Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পাকিস্তান

পাকিস্তান আইএসপিআর

উত্তর ওয়াজিরিস্তানে নিহত ২৭ সন্ত্রাসী

ডন
agamir somoy
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৪:০৯
উত্তর ওয়াজিরিস্তানে নিহত ২৭ সন্ত্রাসী

সংগৃহীত ছবি

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ এলাকায় গত ৭২ ঘণ্টায় একাধিক গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে ২৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর। নিরাপত্তা বাহিনীর দাবি, অভিযানের সময় তীব্র গোলাগুলির পর অর্জিত হয় এই সাফল্য।

আইএসপিআর এক বিবৃতিতে জানায়, ধারাবাহিক গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানের অংশ হিসেবে উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ এলাকার একাধিক সন্ত্রাসী অবস্থান লক্ষ্য করে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এতে তীব্র সংঘর্ষের পর হত্যা করা হয় ২৭ জন সন্ত্রাসীকে। সেনাবাহিনীর ভাষ্য, নিহতরা ভারতের সমর্থিত নিষিদ্ধ সংগঠন ফিতনা আল খাওয়ারিজের সদস্য।

আইএসপিআর আরও জানায়, নিহতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গোলাবারুদ। বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হত্যাকাণ্ডে জড়িত ছিল তারা।

বিবৃতিতে বলা হয়, এই সন্ত্রাসীদের নির্মূলের মাধ্যমে মিরানশাহে বিশিষ্ট ব্যক্তি শহীদ মালিক সাইফুল্লাহ দাওয়ার হত্যার প্রতিশোধ নেওয়া হয়েছে এবং অপরাধীদের বিচারের আওতায় আনা হয়েছে।

সেনাবাহিনী আরও জানায়, ওই এলাকায় এখনো সন্ত্রাসীদের সম্পূর্ণ নির্মূল করতে তল্লাশি অভিযান চলমান রয়েছে। দেশটির সরকার ঘোষিত জাতীয় কর্মপরিকল্পনার অধীনে ‘আজম-ই-ইস্তেহকাম’ অভিযানের অংশ হিসেবে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এদিকে পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম রেডিও পাকিস্তান জানিয়েছে, রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ উত্তর ওয়াজিরিস্তানে সফল অভিযানের জন্য প্রশংসা করেছেন নিরাপত্তা বাহিনীর। পৃথক বিবৃতিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই শেষ না হওয়া পর্যন্ত জাতীয় অঙ্গীকার অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারা।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসের শুরুতে মিরানশাহে স্থানীয় এক প্রভাবশালী গোত্রনেতা মালিক সাইফুল্লাহ দাওয়ারকে তার বাসার বাইরে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর দার্পা খেল গোত্রের সদস্যদের সঙ্গে সন্ত্রাসীদের কয়েক ঘণ্টাব্যাপী তীব্র বন্দুকযুদ্ধ হয়। এর আগে সন্ত্রাসীরা একটি স্থানীয় মসজিদ দখল করলে গোত্রনেতারা তাদের সেখান থেকে সরিয়ে দেন বলে জানা যায়।

পরে ১ মে একদল সশস্ত্র ব্যক্তি সাইফুল্লাহ দাওয়ারকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে। এই ঘটনার পর এলাকায় নিরাপত্তা পরিস্থিতি আরও কঠোর করা হয় এবং ২ জুন মিরানশাহ সাবডিভিশনে অনির্দিষ্টকালের জন্য চলাচল ও যানবাহনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। কর্তৃপক্ষের মতে, ওই সিদ্ধান্ত সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার হওয়ার ইঙ্গিত বহন করে।

এর আগে ওই এলাকায় একটি সামরিক চৌকিতে আত্মঘাতী হামলার চেষ্টা নিরাপত্তা বাহিনী ব্যর্থ করে দেয় বলেও জানিয়েছে স্থানীয় সূত্র।

 

পাকিস্তানসন্ত্রাসী নিহতআইএসপিআর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    চাপে তিন মন্ত্রণালয়

    চাপে তিন মন্ত্রণালয়

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলিসের বিরুদ্ধে

    রামপাল বিদ্যুৎকেন্দ্রে অর্থায়নে আন্তর্জাতিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ বার্কলিসের বিরুদ্ধে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫

    ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ

    ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    বেশি দামে এলএনজি কিনছে সরকার

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    নাচে সফল হব এটি তো কল্পনাই করিনি

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩

    উল্টোপথে গাড়ি নিয়ে জরিমানা গুনলেন মন্ত্রী মিল্লাত

    উল্টোপথে গাড়ি নিয়ে জরিমানা গুনলেন মন্ত্রী মিল্লাত

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৩

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩

    বিষ ও আগুনে বিপন্ন সুন্দরবন

    বিষ ও আগুনে বিপন্ন সুন্দরবন

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    ভেনেজুয়েলার তেল গ্রাস করল যুক্তরাষ্ট্র, দাম কমবে?

    ভেনেজুয়েলার তেল গ্রাস করল যুক্তরাষ্ট্র, দাম কমবে?

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪

    নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

    নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭

    আইপিপির আয় পাবলিকের হায় হায়

    আইপিপির আয় পাবলিকের হায় হায়

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২

    পিএসআই প্রকাশ না করায় বেক্সিমকোর ব্যাখ্যা তলব

    পিএসআই প্রকাশ না করায় বেক্সিমকোর ব্যাখ্যা তলব

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০

    advertiseadvertise