Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

আসন্ন আইসিএও নিরীক্ষা সামনে রেখে বিমানবন্দর নিরাপত্তা জোরদারের উদ্যোগ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০০:৫৭
আসন্ন আইসিএও নিরীক্ষা সামনে রেখে বিমানবন্দর নিরাপত্তা জোরদারের উদ্যোগ

সংগৃহীত ছবি

দেশের বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর, সমন্বিত ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার লক্ষ্যে জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির (এনসিএএসসি) ১৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) নিরীক্ষা সামনে রেখে বিমানবন্দরগুলোর নিরাপত্তা কার্যক্রমে সমন্বয় জোরদার, প্রবেশ ও তল্লাশি ব্যবস্থা শক্তিশালী এবং নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন সংস্থার দায়িত্ব আরও সুস্পষ্ট করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বুধবার বিকেল ৩টায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরের চেয়ারম্যান সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সভায় সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবাল।

সভায় অংশ নেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেবিচক, জাতীয় রাজস্ব বোর্ড, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সশস্ত্র বাহিনী বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশ পুলিশ এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।

সভায় প্রথমে এনসিএএসসির ১৩তম সভায় নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এর মধ্যে বিমানবন্দরের প্রবেশমুখে নিরাপত্তা তল্লাশি জোরদার, যানবাহন তল্লাশি ব্যবস্থার কার্যকারিতা, ভিআইপি ও সিআইপি লাউঞ্জের নিরাপত্তা তল্লাশি, জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সরকারি মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমঝোতা স্মারক প্রণয়ন এবং বিমানবন্দরের স্থলভাগের নিরাপত্তার বিষয় ছিল।

এ ছাড়া বাংলাদেশ থেকে পাঠানো পণ্য ও ডাকের উচ্চঝুঁকির চালান ও ডাক শনাক্তকরণ, বিমানবন্দর এলাকায় অননুমোদিত ড্রোন উড্ডয়ন প্রতিরোধ, নিরাপত্তাজনিত কারণে যাত্রীর অনুপস্থিতিতে খোলা মালামালের ব্যাগে নিরাপত্তা স্টিকার দেওয়া, বেসামরিক প্রশাসনকে সহায়তার আওতায় বিমানবন্দরে বিমানবাহিনীর সদস্য মোতায়েন এবং মিশনসংশ্লিষ্ট ব্যক্তিদের ভিআইপি ও সিআইপি হিসেবে গণ্য করার বিষয়েও আগের সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

আরও পড়ুন

রিকশাচিত্রকে বিশ্বমঞ্চে তুলতে ইউনেস্কো-উইন্ডমিলের চুক্তি

০৮ অক্টোবর ২০২৬

১৪তম সভায় ভিআইপি ও সিআইপি যাত্রীদের অভিবাসন কার্যক্রমে নির্ধারিত প্রটোকল নিশ্চিত এবং অননুমোদিত প্রবেশ ঠেকানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। ভিআইপি ও সিআইপি অভিবাসন এলাকায় দাপ্তরিক প্রটোকল ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি নিয়মবহির্ভূত ব্যক্তিদের প্রবেশ নিয়ন্ত্রণ আরও জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

বিমানবন্দর নিরাপত্তায় বিভিন্ন সংস্থার মধ্যে একীভূত কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েও আলোচনা হয়। আইসিএওর অ্যানেক্স-১৭, দেশের প্রচলিত আইন ও বিধি এবং জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কর্মসূচির আলোকে সংশ্লিষ্ট সংস্থা ও অংশীজনের দায়িত্ব ও কার্যক্রমের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিতের ওপর গুরুত্ব দেওয়া হয়। আসন্ন আইসিএও নিরীক্ষার কথা বিবেচনায় রেখে বিমানবন্দর পর্যায়ে বেবিচকের অধীনে নিরাপত্তা কার্যক্রমের সমন্বয় আরও কার্যকর করার বিষয়টি সভায় গুরুত্ব পায়।

বিমানবন্দরের স্থলভাগের নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্ত আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য মানসম্মত পরিচালন পদ্ধতি প্রণয়ন নিয়েও আলোচনা করা হয়। আইসিএওর নিরীক্ষা প্রটোকলের সংশ্লিষ্ট ধারার আলোকে এসব সংস্থার নিরাপত্তা কার্যক্রমের মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পরিচালন পদ্ধতি প্রণয়ন এবং বেবিচকের অনুমোদন নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

সভায় কক্সবাজার বিমানবন্দরের সম্প্রসারিত রানওয়ের সমুদ্রবক্ষে স্থাপিত ক্যাটাগরি-২ নির্ভুল অবতরণ সহায়ক আলোকব্যবস্থার নিরাপত্তা নিয়েও আলোচনা হয়। গুরুত্বপূর্ণ এ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় দেশের বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করা, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং আইসিএওর নিরাপত্তা মান ও নির্দেশনার আলোকে কার্যক্রম পরিচালনার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

বিমান চলাচলএনসিএএসসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    রাজ্যপাট শেষ

    রাজ্যপাট শেষ