পররাষ্ট্রমন্ত্রী খলিলুর দেশে ফিরে দাপ্তরিক কাজে

তুরস্কের আন্তালিয়ায় জলবায়ু সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ছবি: খলিলুর রহমানের ফেসবুক পেজ
তুরস্কে জাতিসংঘ জলবায়ু সম্মেলনে অংশ নেওয়ার পর ঢাকায় ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
দেশে ফিরে আজ রবিবার তিনি মন্ত্রিসভার বৈঠকে অংশ নিয়েছেন। পাশাপাশি নিজ দপ্তরে অফিসও করেছেন।
চলতি বছরের শুরুতে তারেক রহমান সরকার গঠনের পর খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। এর মধ্যে গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন তিনি। এরপর এই দায়িত্ব পালনে যুক্তরাষ্ট্রেই তিনি অবস্থান করছিলেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নিউ ইয়র্ক থেকে তুরস্কের আন্তালিয়ায় বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন খলিলুর রহমান। এরপর শনিবার তিনি দেশে ফেরেন।
তুরস্ক সফরকালে দেশটির সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী।
তুরস্কে জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানও অংশ নিয়েছিলেন।



