চুরির মারায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আশ্রাফুল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিনা অনুমতিতে অফিসের মালামাল, গ্যাস সিলিন্ডার ও ট্রাঙ্ক চুরির অভিযোগে তার বিরুদ্ধে বৃহস্পতিবার মধ্যরাতে ট্রাস্টের সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) রেজওয়ানা আক্তার জাহান বাদি হয়ে ধানমন্ডি থানায় একটি মামলা করেন। আজ শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি মডেল থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব। তিনি জানিয়েছেন, ট্রাস্টে বিভিন্ন মালামাল চুরির অভিযোগে বৃহস্পতিবার শেষ র...