Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

ব্রিটিশ মন্ত্রীর বসার ভঙ্গিতে প্রধানমন্ত্রীর প্রতি অসম্মান ছিল না : হুমায়ুন কবির

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৪:১১
শেয়ার করুন:
ব্রিটিশ মন্ত্রীর বসার ভঙ্গিতে প্রধানমন্ত্রীর প্রতি অসম্মান ছিল না : হুমায়ুন কবির

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবীর।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড স্যামুয়েল মিলিব্যান্ডের বসার ভঙ্গিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কোনো অসম্মান ছিল না বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তুরস্কের আনাতোলিয়ায় প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন হুমায়ুন কবির।

এর আগে, কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে গত ১২ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মিলিব্যান্ড। বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা, অভিবাসন এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়।

এই বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে ক্রস-লেগড ভঙ্গিতে বসেছিলেন মিলিব্যান্ড। বিষয়টি নিয়ে পরে দেশের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

তবে এটিকে অসম্মান বা কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত আচরণ হিসেবে দেখার সুযোগ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বিষয়টি নিয়ে হুমায়ুন কবির বলেন, ‘জুলফিকার আলী ভুট্টোও শেখ মুজিবের সামনে পা তুলে বসেছিলেন।’

তিনি জানান, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ডকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন। গত দুই সপ্তাহে বিভিন্ন পর্যায়ে তাঁদের যোগাযোগও হয়েছে।

কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে গত ১২ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মিলিব্যান্ড। ছবি : সংগৃহীতপ্রতিমন্ত্রীর ভাষ্য, মিলিব্যান্ড বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অত্যন্ত শ্রদ্ধা করেন। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং জনগণের রায়ের প্রতিও তাঁর সম্মান রয়েছে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গি নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, বিষয়টিকে তিনি সেভাবে দেখেন না বলেও উল্লেখ করেন হুমায়ুন কবির। তার ভাষ্য, ওই সময় মিলিব্যান্ড নিজেও কিছুটা অস্বস্তিকর অবস্থানে ছিলেন।

এটি কোনো ধরনের বেয়াদবি বা অসম্মান প্রদর্শনের ঘটনা নয় বলেও মন্তব্য করেন তিনি।

ভুট্টোর উদাহরণ টেনে হুমায়ুন কবির বলেন, শুধু বসার ভঙ্গি দেখে কারও আচরণকে অসম্মানজনক হিসেবে চিহ্নিত করা ঠিক নয়।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সম্পর্ক আন্তরিক। প্রধানমন্ত্রীকে তিনি যথেষ্ট শ্রদ্ধা করেন।

এ ধরনের একটি বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে সফরের অন্যান্য গুরুত্বপূর্ণ অর্জন ও ইতিবাচক আলোচনাগুলো আড়াল না করার কথাও বলেন হুমায়ুন কবির।


আরও পড়ুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে এরদোয়ান

১০ নভেম্বর ২০২৬



এডওয়ার্ড স্যামুয়েল মিলিব্যান্ডপররাষ্ট্রমন্ত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ