Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

সংসদে বাণিজ্যমন্ত্রী

ভারতের সঙ্গে বাণিজ্য ভারসাম্যহীনতা কমাতে উদ্যোগ নিয়েছে সরকার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১৯:৫৮
ভারতের সঙ্গে বাণিজ্য ভারসাম্যহীনতা কমাতে উদ্যোগ নিয়েছে সরকার

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির—ফাইল ছবি

ভারতের সঙ্গে বাণিজ্যে ভারসাম্যহীনতা কমাতে আমদানি নির্ভরতা হ্রাস ও রপ্তানি বাড়াতে সমন্বিত অংশীদারত্ব চুক্তি বা সিইপিএ নিয়ে আলোচনা শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংসদে বলেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে রংপুর-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালের এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বাণিজ্যমন্ত্রী বলছিলেন, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ও ভারতের মধ্যে ১১ হাজার ৩৮৮ দশমিক ৩৩ মিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য হয়েছে। এর মধ্যে বাংলাদেশ রপ্তানি করেছে ১ হাজার ৭৬৪ দশমিক ২৩ মিলিয়ন ডলারের পণ্য।

মন্ত্রীর দেওয়া তথ্যের হিসাবে, ওই অর্থবছরে ভারত থেকে বাংলাদেশের আমদানি দাঁড়ায় ৯ হাজার ৬২৪ দশমিক ১০ মিলিয়ন ডলার। সে হিসাবে দুই দেশের বাণিজ্যে বাংলাদেশের ঘাটতি ছিল ৭ হাজার ৮৫৯ দশমিক ৮৭ মিলিয়ন ডলার।

তিনি বললেন, ‘ভারত-বাংলাদেশ বাণিজ্যে ভারসাম্যহীনতা দূর করতে দেশীয় শিল্পের বিকাশ, আমদানি বিকল্প পণ্যের উৎপাদন বৃদ্ধি, স্থানীয়ভাবে উৎপাদনযোগ্য পণ্যের আমদানি নিরুৎসাহিত করা এবং প্রয়োজনীয় কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতি আমদানিকে উৎসাহিত করার নীতি অনুসরণ করছে সরকার।’

মন্ত্রী জানালেন, প্রস্তাবিত আমদানি নীতি আদেশ, ২০২৬-২৯ এ দেশীয় শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার সুষ্ঠু ব্যবহার এবং প্রয়োজনীয় পণ্যের আমদানি ব্যবস্থাপনাকে সহজ, স্বচ্ছ ও যুগোপযোগী করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সাতক্ষীরা-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুহাম্মদ আবদুল খালেকের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বললেন, বর্তমানে দুটি দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি রয়েছে। এর মধ্যে ২০২০ সালের ৬ ডিসেম্বর ভুটানের সঙ্গে এবং ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি জাপানের সঙ্গে চুক্তি হয়েছে।

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য সেলিনা সুলতানার আরেক প্রশ্নের জবাবে ২০২৪-২৫ অর্থবছরে বিশ্বের ২০২টি গন্তব্যে বাংলাদেশের ৮১২টি পণ্য রপ্তানি হওয়ার তথ্য দেন আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, ওভেন পোশাক, নিটওয়্যার, হোম টেক্সটাইল, হিমায়িত ও জীবন্ত মাছ, কৃষিজাত পণ্য, পাট ও পাটজাত দ্রব্য, চামড়া ও চামড়াজাত পণ্য, পাদুকা এবং প্রকৌশল পণ্য রপ্তানি করে ৪৪ হাজার ১৬৭ দশমিক ৮৪ মিলিয়ন ডলার আয় হয়েছে। এটি মোট রপ্তানি আয়ের ৯১ দশমিক ৪৮ শতাংশ।

কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের লিখিত জবাবে বাণিজ্যমন্ত্রী বলেছেন, ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের ফলে তৈরি পোশাকসহ রপ্তানি খাত কিছু নতুন চ্যালেঞ্জের মুখে পড়বে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন উন্নত দেশের বাজারে শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা, সহজ উৎসবিধি এবং অন্যান্য বাণিজ্যিক অগ্রাধিকার সুবিধায় পরিবর্তন আসতে পারে।

এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের বহুমুখী কৌশল নেওয়ার কথা তুলে ধরে তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নিবিড় আলোচনা অব্যাহত রেখে জিএসপি প্লাস সুবিধা অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় ৩২টি আন্তর্জাতিক কনভেনশনের বাস্তবায়ন জোরদার করা হয়েছে। গৃহীত পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে এলডিসি উত্তরণ পরবর্তী সময়েও তৈরি পোশাকসহ সামগ্রিক রপ্তানি খাতের প্রবৃদ্ধি ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বজায় থাকবে বলে সরকার আশাবাদী।

বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশার এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলছিলেন, ‘ইরানসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সামরিক সংঘাতের ফলে বৈশ্বিক জ্বালানি বাজার, সমুদ্রপথে পণ্য পরিবহন, আন্তর্জাতিক বীমা ব্যবস্থা, সরবরাহ শৃঙ্খল ও আন্তর্জাতিক বাণিজ্যে সাময়িক অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সরাসরি এ সংঘাতের পক্ষ না হলেও বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকায় কিছু পরোক্ষ অর্থনৈতিক ঝুঁকির মুখে পড়েছে। তবে সংঘাতজনিত কারণে বাংলাদেশের অর্থনীতি বা ব্যবসা-বাণিজ্যে এখন পর্যন্ত কোনো প্রত্যক্ষ ও পরিমাপযোগ্য আর্থিক ক্ষতির হিসাব পাওয়া যায়নি।’


জাতীয় সংসদবাণিজ্যমন্ত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব