পাচার, চোরাচালান ও দলিল জালিয়াতি প্রতিরোধে পাকিস্তানের দেওয়া একটি খসড়া চুক্তি বর্তমানে বাংলাদেশ পর্যালোচনা করছে বলে বৈঠকে জানানো হয়। পাশাপাশি তিন পাকিস্তানি বন্দির মুক্তি-সংক্রান্ত নথির বর্তমান অবস্থাও উঠে আসে আলোচনায়।

বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম, ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশপাকিস্তানস্বরাষ্ট্রমন্ত্রীগোপন বৈঠক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    তিনি বলতেন, ক্রমাগত জীবনের পাঠ নিতে হবে

    তিনি বলতেন, ক্রমাগত জীবনের পাঠ নিতে হবে

    রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি মাখাতে গিয়ে আয়াশ আটক

    রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি মাখাতে গিয়ে আয়াশ আটক