Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

২৭ জুলাই ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ২১:১৯
২৭ জুলাই ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ উপলক্ষে আগামী ২০ জুন থেকে টিকিট বিক্রি শুরুর পরিকল্পনা রয়েছে।

আজ সোমবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।

২০২৩ সালের ১ সেপ্টেম্বর ঢাকা-নারিতা রুটে ফ্লাইট চালু করেছিল বিমান। পরে ২০২৫ সালের ১ জুলাই তা বন্ধ করা হয়। এর কারণ হিসেবে তখন হজ ফ্লাইট, এয়ারক্রাফট স্বল্পতা ও ব্যবসায়িক বাস্তবতার কথা বলেছিল বিমান বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ‘জাপান ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক দিনদিন আরো গভীর হচ্ছে। ক্রমবর্ধমান অর্থনৈতিক, বাণিজ্যিক সম্পর্ক, জাপানে বাংলাদেশি কর্মী ও শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি এবং সরকারি পর্যায়ে কানেক্টিভিটি উন্নয়নের উদ্যোগের ফলে ঢাকা-নারিতা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ফলে যথাযথ পরিকল্পনা ও বিপণন কার্যক্রমের মাধ্যমে রুটটি দীর্ঘমেয়াদে লাভজনক ও টেকসই করে তোলার সুযোগ রয়েছে।’

শুরুতে ৩০ জুনের মধ্যে ফ্লাইট চালুর কথা বলা হলেও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সারতে তা ২৭ জুলাই পর্যন্ত গড়াবে বলে জানান মন্ত্রী।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘২০ জুন থেকে টিকেট ওপেন করে দেওয়া হবে। টিকেট বিমানের ওয়েবসাইটসহ সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে বিক্রয়ের জন্য উন্মুক্ত থাকবে।’

প্রথমে সপ্তাহে একটি ফ্লাইট দিয়ে যাত্রা শুরু হচ্ছে জানিয়ে তিনি বলেছেন, ‘এই সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। পরবর্তীতে বিমান বহরে এয়ারক্রাফট সংযোজন এবং বাণিজ‍্যিক সম্ভাবনা বিবেচনায় পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ‍্যা বৃদ্ধি করা হবে।’

আন্তর্জাতিক বিমান চলাচলে নতুন কোনো রুটকে বাণিজ্যিকভাবে লাভজনক করতে কিছু সময়ের প্রয়োজন হয়। বাজারে অবস্থান তৈরি, যাত্রী আস্থা অর্জন এবং চাহিদা বৃদ্ধি ধাপে ধাপে ঘটে। ঢাকা-নারিতা-ঢাকা রুটের ক্ষেত্রেও একই বাস্তবতা প্রযোজ্য। তবে কার্যকর বিপণন কৌশল গ্রহণ, যাত্রী সংখ্যা বৃদ্ধি এবং সুষ্ঠু পরিচালনার ফলে রুটটির সম্ভাবনা ক্রমেই শক্তিশালী হবে বলে আশা করেন প্রতিমন্ত্রী ।

তিনি বলেছেন, ‘আমরা যখন ফ্লাইটের ব্যাপারে ঘোষণা দিই, তখন জাপানে বসবাসরত বাংলাদেশিরা উচ্ছ্বাস করেছে যে, বাংলাদেশের প্লেন আসছে। এমনকি জাপানের যে রাষ্ট্রদূত এখানে আছেন, তিনিও খুব উচ্ছ্বসিত হয়েছেন যে ডিরেক্ট ফ্লাইটে যেতে পারবেন।’

নতুন করে ফ্লাইট চালুর আগে বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই করা হয়েছে কি না, এমন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী মিল্লাত বলেন, আমাদের এটা (নারিতা ফ্লাইট) কিন্তু পলিটিক্যাল কারণেই বন্ধ হয়েছে। বর্তমান সরকার এটা বন্ধ করবে না।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মঈন উদ্দিন আহমেদ।

ঢাকা-নারিতা ফ্লাইটবিমান
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise