Agamir Somoy E-Paper
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসুস্থদের ঠিকানা তাজুলের বৃদ্ধাশ্রম
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অন্যান্য

জার্মানির ৩০ বছরের খরা কাটালেন জভেরেভ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৪:৩৭
জার্মানির ৩০ বছরের খরা কাটালেন জভেরেভ

ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জিতেছেন জভেরেভ। ছবি: সংগৃহীত

'গ্র্যান্ড স্লাম না জেতা সেরা খেলোয়াড়'- এই অপবাদ এতদিন শুনতে হয়েছে আলেকসান্দার জভেরেভকে। এর আগে তিন তিনটি গ্র্যান্ড স্লাম ফাইনালে পৌঁছে শিরোপা জেতা হয়নি তার। চতুর্থবার আর হতাশ হতে হয়নি ২৯ বছর বয়সী এই জার্মান টেনিস তারকাকে।

রবিবার ফ্রেঞ্চ ওপেনের ছেলেদের এককের ফাইনালে ইতালির ফ্লাভিও কোবোল্লিকে পাঁচ সেটের লড়াইয়ে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জিতলেন জভেরেভ। ৪ ঘণ্টা ১৬ মিনিটের এক ম্যারাথন লড়াই তিনি জিতেছেন ৬-১, ৪-৬, ৬-৪, ৬-৭ (৫/৭), ৬-১ গেমে।

১৯৯৬ সালের পর প্রথম জার্মান হিসেবে কোনো গ্র্যান্ড স্লামের এককে চ্যাম্পিয়ন হলেন জভেরেভ। ১৯৯৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনে জিতেছিলেন জার্মান কিংবদন্তি বরিস বেকার। তিনি সবমিলিয়ে জিতেছেন ৬টি গ্র্যান্ড স্লাম। বেকারের পর জার্মানদের ৩০ বছরের গ্র্যান্ড স্লাম খরা কাটালেন জভেরেভ।

এর আগে ২০২০-র ইউএস ওপেন ফাইনালে থিমের কাছে, ২০২৪ ফ্রেঞ্চ ওপেন ফাইনালে আলকারাজের কাছে আর ২০২৫ অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে সিনারের কাছে হেরেছিলেন জভেরেভ। চার বছর আগে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালেই রাফায়েল নাদালের বিপক্ষে ম্যাচে চোটে পড়ে হুইল চেয়ারে কোর্ট ছাড়তে হয়েছিল জভেরেভকে।

সেই স্মৃতি আর রবিবারের সাফল্য নিয়ে জভেরেভ ম্যাচ শেষে বলেছেন,‘এই কোর্টটা আমার কাছে বিশেষ কিছু। এখানে ক্যারিয়ারের সবচেয়ে ভালো ও সবচেয়ে খারাপ ব্যাপারটা ঘটেছে আমার কাছে।’

২০২৫ সালের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ খেলতে পারেননি চোটের জন্য। এরপর ইয়ানিক সিনার ও নোভাক জোকোভিচ বিদায় নিলে চ্যাম্পিয়ন হওয়ার পথটা সহজ হয় জভেরেভের। সেই সুযোগটা দুই হাত ভরে নিলেন তিনি।

ফাইনালে র‌্যাংকিংয়ে তিনে থাকা জভেরেভ করেছিলেন ৫৪টি 'আনফোর্সড এরর'। শেষ পর্যন্ত স্নায়ু চাপ সামলে বাজিমাত করলেন তিনিই।


জার্মানিটেনিসজভেরেভ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই

    ভারত থেকে আসছে ১৮ রেলওয়ে কোচ

    ভারত থেকে আসছে ১৮ রেলওয়ে কোচ

    মাছ চুরির অপবাদে সাতক্ষীরায় মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ

    মাছ চুরির অপবাদে সাতক্ষীরায় মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ

    যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস : গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি চাকরিজীবী

    যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস : গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি চাকরিজীবী

    মোটরসাইকেলের সামনেও রাখতে হবে নম্বর প্লেট, নইলে আইনানুগ ব্যবস্থা

    মোটরসাইকেলের সামনেও রাখতে হবে নম্বর প্লেট, নইলে আইনানুগ ব্যবস্থা

    ঔষধি গাছে আয় ও আয়ু : ১৬ গ্রামের ১০ হাজার মানুষের ভাগ্যবদল

    ঔষধি গাছে আয় ও আয়ু : ১৬ গ্রামের ১০ হাজার মানুষের ভাগ্যবদল

    সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন: ছাত্রদল নেতা

    সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন: ছাত্রদল নেতা

    মেঘনা উপজেলা এনসিপির আহ্বায়ক কিরন, সদস্য সচিব নাদিমুজ্জামান

    মেঘনা উপজেলা এনসিপির আহ্বায়ক কিরন, সদস্য সচিব নাদিমুজ্জামান

    জুমার নামাজের পর বিশ্বনাথে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

    জুমার নামাজের পর বিশ্বনাথে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

    তেল যেদিন হয়ে উঠল বিশ্বরাজনীতির অস্ত্র

    তেল যেদিন হয়ে উঠল বিশ্বরাজনীতির অস্ত্র

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর ২ বাংলাদেশির তথ্য চেয়ে চিঠি

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর ২ বাংলাদেশির তথ্য চেয়ে চিঠি

    আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

    আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ