শিক্ষামন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধির বৈঠক

সংগৃহীত ছবি
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমে। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ বৈঠক।
এতে দেশের শিক্ষা খাতের উন্নয়ন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নসহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। শিক্ষা খাতের চলমান সংস্কার ও উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতার বিষয়টিও উঠে আসে আলোচনায়।
এ সময় দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিশ্বব্যাংকের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন শিক্ষামন্ত্রী। বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর বাংলাদেশের শিক্ষা খাতের অগ্রগতি ও গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন। তিনি ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন— মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, প্রাথমিক ও গণশিক্ষা সচিব দাউদ মিয়া, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞা।



