Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

মজুরি বেড়েছে, এবার শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১৯:৩৬
শেয়ার করুন:
মজুরি বেড়েছে, এবার শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

মজুরি বোর্ডের সভার সময়ও বাইরে বিক্ষোভ করছিল শ্রমিক সংগঠনগুলো। ফাইল ছবি

এবারের মজুরি বোর্ড বেতন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি হারে বাড়িয়েছে দাবি করে পোশাকশ্রমিকদের রাজপথ ছেড়ে কারখানায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আজ বুধবার পোশাক শিল্পে নিম্নতম মজুরি বোর্ডের ঘোষণার পর তিনি এই আহ্বান জানান বলে শ্রম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিল্পখাতে স্বাভাবিক কর্মপরিবেশ ও উৎপাদনশীলতা বজায় রাখতে মন্ত্রী শ্রমিক ভাই-বোনদের নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার অনুরোধ করেন।

পাশপাশি শ্রমিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে দেশের অর্থনীতির চাকা বেগবান রাখতে একই সাথে মালিক পক্ষকে অনুরোধ করেন মন্ত্রী।

আরও পড়ুন

মজুরি বৃদ্ধির ঘোষণার পরও থামেনি বিক্ষোভ, গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ

২৫ নভেম্বর ২০২৬

দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা মজুরি বাড়ানোর দাবিতে কয়েক মাস আগে সরব হয়ে ওঠেন। এরপর সরকার মালিক, শ্রমিক প্রতিনিধিদের নিয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে।

কয়েক দফা বৈঠকের পর আজ ভোরে মজুরি বোর্ড নতুন মজুরি কাঠামো ঘোষণা করে। তাতে সর্বনিম্ন মজুরি ঘোষণা করা হয় ১৭ হাজার টাকা, যা আগে ছিল ১৪ হাজার ৫০০ টাকা।

প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা এবং চতুর্থ গ্রেডে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি সুপারিশ করেছে বোর্ড। এখন সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে তা কার্যকর হবে।

মজুরি বোর্ডের ঘোষণার পরও আজ সকালে গাজীপুর এবং ঢাকার সাভার ও আশুলিয়ায় আগের মতো বিক্ষোভে নেমেছিল শ্রমিকরা। তারা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি তোলেন।

শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী মজুরি বৃদ্ধির তুলনা করে বলেন, ২০২৩ সালে মজুরি বোর্ড কর্তৃক নিম্নতম গ্রেডে বছরওয়ারি ১১.২৫ শতাংশ হারে মজুরি বৃদ্ধি করে ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল, সেখানে এবার বছরওয়ারি ১২ শতাংশ হারে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

‘এভাবে পর্যালোচনা করে দেখা যায় যে, ইতোপূর্বে বিভিন্ন সময়ে ঘোষিত বছরওয়ারি ন্যূনতম মজুরি বৃদ্ধির হারের চেয়ে ২০২৬ সালে সুপারিশকৃত মজুরি বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি।’

আরও পড়ুন

তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১৭ হাজার

২৫ নভেম্বর ২০২৬

মজুরি বোর্ড যে বেতন ঠিক করেছে, তাতে শ্রমিকরা সম্মান ও মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারবেন বলেও মনে করেন আরিফুল হক চৌধুরী।

শ্রম আইন সংশোধন করে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা ৫ বছরের পরিবর্তে ৩ বছরে নামিয়ে আনার কথাও বলেন তিনি। যার অর্থ তিন বছর পরপর শ্রমিকদের নতুন মজুরি কাঠামো আসবে।

‘প্রতি ৩ বছর পরপর মজুরি পর্যালোচনা ও পুনর্নির্ধারণের এই উদ্যোগ শ্রমিকদের আর্থিক সুরক্ষা দেবে এবং জীবনযাত্রার ব্যয়ের সাথে খাপ খাইয়ে নিতে তাদের সহায়তা করবে,’ বলেন মন্ত্রী।

শ্রমিকদের কল্যাণে সরকারের নানা পদক্ষেপ নেওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার, ভালুকা ও চট্টগ্রামসহ সাতটি শিল্পঘন এলাকায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে টঙ্গীতে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ভিত্তি স্থাপন করা হবে।

তৈরি পোশাকশিল্পনিম্নতম মজুরি বোর্ডশ্রমমন্ত্রীআরিফুল হক চৌধুরী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ