সমাজকল্যাণমন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে
আগামীর সময় প্রতিবেদন

শিক্ষাকে জীবনঘনিষ্ঠ ও দক্ষতাভিত্তিক করতে জাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের অগ্রাধিকার অনুযায়ী কাজ করছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলছিলেন, “বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচি রয়েছে। দেশব্যাপী এটি বাস্তবায়নে জাতীয় বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করছে। শিক্ষা খাতকে জীবনঘনিষ্ঠ করতে সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রম বাস্তবায়নেও বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন কাজ করছে। এটিকে আমরা সাধুবাদ জানাই।” গতকাল শনিবার দিনাজপুর সরকারি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রংপুর বিভাগীয় পর্যায়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলছিলেন তিনি। খবর বাসসের।



