Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

মাতারবাড়ীর আদলে চীনকে আরেকটি বন্দর নির্মাণের আহ্বান জানাল বাংলাদেশ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ২০:০৪
শেয়ার করুন:
মাতারবাড়ীর আদলে চীনকে আরেকটি বন্দর নির্মাণের আহ্বান জানাল বাংলাদেশ

মহেশখালীর মাতারবাড়ী ও ধলঘাট এলাকায় নির্মিত হচ্ছে গভীর সমুদ্রবন্দর। ফাইল ছবি

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের পরিপূরক হিসেবে আরেকটি বড় বন্দর নির্মাণে চীনকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

আজ বুধবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-চীন সম্পর্কবিষয়ক ‘২০২৬ ঢাকা ফোরাম’-এর উদ্বোধনী অধিবেশনে এ আহ্বান জানান প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ।

‘দেশের আন্তর্জাতিক বাণিজ্য সমুদ্রবন্দরনির্ভর’ মনে করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। ‘বঙ্গোপসাগরের উত্তর প্রান্তে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থলে বাংলাদেশের কৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অবস্থান কাজে লাগাতে দেশের বন্দরগুলোকে শুধু পণ্য ওঠানামার কেন্দ্র না রেখে সমন্বিত অর্থনৈতিক ও লজিস্টিকস হাবে রূপান্তর করতে হবে।’

বন্দর নির্মাণ, ব্যবস্থাপনা, পরিবেশবান্ধব ও জ্বালানিসাশ্রয়ী সামুদ্রিক অবকাঠামো এবং জলবায়ু-সহনশীল উপকূলীয় উন্নয়নে চীনের অভিজ্ঞতা ও সহযোগিতাকে সুযোগ হিসেবে দেখছেন প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা।

চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর

গত জুনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রস্তাবিত ‘চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর’-এর প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এশিয়ার পরিবর্তনশীল অর্থনৈতিক প্রেক্ষাপটে এ উদ্যোগটি সুচিন্তিত মনোযোগের দাবি রাখে। এটি নিছক অবকাঠামো প্রকল্প হিসেবে না দেখে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে অর্থনৈতিক একীভূতকরণ ও কার্যকর সহযোগিতার বৃহত্তর কাঠামো বিবেচনা করা উচিত।

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এক্ষেত্রে বিশেষ সুবিধা দিলেও করিডর বাস্তবায়নের আগে রাজনৈতিক বাস্তবতা, নিরাপত্তা পরিস্থিতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং সব পক্ষের অর্থনৈতিক স্বার্থ সতর্কতার সঙ্গে মূল্যায়নের ওপর জোর দেন তিনি। এ লক্ষ্যে ত্রিদেশীয় সংলাপ জোরদার করার তাগিদও দেন।

আইসিজের রায় বাস্তবায়নে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনের নতুন পথ উন্মোচিত হয়েছে উল্লেখ করে ইসমাইল জবিউল্লাহ বলেন, এ প্রক্রিয়ায় চীন কার্যকর ভূমিকা রাখতে পারে।

দুদেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন জনপ্রশাসন উপদেষ্টা। বললেন, ‘পারস্পরিক শ্রদ্ধা, সার্বভৌম সমতা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ভিত্তিতে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের অংশীদারত্ব গড়ে উঠেছে, যা বর্তমানে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, শিক্ষা ও সংস্কৃতিসহ নানা ক্ষেত্রে বিস্তৃত।’

বাংলাদেশে চীনা দূতাবাস ও সেন্টার ফর চায়না স্টাডিজের সহযোগিতায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং বাংলাদেশ-চায়না রিসার্চ সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্নেন্স যৌথভাবে এ ফোরামের আয়োজন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন এবং স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান।

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরবাংলাদেশচীন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ