Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ভারত এগিয়ে এলে খুলবে গঙ্গা চুক্তির জট : হুমায়ুন কবির

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:১৬
শেয়ার করুন:
ভারত এগিয়ে এলে খুলবে গঙ্গা চুক্তির জট : হুমায়ুন কবির

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ফাইল ছবি

গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ ফুরোচ্ছে এ বছরই; এরপর কী হবে? পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলছেন, ভারত আন্তরিকভাবে এগিয়ে এলেই এক্ষেত্রে ইতিবাচক সমাধানে পৌঁছানো সম্ভব।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন তিনি।

হুমায়ুন কবির বলেছেন, দুদেশের মধ্যে আন্তরিকতা থাকলে এবং নেতৃত্ব পর্যায়ে সহযোগিতার মানসিকতা তৈরি হলে পানি বণ্টনসহ অভিন্ন নদীগুলোর সমস্যা সমাধান করা সম্ভব।

‘অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। এটা অব্যাহত থাকবে,’ যোগ করেন তিনি।

অভিন্ন নদী গঙ্গার পানি বণ্টনে ভারতের সঙ্গে ৩০ বছর মেয়াদি চুক্তি হয়েছিল ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর। চুক্তি হলেও বাংলাদেশ পর্যাপ্ত পরিমাণে পানি পায়নি বলে অভিযোগ রয়েছে।

চলতি বছরের ডিসেম্বরে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তাই এটি নবায়নের আলোচনা চলছে। তবে গত দুই বছর ধরে বাংলাদেশ-ভারত শীতল সম্পর্ক এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলেও মনে করা হচ্ছে।

তবে সম্প্রতি ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, দুদেশের সরকারপ্রধান একসঙ্গে বসলেই বিদ্যমান সব সংকট কেটে যাবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও সমস্যা সমাধানে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন।

তিনি বলেছেন, এক্ষেত্রে দুদেশের জ্যেষ্ঠ কর্মকর্তা, নেতৃত্ব পর্যায়ের আলোচকদের মধ্যে আন্তরিকতা থাকা জরুরি।

এ বিষয়ে বাংলাদেশ একটি কমিটি গঠন করেছে জানিয়ে তিনি বলেন, ভারত সরকারও বিষয়গুলো নিয়ে কাজ করছে। ভারতের নেতৃত্ব সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে আসলে সমস্যাগুলোর ইতিবাচক সমাধান সম্ভব হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, আলোচনা, সংলাপ ও কূটনীতির মাধ্যমেই এসব সমস্যার সমাধান করতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক আইনের বিষয়গুলোও বিবেচনায় রাখতে হবে।

সেমিনারে বক্তব্যে হুমায়ুন কবির দেশের মানুষের আত্মত্যাগের মর্যাদা রক্ষার ওপর গুরুত্ব দেন। তিনি বলেছেন, মানুষের আত্মত্যাগকে স্মরণে রাখা রাজনৈতিক শ্রেণির বড় দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ও দল সেই আত্মত্যাগের মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

প্রতিমন্ত্রী আরও বলেছেন, প্রচলিত ধারায় কাজ না করে দেশের ভবিষ্যৎ সংকট ও চ্যালেঞ্জগুলো গুণগতভাবে মোকাবিলা করতে চায় সরকার।

ভারতবাংলাদেশগঙ্গা চুক্তিজাতীয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র