Agamir Somoy E-Paper
সোমবার, ৮ জুন, ২০২৬
আগামীর সময়
প্ল্যাটফর্মে শিশুমনে স্বপ্ন বোনেন শুভ
সোমবার, ৮ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

কর্মমুখী শিক্ষায় গুরুত্ব প্রধানমন্ত্রীর

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৩:৪৩
কর্মমুখী শিক্ষায় গুরুত্ব প্রধানমন্ত্রীর

সংগৃহীত ছবি

দেশে সনদনির্ভর শিক্ষার পরিবর্তে দক্ষতাভিত্তিক, প্রযুক্তিনির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার ভাষ্য, চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অটোমেশনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রচলিত শিক্ষা কারিকুলামকে আধুনিক ও সময়োপযোগী করার কোনো বিকল্প নেই। খবর: বাসস।

গতকাল রবিবার সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ’ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানটিতে প্রধান অতিথির বক্তব্য দেন তারেক রহমান।

তিনি বলেছেন, ‘দীর্ঘ দেড় দশকের বেশি সময়ের ফ্যাসিবাদী শাসন-শোষণ শুধু দেশের জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারই কেড়ে নেয়নি কিংবা দেশের সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকেই অকার্যকর করে  দেয়নি, শিক্ষাব্যবস্থাকেও বিপর্যস্ত করে দিয়েছে। গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা।’

বক্তব্যে একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তোলার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী। বললেন, ‘দেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ অর্জন থেকে শুরু করে আজ পর্যন্ত ইতিহাসের প্রতিটি বাঁকে যেসব সাহসী মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষায় আত্মত্যাগ করেছেন, তাদের অবদানকে সম্মান জানাতে আমাদের শিক্ষা-দীক্ষায়, জ্ঞান-বিজ্ঞানে ও প্রযুক্তিতে নিজেদের প্রস্তুত করতে হবে। অন্যথায় বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কষ্টকর হবে।’

প্রযুক্তির দ্রুত পরিবর্তনের চিত্র তুলে ধরে তিনি বললেন, ‘অটোমেশন এবং এআই-চালিত প্রযুক্তির কারণে অনেক পুরনো পেশা ঝুঁকির মুখে পড়লেও নতুন অনেক কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হচ্ছে। এই প্রযুক্তিগত বিপ্লব মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি, প্রোগ্রামিং, ডিজিটাল এন্টারপ্রেনারশিপ, কোয়ান্টাম কম্পিউটিং, ন্যানো টেকনোলজি এবং ফাইভজি প্রযুক্তির মতো বিষয়গুলো শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করা অপরিহার্য। বর্তমান সরকার এরই মধ্যে প্রাথমিক থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত শিক্ষাক্রমকে বাস্তবভিত্তিক ও প্রযুক্তিনির্ভর করার কাজ শুরু করেছে।’

প্রধানমন্ত্রী আরও বললেন, ‘সর্বোচ্চ অ্যাকাডেমিক সার্টিফিকেট অর্জন করলেও প্রায়োগিক দক্ষতার অভাবে অনেকেই বেকার থাকছেন। এই পরিস্থিতি উত্তরণে সরকার অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা বাড়াতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে। প্রাথমিকভাবে বিভাগীয় শহরগুলোতে এই পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি কর্মদক্ষতা অর্জন করতে পারে।’

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও জানালেন তিনি। ক্যাম্পাস থেকেই উদ্যোক্তা তৈরিতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইনোভেটিভ বিজনেস আইডিয়া, সিড ফান্ডিং বা ইনোভেশন গ্র্যান্ট দেওয়ার  সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রযুক্তির পাশাপাশি নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বললেন, ‘দক্ষতা ও মডার্নাইজেশনের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানসিক স্বাস্থ্য, সামাজিক অন্তর্ভুক্তি ও পরিবেশ সংরক্ষণের প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়কে আরও যত্নশীল হতে হবে।’

এ ছাড়া বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় আরেকটি ভাষা শিখতে পারলে দেশে-বিদেশে চাকরির অভাব হবে না, উল্লেখ করেন তিনি।

শিক্ষকদের সমাজ পরিবর্তনের অগ্রদূত ও রোল মডেল হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান বক্তব্য দেন।

কর্মমুখীশিক্ষাপ্রধানমন্ত্রীতারেক রহমান
    শেয়ার করুন:
    Advertisement
    বিশ্ব রোবোটিক্সে ইতিহাস গড়ল ইউআইইউ

    বিশ্ব রোবোটিক্সে ইতিহাস গড়ল ইউআইইউ

    ০৮ জুন ২০২৬, ০০:৫৩

    না হেরেও বিদায় মারুফুলের দলের

    না হেরেও বিদায় মারুফুলের দলের

    ০৮ জুন ২০২৬, ০১:২১

    ফল প্রকাশে অনিয়মের অভিযোগ পিপিপি ও পিটিআইয়ের

    ফল প্রকাশে অনিয়মের অভিযোগ পিপিপি ও পিটিআইয়ের

    ০৮ জুন ২০২৬, ০১:৪৪

    ইরানকে আলোচনায় ফেরার আহ্বান ট্রাম্পের

    ইরানকে আলোচনায় ফেরার আহ্বান ট্রাম্পের

    ০৮ জুন ২০২৬, ০২:১৮

    মধ্যপ্রাচ্য উত্তেজনায় কূটনৈতিক তৎপরতা, বন্ধ আকাশসীমা

    মধ্যপ্রাচ্য উত্তেজনায় কূটনৈতিক তৎপরতা, বন্ধ আকাশসীমা

    ০৮ জুন ২০২৬, ০২:৫৩

    ইসরায়েলকে পাল্টা হামলা না করতে ট্রাম্পের আহ্বান

    ইসরায়েলকে পাল্টা হামলা না করতে ট্রাম্পের আহ্বান

    ০৮ জুন ২০২৬, ০৩:০৯

    ‘গুরুতর ভুল’ করেছে ইরান, গাজা ক্রসিং বন্ধ ঘোষণা

    ‘গুরুতর ভুল’ করেছে ইরান, গাজা ক্রসিং বন্ধ ঘোষণা

    ০৮ জুন ২০২৬, ০৩:৩৮

    চিকিৎসার জন্য এখনো কেন ঢাকায়

    চিকিৎসার জন্য এখনো কেন ঢাকায়

    ০৮ জুন ২০২৬, ০৩:০৫

    কলেজে কলেজে ‘পেইড হলিডে’

    কলেজে কলেজে ‘পেইড হলিডে’

    ০৮ জুন ২০২৬, ০৩:০৪

    রপ্তানির আড়ালে চাঞ্চল্যকর অর্থপাচার

    রপ্তানির আড়ালে চাঞ্চল্যকর অর্থপাচার

    ০৮ জুন ২০২৬, ০৩:৩৭

    বাণিজ্যচুক্তির প্রভাব কি এবার জাহাজভাঙা শিল্পে?

    বাণিজ্যচুক্তির প্রভাব কি এবার জাহাজভাঙা শিল্পে?

    ০৮ জুন ২০২৬, ০৩:০৫

    সবুজ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার ফ্রেশ এলপি গ্যাসের

    সবুজ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার ফ্রেশ এলপি গ্যাসের

    ০৮ জুন ২০২৬, ০১:৪৫

    সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ডে নতুন নজির

    সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ডে নতুন নজির

    ০৮ জুন ২০২৬, ০৩:৫৯

    উত্তর ওয়াজিরিস্তানে নিহত ২৭ সন্ত্রাসী

    উত্তর ওয়াজিরিস্তানে নিহত ২৭ সন্ত্রাসী

    ০৮ জুন ২০২৬, ০৪:০৯

    গ্যাস সংকটে চালু হচ্ছে না সার কারখানা

    গ্যাস সংকটে চালু হচ্ছে না সার কারখানা

    ০৮ জুন ২০২৬, ০৪:২২

    advertiseadvertise