Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
নারীর সংগ্রামের স্বীকৃতি ‘মিনার বাজার’
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

চুরির মামলায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সহকারী পরিচালক গ্রেপ্তার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১৮:৩৮
চুরির মামলায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সহকারী পরিচালক গ্রেপ্তার

সংগৃহীত ছবি

চুরির মারায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আশ্রাফুল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিনা অনুমতিতে অফিসের মালামাল, গ্যাস সিলিন্ডার ও ট্রাঙ্ক চুরির অভিযোগে তার বিরুদ্ধে বৃহস্পতিবার মধ্যরাতে ট্রাস্টের সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) রেজওয়ানা আক্তার জাহান বাদি হয়ে ধানমন্ডি থানায় একটি মামলা করেন।

আজ শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি মডেল থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব। তিনি জানিয়েছেন, ট্রাস্টে বিভিন্ন মালামাল চুরির অভিযোগে বৃহস্পতিবার শেষ রাতের দিকে মামলাটি করা হয়। এ ঘটনায় অভিযুক্ত আশ্রাফুলকে গ্রেপ্তার করে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ধানমন্ডি মডেল থানার এসআই মোহাম্মদ এরশাদ উল্লাহকে।

মামলার বিবরণী ও এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত আশ্রাফুল মামুন পূর্বে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) হিসেবে কর্মরত ছিলেন। গত ৬ আগস্ট তাকে সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব অর্পণ করে অন্য শাখায় বদলি করা হলেও তিনি নতুন পদে যোগ না দিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে অফিসের মালামাল নিয়ে যান।

আরও পড়ুন

ইউরোপযাত্রার ভূমধ্যসাগর রুটে বাংলাদেশিরাই সবচেয়ে বেশি

১৪ আগস্ট ২০২৬

আশ্রাফুল মামুন গত ৮ আগস্ট শনিবার সাপ্তাহিক ছুটির দিনে সকালে আউটসোর্সিং গাড়িচালক মো. আবুল কালামকে নিয়ে ট্রাস্টের অফিসিয়াল গাড়িতে করে নিজের বর্তমান ঠিকানায় যান। পরে দুপুরে পুনরায় ধানমন্ডি ১২/এ রোডস্থ ট্রাস্টের অফিসে এসে পৌনে ৩টায় বড় ৪টি বস্তা ও ছোট কয়েকটি ব্যাগভর্তি মালামাল গাড়িতে তুলে অফিস ত্যাগ করেন। এ ছাড়া গত ১১ আগস্ট মঙ্গলবার বিকাল ৫টার দিকে ময়মনসিংহ বোর্ডের একটি ট্রাঙ্ক অফিসের করিডোর থেকে ট্রাস্টের ড্রাইভার শামীম মৃধার মাধ্যমে গাড়িতে করে নিজের বাসায় নিয়ে যান বলে আনসার সদস্য মনিরুল ইসলাম নিশ্চিত করেন।

এর আগে গত ২৫ জুলাই শনিবার বিকাল ৫টার দিকে ছোট একটি কভার্ড ভ্যানে করে ট্রাস্টের ৪টি গ্যাস সিলিন্ডার সরিয়ে নেওয়ার তথ্য উঠে এসেছে আশ্রাফুলের বিরুদ্ধে। দায়িত্বরত আনসার সদস্যরা চালককে জিজ্ঞাসা করলে জানান, সিলিন্ডারগুলো আশ্রাফুলের নির্দেশে গাবতলী নেওয়া হচ্ছে।

এ বিষয়ে অভিযুক্তের কাছে জানতে চাইলে তিনি কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি। কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ২৫ জুলাই থেকে ১১ আগস্টের মধ্যে দফায় দফায় ট্রাস্টের মালামাল, ট্রাক ভর্তি মালামাল ও ৪টি গ্যাস সিলিন্ডার সরানোর ঘটনাটি সামনে আসলে প্রথমে ১৩ আগস্ট ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ও আলোচনার ভিত্তিতে গতরাতে আনুষ্ঠানিকভাবে মামলাটি এজাহার হিসেবে গণ্য করে দায়ের করা হয়।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টসহকারী পরিচালকগ্রেপ্তার
    শেয়ার করুন:
    Advertisement
    শিল্পে গ্যাসের হাহাকার, উৎপাদন শূন্যের কোঠায়

    শিল্পে গ্যাসের হাহাকার, উৎপাদন শূন্যের কোঠায়

    ১৩ আগস্ট ২০২৬, ২৩:০৭

    দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ২৫ সংগঠনের যৌথ বিবৃতি

    দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ২৫ সংগঠনের যৌথ বিবৃতি

    ১৩ আগস্ট ২০২৬, ২০:১৮

    গ্রামের লোডশেডিং এবার ঢাকায়

    গ্রামের লোডশেডিং এবার ঢাকায়

    ১৩ আগস্ট ২০২৬, ২২:৫৬

    অধ্যক্ষ পদ নিয়ে ২ ভাইয়ের দ্বন্দ্ব, ১৬ বছর পর খুলল কলেজের তালা

    অধ্যক্ষ পদ নিয়ে ২ ভাইয়ের দ্বন্দ্ব, ১৬ বছর পর খুলল কলেজের তালা

    ১৩ আগস্ট ২০২৬, ২৩:০২

    ১৫৩ রানের লিড নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

    ১৫৩ রানের লিড নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

    ১৪ আগস্ট ২০২৬, ০৬:৩২

    ক্লিন ইমেজের নেতাকে প্রার্থী করার আনুষ্ঠানিক ঘোষণা

    ক্লিন ইমেজের নেতাকে প্রার্থী করার আনুষ্ঠানিক ঘোষণা

    ১৪ আগস্ট ২০২৬, ০৫:৫১

    অর্গানিকের ভেজাল যাচাই করবে কে

    অর্গানিকের ভেজাল যাচাই করবে কে

    ১৪ আগস্ট ২০২৬, ০৫:০৮

    নারীর সংগ্রামের স্বীকৃতি ‘মিনার বাজার’

    নারীর সংগ্রামের স্বীকৃতি ‘মিনার বাজার’

    ১৪ আগস্ট ২০২৬, ০১:৪৫

    মানুষের প্রতি যেন আমাদের বিশ্বাস না যায় : যতীন সরকার

    মানুষের প্রতি যেন আমাদের বিশ্বাস না যায় : যতীন সরকার

    ১৩ আগস্ট ২০২৬, ২১:১৭

    বাবাকে দাফনের পর জানা গেল ছেলেই ‘হত্যাকারী’

    বাবাকে দাফনের পর জানা গেল ছেলেই ‘হত্যাকারী’

    ১৪ আগস্ট ২০২৬, ০৫:০৬

    বালুঘাটে কর্মীকে থাপড়ানো সেই ইউএনও প্রত্যাহার

    বালুঘাটে কর্মীকে থাপড়ানো সেই ইউএনও প্রত্যাহার

    ১৩ আগস্ট ২০২৬, ২১:৪৪

    সাপ্তাহিক বন্ধে বিড়ম্বনায় জুলাই জাদুঘরের দর্শনার্থীরা

    সাপ্তাহিক বন্ধে বিড়ম্বনায় জুলাই জাদুঘরের দর্শনার্থীরা

    ১৩ আগস্ট ২০২৬, ২৩:২৫

    রোদ্রির জন্য বার্সার দ্বিতীয় প্রস্তাবও ফেরাল সিটি

    রোদ্রির জন্য বার্সার দ্বিতীয় প্রস্তাবও ফেরাল সিটি

    ১৩ আগস্ট ২০২৬, ২১:৫৬

    গণঅভ্যুত্থানে হামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে মারধর, থানায় সোপর্দ

    গণঅভ্যুত্থানে হামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে মারধর, থানায় সোপর্দ

    ১৩ আগস্ট ২০২৬, ২২:৫১

    যুক্তি অনুপস্থিত হলে ফ্যাসিবাদ ভর করে

    যুক্তি অনুপস্থিত হলে ফ্যাসিবাদ ভর করে

    ১৪ আগস্ট ২০২৬, ০৫:০৭

    advertiseadvertise