Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

নদী গবেষণা ইনস্টিটিউটের ২৮ বৈজ্ঞানিক কর্মকর্তার সব পদই শূন্য

  • অনুমোদিত জনবল ২৫৭, কর্মরত ১১৬ জন
  • আগামী এক বছরে ৩০ জনের বেশি অবসরে যাবেন
  • যে পদ থেকেই অবসর, সেটাই শূন্য
সঞ্জিব দাস, ফরিদপুর
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩১
শেয়ার করুন:
নদী গবেষণা ইনস্টিটিউটের ২৮ বৈজ্ঞানিক কর্মকর্তার সব পদই শূন্য

গ্রাফিকস: আগামীর সময়

বৈজ্ঞানিক কর্মকর্তা ২৮ জন। এখন একজনও নেই। অথচ তাদের হাতেই হয়েছে পদ্মা, যমুনা রেল, লালন শাহ ও পায়রা সেতুর মতো বড় অবকাঠামোর মডেল স্টাডি। কারিগরি পরীক্ষা-নিরীক্ষা তাদের হাতেই। ফরিদপুরের নদী গবেষণা ইনস্টিটিউটের (আরআরআই) এই কর্মকর্তারাই দেশের নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। কিন্তু জনবল সংকটে এবং জরাজীর্ণ অবকাঠামোয় জাতীয় গুরুত্বপূর্ণ এ প্রতিষ্ঠান এখন অস্তিত্ব সংকটে।

একটি গবেষণা প্রতিষ্ঠানের প্রাণ গবেষক ও বিজ্ঞানীরা। শুধু গবেষক নয়, অন্যান্য পদেও রয়েছে তীব্র জনবল সংকট। প্রতিষ্ঠানটির অনুমোদিত জনবল ২৫৭ জন। এর বিপরীতে কর্মরত মাত্র ১১৬ জন। বাকি ১৪১টি পদ শূন্য। আগামী এক বছরের মধ্যে বর্তমান জনবল থেকে আরও ৩০ জনের বেশি কর্মকর্তা-কর্মচারী অবসরে যাবেন। কর্মকর্তা-কর্মচারী যে পদ থেকেই অবসরে যান, সেটাই শূন্য হয়ে যায়।

জনবল সংকট কাটাতে ১৫ কর্মকর্তা ও ২৫ জন কর্মচারী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল। লিখিত ও মৌখিক পরীক্ষার অধিকাংশ প্রক্রিয়াও শেষ হয়েছে। তবে একটি মৌখিক পরীক্ষা এখনো বাকি। দীর্ঘদিন ধরে আটকে রয়েছে নিয়োগের চূড়ান্ত প্রক্রিয়া।

প্রতিষ্ঠানটির চাকরিতে পেনশনের ব্যবস্থা নেই। কর্মকর্তা-কর্মচারীদের নির্ভর করতে হয় গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের ওপর। ফলে অনেকে নিজে থেকেও চাকরি ছেড়ে অন্য প্রতিষ্ঠানে চলে যাচ্ছেন।

প্রতিষ্ঠানটির প্রশাসনিক ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ পর্যায় পরিচালনা বোর্ড। কিন্তু দীর্ঘদিন ধরে বোর্ডের সভা হচ্ছে না। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত বোর্ডের কোনো সভা অনুষ্ঠিত হয়নি। ফলে নীতিনির্ধারণী সিদ্ধান্ত ও উন্নয়ন কার্যক্রম ঝুলে রয়েছে।

নদী গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তারা জানালেন, একসময় দেশের নদী প্রকৌশল ও হাইড্রোলিক মডেলিংয়ের প্রধান ভরসা ছিল প্রতিষ্ঠানটি। নদীশাসন, বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন প্রতিরোধ এবং বড় অবকাঠামো নির্মাণে এর গবেষণা গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু বর্তমানে পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রকল্পের গবেষণার কাজ নদী গবেষণাকে না দিয়ে অন্যত্র করা হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, পানিসম্পদ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) কয়েকবার তাগিদ দেওয়া হয়েছে। এরপরও গুরুত্বপূর্ণ প্রকল্পের ভৌত ও গাণিতিক মডেল স্টাডি এবং নমুনা পরীক্ষার কাজ নদী গবেষণা ইনস্টিটিউটকে দেওয়া হচ্ছে না। এতে প্রতিষ্ঠানটি গবেষণার কাজ হারানোর পাশাপাশি নিয়মিত রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে। ফলে আর্থিক সংকটও বাড়ছে।

নদী গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তাদের কাজ শুধু গবেষণাগারে সীমাবদ্ধ নয়। তারা নদীর গতিপ্রকৃতি, পানির প্রবাহ ও পলির আচরণ বিশ্লেষণ করেন। নদীর ভাঙন, বন্যা নিয়ন্ত্রণ ও নদীশাসনের উপযোগী কৌশল নির্ধারণ করেন। বিভিন্ন প্রকল্পের আগে ভৌত ও গাণিতিক মডেল তৈরি করেন। মাটির নমুনা, পলি ও পানির গুণাগুণ পরীক্ষা করেন। এসব গবেষণার ভিত্তিতে সেতু, বাঁধ, ব্যারাজ ও নদী খননের মতো প্রকল্পের কারিগরি সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। ফলে এই প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক কর্মকর্তা না থাকা দেশের নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনার জন্যও উদ্বেগের বিষয়।

শুধু জনবল নয়, প্রতিষ্ঠানটির অবকাঠামোগত অবস্থাও নাজুক। কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, ক্যাম্পাসের আবাসিক ও অফিস ভবনের মধ্যে ৭০-৮০টি ভবন জরাজীর্ণ হয়ে পড়েছে। অনেক ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ছে। দেয়ালে দেখা দিয়েছে বড় ফাটল। কোথাও কোথাও স্যাঁতসেঁতে পরিবেশ। এসব ভবনেই কর্মকর্তা-কর্মচারীরা পরিবার নিয়ে বসবাস করছেন। একই সঙ্গে চলছে দাপ্তরিক কাজ। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।

নদী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক রোকনুজ্জামানের কাছে প্রতিষ্ঠানটির সংকট ও গবেষণার কার্যক্রম নিয়ে জানতে চাইলে তিনি বলেছেন, ‘আমি আপনার কথা বুঝতে পেরেছি; কিন্তু এ বিষয় নিয়ে এখন কথা বলার মতো পরিস্থিতিতে নেই। আমি যখন ফরিদপুর আসব, তখন আপনার সঙ্গে এ বিষয়ে কথা বলব।’

১৯৭৭ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয় নদী গবেষণা ইনস্টিটিউট। পরে ১৯৮৯ সালের ১ জুলাই প্রতিষ্ঠানটি ফরিদপুর শহরের হারুকান্দি এলাকায় স্থানান্তর করা হয়। ৮৬ একর জমির ওপর প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান দেশের নদী প্রকৌশল ও পানিসম্পদ ব্যবস্থাপনায় গবেষণার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল। কিন্তু দীর্ঘদিনের অব্যবস্থাপনা, জনবল সংকট ও অবহেলায় প্রতিষ্ঠানটির কার্যক্রম এখন সংকুচিত হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে দেশের এই জাতীয় প্রতিষ্ঠানটি একসময় পুরোপুরি অকার্যকর হয়ে পড়বে।

বৈজ্ঞানিকপদ শূন্যমডেল স্টাডিনদী গবেষণাজনবল সংকটআরআরআইঅস্তিত্ব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল

    বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ-গাড়ি ভাঙচুর

    বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ-গাড়ি ভাঙচুর