Agamir Somoy E-Paper
শনিবার, ২২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
উপকূলে অল্পনার আশার বীজ
শনিবার, ২২ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রীর তিন বৈঠক কাল

কূটনীতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ২২:৪৮
দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রীর তিন বৈঠক কাল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতের রাজধানী নয়াদিল্লিতে আগামীকাল বুধবার তিনটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। বুধবার দুপুর থেকে এসব বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

ভারতের মিনিস্ট্রি অব এক্সটারনাল অ্যাফেয়ার্সের তথ্য অনুযায়ী, ভারতীয় সময় দুপুর ১টায় হায়দ্রাবাদ হাউজে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন খলিলুর রহমান। এরপর বিকেল সাড়ে ৪টায় বাণিজ্য ভবনে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল সাড়ে ৫টায় আকবর রোডের একটি ভেন্যুতে পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে বৈঠকে বসবেন তিনি।

অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশ-ভারত সম্পর্কের যে টানাপোড়েন তৈরি হয়েছে, তা স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে এই সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফরে চারটি গুরুত্বপূর্ণ ইস্যুতে জোর দেবেন পররাষ্ট্রমন্ত্রী। এগুলো হলো, জ্বালানি সহযোগিতা, ভিসা, গঙ্গা পানি চুক্তির নবায়ন এবং সীমান্ত সংক্রান্ত বিষয়।

আগামী ১০ থেকে ১২ এপ্রিল মরিশাসে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে যাওয়ার পথে নয়াদিল্লিতে যাত্রাবিরতিকালে এসব বৈঠকে অংশ নিচ্ছেন খলিলুর রহমান।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক এস এম মাহবুবুল আলম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

মাহবুবুল আলম বলেছেন, ‘দিল্লিতে অবস্থানকালে পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।

‘সম্মেলনে অংশ নিতে মঙ্গলবারই ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী। সম্মেলনে আঞ্চলিক সহযোগিতা ও সমুদ্র বিষয়ক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।’ - যোগ করেন তিনি।

মাহবুবুল আলম আরও বলেছেন, ‘পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যেই এসব বৈঠক অনুষ্ঠিত হবে। একই সঙ্গে দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হবে।’

তিনি আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ-ভারত সহযোগিতা আগামী বছরগুলোতে আরও ফলপ্রসূ ও টেকসই পর্যায়ে পৌঁছাবে।

পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফরে তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। পরে তারা ৯ এপ্রিল মরিশাস সম্মেলনে যোগ দিতে ভারত ত্যাগ করবেন।

উল্লেখ্য, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশি কোনো মন্ত্রীর এটিই প্রথম দিল্লি সফর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিকে প্রাধান্য দিয়ে ঢাকা, দিল্লির সঙ্গে পূর্বের টানাপোড়েন কাটিয়ে পারস্পরিক লাভজনক ও সম্মানজনক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।

ভারতবৈঠকপররাষ্ট্রমন্ত্রীখলিলুর রহমান
    শেয়ার করুন:
    Advertisement
    সৈকতের বুকে সড়ক!

    সৈকতের বুকে সড়ক!

    ২২ আগস্ট ২০২৬, ১৭:১২

    বৃদ্ধের পায়ের রগ কাটার পর বাড়িতে হামলা, অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ

    বৃদ্ধের পায়ের রগ কাটার পর বাড়িতে হামলা, অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ

    ২২ আগস্ট ২০২৬, ১৬:৪৭

    ভাতা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ

    ভাতা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ

    ২২ আগস্ট ২০২৬, ১৭:১৭

    এক্সিলারেট টার্মিনাল চালু, এলএনজি সরবরাহ বাড়ল

    এক্সিলারেট টার্মিনাল চালু, এলএনজি সরবরাহ বাড়ল

    ২২ আগস্ট ২০২৬, ১৪:৫১

    জলবায়ু পরিবর্তন বদলে দিচ্ছে ইউরোপের উষ্ণতম শহরটির জীবনযাত্রা

    জলবায়ু পরিবর্তন বদলে দিচ্ছে ইউরোপের উষ্ণতম শহরটির জীবনযাত্রা

    ২২ আগস্ট ২০২৬, ১৬:০১

    মহেশখালীর পাহাড়ে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান

    মহেশখালীর পাহাড়ে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান

    ২২ আগস্ট ২০২৬, ১৫:৫৫

    নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীর ‘বিস্ফোরক’ অভিযোগ, কড়া জবাব ছাত্রদল নেত্রীর

    নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীর ‘বিস্ফোরক’ অভিযোগ, কড়া জবাব ছাত্রদল নেত্রীর

    ২২ আগস্ট ২০২৬, ১৪:৫২

    অটোরিকশাকে ট্যাংক লরির চাপা, একই পরিবারের তিনজনসহ নিহত ৪

    অটোরিকশাকে ট্যাংক লরির চাপা, একই পরিবারের তিনজনসহ নিহত ৪

    ২২ আগস্ট ২০২৬, ১৭:৫৭

    উচ্চশব্দে গান বাজিয়ে ভাঙা হয় গৃহবধূর দাঁত, কাস্তে গরম করে দেওয়া হয় ছ্যাঁকা

    উচ্চশব্দে গান বাজিয়ে ভাঙা হয় গৃহবধূর দাঁত, কাস্তে গরম করে দেওয়া হয় ছ্যাঁকা

    ২২ আগস্ট ২০২৬, ১৮:৪১

    পুনর্নিরীক্ষণের আবেদন ১ লাখ ১৪ হাজার, ইংরেজি ও গণিতে বেশি

    পুনর্নিরীক্ষণের আবেদন ১ লাখ ১৪ হাজার, ইংরেজি ও গণিতে বেশি

    ২২ আগস্ট ২০২৬, ১৭:৪৮

    নবীজি (সা.)-এর হাসিমুখের মুগ্ধতা

    নবীজি (সা.)-এর হাসিমুখের মুগ্ধতা

    ২২ আগস্ট ২০২৬, ১৫:১৮

    ‘৩১ সালে এনসিপি সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করবে’

    ‘৩১ সালে এনসিপি সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করবে’

    ২২ আগস্ট ২০২৬, ১৯:০৬

    রশি ছিঁড়ে নিচে পড়ে আহত পাইলট, বিদেশি জাহাজ আটক

    রশি ছিঁড়ে নিচে পড়ে আহত পাইলট, বিদেশি জাহাজ আটক

    ২২ আগস্ট ২০২৬, ১৩:৫১

    ৩ ঘণ্টা পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল শুরু

    ৩ ঘণ্টা পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল শুরু

    ২২ আগস্ট ২০২৬, ১৪:১৯

    ৯/১১-এর স্মরণসভায় অবাঞ্ছিত মামদানি, উত্তপ্ত রাজনীতি

    ৯/১১-এর স্মরণসভায় অবাঞ্ছিত মামদানি, উত্তপ্ত রাজনীতি

    ২২ আগস্ট ২০২৬, ১৪:০৬

    advertiseadvertise