Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

‘সাইবার কাউন্সিল’ স্বাধীন না হলে ভিন্নমত দমনের সুযোগ তৈরি হবে

  • কর্মকর্তা-কর্মচারীদের দায়মুক্তির প্রস্তাব নিয়েও আপত্তি টিআইবি’র
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৫
‘সাইবার কাউন্সিল’ স্বাধীন না হলে ভিন্নমত দমনের সুযোগ তৈরি হবে

সংগৃহীত ছবি

প্রস্তাবিত সাইবার সুরক্ষা কাউন্সিল স্বাধীন না হলে দেশে ‘অবারিত নজরদারি’ ও জবাবদিহিহীন ক্ষমতার চর্চার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির অভিযোগ, প্রস্তাবিত ২৮ সদস্যের কাউন্সিলে বেসরকারি পর্যায়ের তথ্যপ্রযুক্তি বা মানবাধিকার বিশেষজ্ঞ রাখার কথা মাত্র দুজনকে। তারাও সরকারের মনোনীত হবেন। ফলে কাউন্সিল কার্যত সরকারের নিয়ন্ত্রণেই চলে যেতে পারে।

টিআইবির পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এ ধরনের কাঠামো কাউন্সিলকে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দেবে না। বরং সরকারের কর্তৃত্বের মধ্যে থেকে আইনটির উদ্দেশ্যপ্রণোদিত ব্যাখ্যা ও যথেচ্ছ প্রয়োগের সুযোগ তৈরি হতে পারে।

তিনি বলেন, সরকারের নিয়ন্ত্রণের বাইরে স্বাধীন ও দলনিরপেক্ষভাবে দায়িত্ব পালনে সক্ষম সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞদের সমন্বয়ে জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিল গঠন করতে হবে। একই সঙ্গে বিধি প্রণয়নের ক্ষমতাও সরকারের পরিবর্তে স্বাধীন কাউন্সিলের ওপর ন্যস্ত করার প্রস্তাব দিয়েছে টিআইবি।

খসড়া আইনে কাউন্সিলের সদস্যসহ ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ‘সরল বিশ্বাসে’ করা কর্মকাণ্ডের জন্য ফৌজদারি ও দেওয়ানি মামলা থেকে দায়মুক্তির প্রস্তাব নিয়েও প্রশ্ন তুলেছে সংস্থাটি। ড. ইফতেখারুজ্জামানের মতে, এমন দায়মুক্তি ‘আইনের দৃষ্টিতে সবাই সমান’— সংবিধানের এই মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক।

টিআইবির আশঙ্কা, প্রয়োজনীয় সংশোধন ছাড়া আইনটি অনুমোদিত হলে বাংলাদেশের সাইবার স্পেস জবাবদিহিহীন নজরদারি ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে পরিণত হতে পারে। জনগণের সাইবার অধিকার সরকারের ইচ্ছানির্ভর হয়ে পড়তে পারে। একই সঙ্গে ভিন্নমত দমন এবং মৌলিক মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকিও বাড়বে।

এ অবস্থায় ক্ষমতাসীন বিএনপির নির্বাচনী ইশতেহারে নাগরিকদের সাইবার সুরক্ষার অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিয়েছে টিআইবি। সংস্থাটি সংশ্লিষ্ট অংশীজন ও বিশেষজ্ঞদের মতামত এবং আন্তর্জাতিক উত্তম চর্চার আলোকে খসড়া আইনটি প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও বিয়োজনের মাধ্যমে ঢেলে সাজানোর দাবি জানিয়েছে।

টিআইবি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা